সাবেক এমপি মাহফুজুর রহমান ৬ দিনের রিমান্ডে

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
২২ সেপ্টেম্বর ২০২৬, ১৬:৫১আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২৬, ১৬:৫১

চট্টগ্রাম-৩ আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে ঢাকার তেজগাঁও শিল্পাঞ্চল থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ছয় দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন আদালত। একই মামলায় তার গাড়িচালক গোলাম মাওলা সেলিমকে পাঁচ দিনের রিমান্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। প্রসিকিউশন বিভাগের এসআই আরিফ রেজা রিমান্ডের তথ্য নিশ্চিত করেন।

এর আগে সোমবার রাত দেড়টার দিকে রাজধানীর গুলশান-২-এর একটি বাড়ি থেকে মিতাকে গ্রেফতার করা হয় বলে জানান ডিবির গুলশান বিভাগের উপকমিশনার আ.ফ.ম. আনোয়ার হোসেন খান। এ সময় তার গাড়িচালক সেলিমকেও গ্রেফতার করা হয়।

মঙ্গলবার মিতাকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ডের আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা তেজগাঁও জোনাল টিমের ইন্সপেক্টর মো. মাসুদুর রহমান। আবেদনে বলা হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিদের মামলার ঘটনায় জড়িত থাকার তথ্য পাওয়া গেছে। তাদের জিজ্ঞাসাবাদ করে পলাতক সহযোগীদের পরিচয় ও অবস্থান, রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের পরিকল্পনা এবং ককটেল বোমার উৎসসহ গুরুত্বপূর্ণ তথ্য উদঘাটন করা প্রয়োজন

মিতার পক্ষে আইনজীবী আব্দুল্লাহ আল মামুন রিমান্ড বাতিল করে জামিনের আবেদন করেন। তিনি বলেন, ‘তারা ঘটনার সঙ্গে জড়িত নন। মিতা একজন সাবেক সংসদ সদস্য। তিনি অসুস্থ। ১০ দিনের রিমান্ডের কোনও যৌক্তিকতা নেই।’

রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী রিমান্ডের পক্ষে যুক্তি তুলে ধরে বলেন, ‘এ মামলায় গ্রেফতার চার আসামিকে রিমান্ডে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদে মিতার সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে।’

তিনি আরও বলেন, মিতার বিরুদ্ধে চট্টগ্রামে তিনটি মামলা রয়েছে। ঢাকায় সাম্প্রতিক মিছিল, বাসে আগুন ও ককটেল বিস্ফোরণের ঘটনায় তার সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে বলেও দাবি করেন তিনি।

পরে আদালত মিতাকে ছয় দিন এবং তার গাড়িচালক সেলিমকে পাঁচ দিনের রিমান্ডের আদেশ দেন।

শুনানির সময় মিতার স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েসহ কয়েকজন স্বজন এবং তার সমর্থকেরা আদালতে উপস্থিত ছিলেন।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ১৮ জুন সকালে তেজগাঁও শিল্পাঞ্চল থানার মহাখালী বাস টার্মিনালসংলগ্ন এলাকায় নিবাস মজুমদারসহ নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৩৫ থেকে ৪০ জন নেতাকর্মী মিছিল বের করেন। মামলার অভিযোগ অনুযায়ী, মিছিল থেকে সরকারবিরোধী স্লোগান দেওয়া হয় এবং ককটেল বিস্ফোরণ ঘটিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি করা হয়। এ ঘটনায় পুলিশ সন্ত্রাসবিরোধী আইনে মামলা করে।

/আইএ/এম/
সম্পর্কিত
রিমান্ড শেষে কারাগারে গাজী নজরুলের প্রথম স্ত্রী মাকছুদা
সাংবাদিক নঈমুদ্দীনের মামলার অধিকতর তদন্তে এবার পিবিআই
ইমাম ও খতিবের বিরুদ্ধে ধর্ষণের মামলা করা নারী গ্রেফতার
সর্বশেষ খবর
কে রাখলেন রাজেন্দ্র কলেজের নাম, ৪০ হাজার টাকায় কীভাবে হলো প্রতিষ্ঠা
কে রাখলেন রাজেন্দ্র কলেজের নাম, ৪০ হাজার টাকায় কীভাবে হলো প্রতিষ্ঠা
জ্বালানির মূল্যবৃদ্ধিতে জনজীবন বিপর্যস্ত হওয়ার শঙ্কা গণসংহতির
জ্বালানির মূল্যবৃদ্ধিতে জনজীবন বিপর্যস্ত হওয়ার শঙ্কা গণসংহতির
হোয়াইট হাউসে গণমাধ্যমের ওপর নিষেধাজ্ঞা কি আদালতে টিকবে?
হোয়াইট হাউসে গণমাধ্যমের ওপর নিষেধাজ্ঞা কি আদালতে টিকবে?
রিমান্ড শেষে কারাগারে গাজী নজরুলের প্রথম স্ত্রী মাকছুদা
রিমান্ড শেষে কারাগারে গাজী নজরুলের প্রথম স্ত্রী মাকছুদা
সর্বাধিক পঠিত
রুপির বিপরীতে কেন এত শক্তিশালী হলো টাকা?
রুপির বিপরীতে কেন এত শক্তিশালী হলো টাকা?
১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশের কঞ্চি দিয়ে ঢালাই, তাও রাতের বেলায়
১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশের কঞ্চি দিয়ে ঢালাই, তাও রাতের বেলায়
রাজনৈতিক সম্পৃক্ততা, যোগদানের ২০ দিনের মাথায় এসিল্যান্ডকে প্রত্যাহার
রাজনৈতিক সম্পৃক্ততা, যোগদানের ২০ দিনের মাথায় এসিল্যান্ডকে প্রত্যাহার
মুক্তির আগেই ইতিহাস গড়লো ‘রাকা’, নাম উঠলো গিনেস বুকে
মুক্তির আগেই ইতিহাস গড়লো ‘রাকা’, নাম উঠলো গিনেস বুকে
সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রী ইমা ক্লেয়ারের দেশত্যাগে নিষেধাজ্ঞা
সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রী ইমা ক্লেয়ারের দেশত্যাগে নিষেধাজ্ঞা