সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের স্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ পাওয়া বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর শপথ গ্রহণ অনুষ্ঠান বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হবে।
সুপ্রিম কোর্ট জাজেস লাউঞ্জে তাকে শপথবাক্য পাঠ করাবেন প্রধান বিচারপতি।
এর আগে ২১ সেপ্টেম্বর অতিরিক্ত বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীকে হাইকোর্ট বিভাগের স্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ দেন রাষ্ট্রপতি।
২০২৪ সালের ৮ অক্টোবর অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগ পেয়েছিলেন দেবাশীষ রায় চৌধুরী।
তিনি জ্যেষ্ঠ আইনজীবী ও মন্ত্রী নিতাই রায় চৌধুরীর সন্তান। ব্রিটেন থেকে আইন বিষয়ে উচ্চতর ডিগ্রি নেওয়ার পর ২০০৫ সালে জেলা আদালত, ২০০৭ সালে হাইকোর্ট বিভাগ এবং ২০১৮ সালে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন দেবাশীষ রায় চৌধুরী।









