মানবতাবিরোধী অপরাধের মামলায় সালমান-আনিসুলের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ পেছালো

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫০ আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫০

জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ পেছানো হয়েছে।

সাক্ষী অসুস্থ থাকায় প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে সোমবার (২৮ সেপ্টেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর সদস্য মো. শফিউল আলম মাহমুদের নেতৃত্বাধীন দুই সদস্যের বিচারিক প্যানেল পরবর্তী সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ২৬ অক্টোবর দিন ধার্য করেন। প্যানেলের অপর সদস্য বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

ট্রাইব্যুনালকে প্রসিকিউটর মিজানুল ইসলাম বলেন, এ মামলায় আজ রাষ্ট্রপক্ষের ১৩তম সাক্ষীর জবানবন্দি হওয়ার কথা ছিল। কিন্তু তিনি ডেঙ্গুতে আক্রান্ত হওয়ায় আদালতে আসতে পারেননি। এ জন্য আমরা অক্টোবরের শেষের দিকে সময় চাই।

পরে আগামী ২৬ অক্টোবর দিন নির্ধারণ করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

এ দিন সকালে এ মামলায় গ্রেফতার সালমান ও আনিসুলকে কারাগার থেকে প্রিজনভ্যানে করে ট্রাইব্যুনালে হাজির করা হয়। প্রসিকিউশনের শুনানির সময় দুজনই কাঠগড়ায় উপস্থিত ছিলেন।

গত ১২ জানুয়ারি তাদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল-১। গত ২২ ফেব্রুয়ারি শুরু হয় সাক্ষ্যগ্রহণ। তাদের বিরুদ্ধে হত্যা, উসকানি, প্ররোচনাসহ পাঁচটি অভিযোগ এনে ফরমাল চার্জ বা আনুষ্ঠানিক অভিযোগ জমা দেয় প্রসিকিউশন। গত বছরের ৪ ডিসেম্বর এসব অভিযোগ আমলে নেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

/বিআই/আইএএম/
সম্পর্কিত
আনিসুল হকের বিরুদ্ধে অস্ত্র মামলার অভিযোগ গঠন শুনানি পেছালো
আনিসুল হকের ১৭২ কোটি টাকার অবৈধ সম্পদ: চার্জশিটে অনুমোদন দিলো দুদক
বেক্সিমকো ফার্মার পর্ষদ ছাড়ছেন সালমান এফ রহমান
সর্বশেষ খবর
এশিয়ান গেমসে খেলা ছাড়াই সেমিফাইনালে ভারত-পাকিস্তান
এশিয়ান গেমসে খেলা ছাড়াই সেমিফাইনালে ভারত-পাকিস্তান
প্রাথমিকে নিয়োগবঞ্চিত ৮১৭ জনের বিষয়ে সিদ্ধান্ত জানালেন শিক্ষামন্ত্রী 
প্রাথমিকে নিয়োগবঞ্চিত ৮১৭ জনের বিষয়ে সিদ্ধান্ত জানালেন শিক্ষামন্ত্রী 
ট্রাইব্যুনালের কাছে ‘প্রোটেকশন’ চাইলেন প্রসিকিউটর
ট্রাইব্যুনালের কাছে ‘প্রোটেকশন’ চাইলেন প্রসিকিউটর
ফ্যামিলি কার্ড নিয়ে নতুন সিদ্ধান্ত
ফ্যামিলি কার্ড নিয়ে নতুন সিদ্ধান্ত
সর্বাধিক পঠিত
নতুন ভবনে নিজের নাম দেখেই উদ্বোধন করেননি হাসনাত, বললেন দেশের নাম দিতে
নতুন ভবনে নিজের নাম দেখেই উদ্বোধন করেননি হাসনাত, বললেন দেশের নাম দিতে
৩৯৬ কোটিতে ঢাকা-সিলেট মহাসড়কে নতুন গতি, দূরত্ব কমবে ৪০ কিলোমিটার
৩৯৬ কোটিতে ঢাকা-সিলেট মহাসড়কে নতুন গতি, দূরত্ব কমবে ৪০ কিলোমিটার
বাংলাদেশের অধিনায়কত্বের দায়িত্ব নিতে চেয়েছিলেন হামজা, কিন্তু...
বাংলাদেশের অধিনায়কত্বের দায়িত্ব নিতে চেয়েছিলেন হামজা, কিন্তু...
দেশের সব বিভাগের আইনজীবীদের জন্য নতুন সিদ্ধান্ত
দেশের সব বিভাগের আইনজীবীদের জন্য নতুন সিদ্ধান্ত
সরকারকে সতর্ক করে আসিফ নজরুল বললেন, ‘এগুলো স্পষ্ট ওয়েক-আপ কল’
সরকারকে সতর্ক করে আসিফ নজরুল বললেন, ‘এগুলো স্পষ্ট ওয়েক-আপ কল’