শাহ আলী থানার ওসি প্রত্যাহার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৯ আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৯

প্রশাসনিক কারণে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিরপুর বিভাগের শাহআলী থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহাঙ্গীর আলমকে প্রত্যাহার করে ডিএমপির সদরদপ্তর ও প্রশাসন বিভাগের কেন্দ্রীয় সংরক্ষণ দপ্তরে সংযুক্ত করা হয়েছে।

গতকাল শনিবার ডিএমপি কমিশনারের কার্যালয় থেকে জারি করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। অফিস আদেশে প্রত্যাহারের কারণ হিসেবে ‘প্রশাসনিক কারণ’ উল্লেখ করা হলেও এর কোনও বিস্তারিত ব্যাখ্যা দেওয়া হয়নি।

আদেশ অনুযায়ী, জাহাঙ্গীর আলম—বিপি নম্বর ৭০৮৮৩১৩১, নিরস্ত্র পুলিশ পরিদর্শক ও অফিসার ইনচার্জ, শাহআলী থানা, মিরপুর বিভাগ, ডিএমপি, ঢাকা—কে প্রশাসনিক কারণে ডিএমপির সদরদপ্তর ও প্রশাসন বিভাগের কেন্দ্রীয় সংরক্ষণ দপ্তরে সংযুক্ত (ক্লোজড) করা হয়েছে।

অফিস আদেশে বলা হয়েছে, এ আদেশ আজই কার্যকর হবে।

তবে বৃহস্পতিবার রাতে মিরপুর-১ এ রাড্ডা স্বাস্থ্য কেন্দ্রে সন্ত্রাসীরা তাণ্ডব চালিয়ে ধ্বংস করে ফেলে। দীর্ঘসময় ধরে চলা এ তাণ্ডবে থানা পুলিশের ভূমিকা নিয়ে ব্যাপক প্রশ্ন ওঠে। শনিবার ঘটনাস্থল পরিদর্শন করে ডিএমপি কমিশনার বলেন, পুলিশের ব্যর্থতা আছে কি না তা তদন্তে তিন সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। তাদের রিপোর্টের ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হবে।

জানা যায়, তদন্তে থানার ওসির ভূমিকা প্রশ্নবিদ্ধ ওঠায় তাকে প্রত্যাহার করা হয়।

/আইএ/আইএএম/
সম্পর্কিত
সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার ঘটনায় সোশ্যাল মিডিয়ায় যা লিখলেন বিশিষ্টজনেরা
আমি দেশে থাকলে সাহসের জন্য এই তরুণকে জড়িয়ে ধরতাম: শহিদুল আলম 
 স্বরাষ্ট্রমন্ত্রীর উদ্দেশে সালমান মুক্তাদিরের বার্তা, ‘টেনশন নিবেন না’ 
সর্বশেষ খবর
৬০ বছর রাজনীতি করেও বিজেপির প্রতি কেন অসন্তুষ্ট অমরিন্দর সিং
৬০ বছর রাজনীতি করেও বিজেপির প্রতি কেন অসন্তুষ্ট অমরিন্দর সিং
আমি বকরুদ্ধ: তাসনিম জারা
আমি বকরুদ্ধ: তাসনিম জারা
নারী পর্যটকদের জন্য বাংলাদেশের পর্যটনকেন্দ্র কতটা নিরাপদ
নারী পর্যটকদের জন্য বাংলাদেশের পর্যটনকেন্দ্র কতটা নিরাপদ
শর্ত পূরণ হলেই হরমুজ খুলবে ইরান, আলোচনার দরজাও উন্মুক্ত
শর্ত পূরণ হলেই হরমুজ খুলবে ইরান, আলোচনার দরজাও উন্মুক্ত
সর্বাধিক পঠিত
অবিবাহিত দিবস: একা আছি, বেশ আছি!
অবিবাহিত দিবস: একা আছি, বেশ আছি!
দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানের জন্য মন্ত্রণালয়ের নির্দেশনা
দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানের জন্য মন্ত্রণালয়ের নির্দেশনা
কোনও ‘প্ল্যান’ ছাড়াই যা করলেন জয়া আহসান
কোনও ‘প্ল্যান’ ছাড়াই যা করলেন জয়া আহসান
মুক্তিযুদ্ধে পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণের স্থানে পানির ফোয়ারার প্রস্তাব 
মুক্তিযুদ্ধে পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণের স্থানে পানির ফোয়ারার প্রস্তাব 
শেখ হাসিনা ইস্যুতে নিজেদের মধ্যে সমাধান করুক বাংলাদেশ ও ভারত: যুক্তরাষ্ট্র
শেখ হাসিনা ইস্যুতে নিজেদের মধ্যে সমাধান করুক বাংলাদেশ ও ভারত: যুক্তরাষ্ট্র