ধানমন্ডি লেক থেকে ভাসমান লাশ উদ্ধার

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২২ সেপ্টেম্বর ২০২৬, ১৩:০৮আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২৬, ১৩:১৭

রাজধানীর ধানমন্ডি লেক থেকে পানিতে ভাসা অবস্থায় এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। ওই ব্যক্তির নাম জাভেদ। মিরপুর পল্লবী এলাকায় তার বাড়ি। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। 

ধানমন্ডি থানার এসআই এসএম আব্দুল গফুর সত্যতা নিশ্চিত করে বাংলা ট্রিবিউনকে বলেন, “সকাল সাড়ে ৬টার দিকে ৯৯৯ নম্বরের মাধ্যমে সংবাদ পাওয়ার পর আমরা ধানমন্ডি থানাধীন রোড নম্বর-১০-এ অবস্থিত আবেশ হোটেলের পেছনে ব্রিজের নিচে লেকের পানিতে একজনের লাশ দেখতে পাই।  এরপর স্থানীয়দের সহায়তায় মৃত ব্যক্তির লাশটিকে লেকের কিনারায় সিড়ির ওপর নিয়ে আসি।”  

তিনি বলেন, “ঘটনাস্থলে মৃত ব্যক্তির পকেটে থাকা আইডি কার্ড ও মোবাইল নম্বর থেকে তার পরিবারের নম্বর পেয়ে, তার পরিবারের সঙ্গে যোগাযোগ করে ঘটনাস্থলে আসতে বলা হয়। ঘটনাস্থলে তার স্ত্রী এসে তাকে শনাক্ত করে। মৃত ব্যক্তির ময়নাতদন্তের জন্য  লাশটিকে প্রয়োজনীয় কাগজপত্রসহ ঢাকা মেডিক্যাল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।”  

ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলেও জানান তিনি। 

/আইএ/এসটি/ 
সম্পর্কিত
গুলশান থেকে আ.লীগের তিনবারের এমপি গ্রেফতার
রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৭৪, মামলা ৪৭
‘সহনীয়’ পর্যায়ে আজ ঢাকার বাতাস
সর্বশেষ খবর
বাংলা ট্রিবিউন ও ঢাকা ট্রিবিউন কার্যালয় পরিদর্শনে সিঙ্গাপুর হাইকমিশনের সিডিএ
বাংলা ট্রিবিউন ও ঢাকা ট্রিবিউন কার্যালয় পরিদর্শনে সিঙ্গাপুর হাইকমিশনের সিডিএ
‘এটা কি আইফোন ১৮?’, জিজ্ঞেস করেই নারীর ফোন ছিনতাই
‘এটা কি আইফোন ১৮?’, জিজ্ঞেস করেই নারীর ফোন ছিনতাই
‘বয়ফ্রেন্ডকে বিয়ে করতে হবে না’ মেয়েকে নায়িকা মায়ের পরামর্শ
‘বয়ফ্রেন্ডকে বিয়ে করতে হবে না’ মেয়েকে নায়িকা মায়ের পরামর্শ
জাকার্তায় শমিত-ফারহানদের নিয়ে আজ পূর্ণ দল পাচ্ছেন ডুলি
জাকার্তায় শমিত-ফারহানদের নিয়ে আজ পূর্ণ দল পাচ্ছেন ডুলি
সর্বাধিক পঠিত
রুপির বিপরীতে কেন এত শক্তিশালী হলো টাকা?
রুপির বিপরীতে কেন এত শক্তিশালী হলো টাকা?
রাশিয়ার নির্বাচনে আবারও জয়ী পুতিন, কত ভোট পেলেন
রাশিয়ার নির্বাচনে আবারও জয়ী পুতিন, কত ভোট পেলেন
১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশের কঞ্চি দিয়ে ঢালাই, তাও রাতের বেলায়
১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশের কঞ্চি দিয়ে ঢালাই, তাও রাতের বেলায়
মুক্তির আগেই ইতিহাস গড়লো ‘রাকা’, নাম উঠলো গিনেস বুকে
মুক্তির আগেই ইতিহাস গড়লো ‘রাকা’, নাম উঠলো গিনেস বুকে
রাজনৈতিক সম্পৃক্ততা, যোগদানের ২০ দিনের মাথায় এসিল্যান্ডকে প্রত্যাহার
রাজনৈতিক সম্পৃক্ততা, যোগদানের ২০ দিনের মাথায় এসিল্যান্ডকে প্রত্যাহার