মিরপুরে স্বাস্থ্যসেবা কেন্দ্র গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় গ্রেফতারকৃতরা কারা?

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ সেপ্টেম্বর ২০২৬, ১৮:০৫ আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১৮:০৫

নিরাপত্তাকর্মীদের বেঁধে রেখে রাজধানীর মিরপুর-১ এলাকার রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে ভাঙচুর ও লুটপাটের ঘটনায় চারজনকে গ্রেফতার করেছে শাহ আলী থানা পুলিশ। পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, গ্রেফতার চারজনই শাহ আলী মাজার এলাকায় ভাসমান হিসেবে বসবাস করেন এবং টাকার বিনিময়ে তারা স্বাস্থ্যকেন্দ্রটিতে হামলা ও ভাঙচুরে অংশ নিয়েছিলেন।

গ্রেফতার ব্যক্তিরা হলেন মো. সোহেল (২২), মো. জুয়েল (২৩), জিহাদ হাসান (২১) ও মো. রাব্বি (২০)। তবে তাদের কে বা কারা টাকা দিয়েছিল, এবং হামলা ও লুটপাটের নেপথ্যে কারা ছিল—এসব খুঁজছে পুলিশ।

শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকালে শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম বাংলা ট্রিবিউনকে বলেন, রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা ও ভাঙচুরে জড়িত থাকার অভিযোগে শুক্রবার রাতে অভিযান চালিয়ে চারজনকে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তাদের আদালতে পাঠানো হয়েছে।

ওসি বলেন, ‘কে বা কারা তাদের টাকা দিয়েছিল এবং কী উদ্দেশ্যে পাঠানো হয়েছিল, তা তদন্ত করা হচ্ছে। ঘটনার নেপথ্যে থাকা ব্যক্তিদের শনাক্তের চেষ্টা চলছে।’

পুলিশ জানায়, হামলায় সরাসরি অংশ নেওয়া ব্যক্তিদের পাশাপাশি ঘটনার পরিকল্পনাকারী ও অর্থদাতাদেরও শনাক্ত করার চেষ্টা চলছে। এ ঘটনায় ইতোমধ্যে কিছু মালামাল উদ্ধার করা হয়েছে।

ওসি জাহাঙ্গীর আলম বলেন, ‘ঘটনায় আরও যারা জড়িত, তাদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। এরই মধ্যে কিছু মালামাল উদ্ধার করা হয়েছে।’

এর আগে বৃহস্পতিবার দিবাগত মধ্যরাতে মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে একদল ব্যক্তি ঢুকে দুই নিরাপত্তাকর্মীকে বেঁধে রেখে ভাঙচুর ও লুটপাট চালায়। পরে ভারী যন্ত্রপাতি দিয়ে পুরো স্বাস্থ্যকেন্দ্রটি গুঁড়িয়ে দেওয়া হয়।

/জেইউ/এম/
সম্পর্কিত
‘ওরা আমাকে মেরে ফেলবে, মা’ ফোনের পরই হোমস্টেতে তরুণীর মৃত্যু, গ্রেফতার যুবক
মিরপুরে স্বাস্থ্যসেবা কেন্দ্র গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় গ্রেফতার ৪
ভবন গুঁড়িয়ে দেওয়ার পর খোলা জায়গায় টিকাদান, মা ও শিশুদের ভোগান্তি
সর্বশেষ খবর
সিলেট-ঢাকা ছয় লেন মহাসড়কের কাজ কবে শেষ হবে, জানালেন বাণিজ্যমন্ত্রী
সিলেট-ঢাকা ছয় লেন মহাসড়কের কাজ কবে শেষ হবে, জানালেন বাণিজ্যমন্ত্রী
লাল-সবুজ জার্সিতে খেলে উচ্ছ্বসিত শুকি, চান গোল করতে
লাল-সবুজ জার্সিতে খেলে উচ্ছ্বসিত শুকি, চান গোল করতে
সিকুইন, গয়না ও সবুজ হিলসে আলিয়ার স্টাইল
সিকুইন, গয়না ও সবুজ হিলসে আলিয়ার স্টাইল
প্রতিনিধি সভার আবেদন করেছিল জাসদ, পুলিশ বলছে ‘জানা নেই’
প্রতিনিধি সভার আবেদন করেছিল জাসদ, পুলিশ বলছে ‘জানা নেই’
সর্বাধিক পঠিত
শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৭ দিনের ছুটি 
শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৭ দিনের ছুটি 
সমুদ্রের বুকে ঝিনুক আকৃতির টার্মিনাল, অক্টোবরেই আন্তর্জাতিক ঘোষণা
কক্সবাজার বিমানবন্দর সমুদ্রের বুকে ঝিনুক আকৃতির টার্মিনাল, অক্টোবরেই আন্তর্জাতিক ঘোষণা
পুলিশের নতুন ইউনিট গঠনের ঘোষণা, শাখা থাকবে যেসব এলাকায়
পুলিশের নতুন ইউনিট গঠনের ঘোষণা, শাখা থাকবে যেসব এলাকায়
কী কারণে হাফেজি পড়া ছেলেকে হত্যা করলেন বাবা, জানালেন জবানবন্দিতে
কী কারণে হাফেজি পড়া ছেলেকে হত্যা করলেন বাবা, জানালেন জবানবন্দিতে
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত