ওবায়দুল কাদেরসহ ৭ জনের রায় নিয়ে মন্তব্য: ২ আইনজীবীর শুনানি ২৬ অক্টোবর

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২৩ সেপ্টেম্বর ২০২৬, ১৩:২২আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১৩:২২

জুলাই গণআন্দোলনের সময়কার মানবতাবিরোধী অপরাধে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাত আসামির মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে ফেসবুকে মন্তব্য করা নিয়ে সুপ্রিম কোর্টের দুই আইনজীবীর বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগের বিষয়ে শুনানির জন‍্য আগামী ২৬ অক্টোবর দিন নির্ধারণ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। 

বুধবার (২৩ সেপ্টেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ আদেশ দেন।

এর আগে গত ১৬ সেপ্টেম্বর ওই দুই আইনজীবীকে তাদের বিরুদ্ধে আনীত অভিযোগের বিষয়ে ব‍্যাখ‍্যা দিতে তলব করেছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। এরই ধারাবাহিকতায় তারা আজ ট্রাইব্যুনালে হাজির হয়েছিলেন।

দুই আইনজীবী হলেন— হাসানুজ্জামান ‍তুষার ও হাসান চৌধুরী।

প্রসিকিউটর গাজী এম এইচ তামীম বলেন, “আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর প্রদত্ত রায়ের বিরুদ্ধে মন্তব্য করায় সুপ্রিম কোর্টের ২ জন আইনজীবীর বিরুদ্ধে আদালত অবমাননার আবেদন দায়ের করেছে প্রসিকিউশন।” 

গত ১৫ সেপ্টেম্বর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ সাত জনের মৃত্যুদণ্ডের রায় দেন।

ওবায়দুল কাদেরসহ মামলার অন্য আসামিরা হলেন— কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, যুবলীগের সভাপতি শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল, নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন এবং সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান।

/বিআই/এসটি/ 
সম্পর্কিত
‘আমার মেরুদণ্ডে এখনও ৫ আগস্টের গুলির স্প্লিন্টার গেঁথে আছে’
ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনআইসিসির বিরুদ্ধে ব্যাপক নিষেধাজ্ঞার প্রস্তুতি নিচ্ছে ট্রাম্প প্রশাসন
কানাডায় প্রবাসীদের জন্য ‘প্রবাসী ট্রাইব্যুনাল’ গঠনের আহ্বান
সর্বশেষ খবর
ডোনাল্ড ট্রাম্পের নৈশভোজে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ
ডোনাল্ড ট্রাম্পের নৈশভোজে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ
সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ফের পেছালো
সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ফের পেছালো
আবাহনীতে আসছেন পাকিস্তানের কোচও
আবাহনীতে আসছেন পাকিস্তানের কোচও
শাহবাজের অনুরোধে লংমার্চ স্থগিত করলো জামায়াত 
শাহবাজের অনুরোধে লংমার্চ স্থগিত করলো জামায়াত 
সর্বাধিক পঠিত
বুধবার দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি
বুধবার দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি
আলোচিত সেই দুই হোটেল বন্ধের নির্দেশ
আলোচিত সেই দুই হোটেল বন্ধের নির্দেশ
‘শিগগিরই চার টুকরোয় ভাঙবে উত্তর প্রদেশ’
‘শিগগিরই চার টুকরোয় ভাঙবে উত্তর প্রদেশ’
পাসপোর্ট রি-ইস্যুতে ‘শর্টকাটের’ সুযোগ আর থাকছে না
পাসপোর্ট রি-ইস্যুতে ‘শর্টকাটের’ সুযোগ আর থাকছে না
‘বয়ফ্রেন্ডকে বিয়ে করতে হবে না’ মেয়েকে নায়িকা মায়ের পরামর্শ
‘বয়ফ্রেন্ডকে বিয়ে করতে হবে না’ মেয়েকে নায়িকা মায়ের পরামর্শ