হাতিরঝিলে বাস কাউন্টার ভেঙে চুরির চেষ্টা, হাতেনাতে আটক ৩

বাংলা টিবিউন রিপোর্ট
২৫ সেপ্টেম্বর ২০২৬, ১৭:৪৮ আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১৭:৪৮

রাজধানীর হাতিরঝিলে বাস কাউন্টার ভেঙে চুরির চেষ্টাকালে তিনজনকে হাতেনাতে আটক করেছেন টহলরত আনসার সদস্যরা। আটকদের হাতিরঝিল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

আটক ব্যক্তিরা হলেন, কামরুল (২১), মো. আসিক (১৮), এবং মো. শামীম (১৯)। তারা রাজধানীর হাতিরঝিলের মধুবাগ এলাকার বাসিন্দা।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে হাতিরঝিলের মহানগর-২ নম্বর গেইট এলাকায় এ ঘটনা ঘটে।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) আনসার বাহিনীর পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গভীর রাতে বাস কাউন্টার ভেঙে চুরির চেষ্টা করছিল তিন ব্যক্তি। এ সময় এলাকায় টহলরত আনসার সদস্যরা বিষয়টি দেখতে পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। পরে তাদের হাতেনাতে আটক করা হয়।

ঘটনার সময় দায়িত্বে ছিলেন এপিসি শেখ রাসেল, আনসার মো. মিজানুর রহমান ও আনসার মো. মাইমুন ইসলাম। পরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী আটক তিনজনকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য হাতিরঝিল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

/এসএনকে/ইউএস/
সম্পর্কিত
নাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত: পুলিশ
এপিবিএনের দায়িত্বের লিখিত বিবরণ চেয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ
রাজধানী ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫৪৮, পিপুল মাদকদ্রব্য উদ্ধার
সর্বশেষ খবর
রায়ানের হেডে শেষ মুহূর্তে লজ্জার হার এড়ালো ব্রাজিল
রায়ানের হেডে শেষ মুহূর্তে লজ্জার হার এড়ালো ব্রাজিল
চীনা গোয়েন্দা তথ্যে ইরানের সক্ষমতা বেড়েছে: দাবি মার্কিন কর্মকর্তাদের
চীনা গোয়েন্দা তথ্যে ইরানের সক্ষমতা বেড়েছে: দাবি মার্কিন কর্মকর্তাদের
বাবা-মেয়েসহ ৩ জনকে ফাঁসানোর অভিযোগে দুই পুলিশ সদস্য প্রত্যাহার
বাবা-মেয়েসহ ৩ জনকে ফাঁসানোর অভিযোগে দুই পুলিশ সদস্য প্রত্যাহার
নাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত: পুলিশ
নাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত: পুলিশ
সর্বাধিক পঠিত
চাকরি পাওয়ার খুশিতে বন্ধুদের সঙ্গে দেখা করতে গিয়ে জড়ালেন হত্যা মামলায়
চাকরি পাওয়ার খুশিতে বন্ধুদের সঙ্গে দেখা করতে গিয়ে জড়ালেন হত্যা মামলায়
জাতিসংঘের ওয়েবসাইটে জাইমা রহমানের বায়োতে যা লেখা হয়েছে
জাতিসংঘের ওয়েবসাইটে জাইমা রহমানের বায়োতে যা লেখা হয়েছে
জাতিসংঘে খলিলুর রহমানের কার্যালয়ে লিগ্যাল অফিসার হলেন জাইমা রহমান
জাতিসংঘে খলিলুর রহমানের কার্যালয়ে লিগ্যাল অফিসার হলেন জাইমা রহমান
বাংলাদেশকে ধন্যবাদ জানালেন ট্রাম্প
বাংলাদেশকে ধন্যবাদ জানালেন ট্রাম্প
হাসপাতালে ভর্তি ‘হাঙর নদী গ্রেনেড’-এর সেই রইছ
হাসপাতালে ভর্তি ‘হাঙর নদী গ্রেনেড’-এর সেই রইছ