হত্যা মামলায় রিমান্ড শেষে কারাগারে আনিসুল-মামুন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ অক্টোবর ২০২৬, ২১:২১ আপডেট : ২৮ অক্টোবর ২০২৬, ২১:২১

জুলাই আন্দোলনের সময় ঢাকার যাত্রাবাড়ীতে জিহাদ হোসেন হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং পুলিশের সাবেক আইজি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে।

তিন দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ শেষে বুধবার তাদের আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন সিআইডি পুলিশের ঢাকা মেট্রো উত্তর বিভাগের ইন্সপেক্টর ফরিদ উদ্দিন। আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ্ ফারজানা হক তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী মুহাম্মদ শামছুদ্দোহা সুমন বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘গত বছরের ২৫ ফেব্রুয়ারি তাদের তিন দিনের রিমান্ড মঞ্জুর হয়। তাদের বিরুদ্ধে অনেক মামলা রয়েছে। সে সব মামলায় রিমান্ড মঞ্জুর হয়। এ কারণে তাদের জিজ্ঞাসাবাদ করতে পারেননি তদন্ত কর্মকর্তা। পরে আদালতের অনুমতি নিয়ে তাদের জিজ্ঞাসাবাদ করেন তিনি। জিজ্ঞাসাবাদ শেষে আজ আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন। পরে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।’

মামলার বিবরণ থেকে, জুলাই আন্দোলনের সময় ২০২৪ সালের ১৯ জুলাই রাজধানীর শনির আখড়া ফুটওভার ব্রিজের নিচে আন্দোলনে অংশ নেন জিহাদ হোসেন। গুলিবিদ্ধ হন তিনি। তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহতের বাবা নুরুল আমিন মোল্লা ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৮৫ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ১০০ থেকে ১৫০ জনকে আসামি করে ২০২৪ সালের ৩ সেপ্টেম্বর যাত্রাবাড়ী থানায় হত্যা মামলা দায়ের করেন।

/এআই/ইউএস/
সম্পর্কিত
আনিসুল হকের বিরুদ্ধে অস্ত্র আইনের মামলায় ‎চার্জ শুনানি পেছালো
সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের ১৭২ কোটি টাকার দুর্নীতি মামলার চার্জশিট গ্রহণ
সাবেক আইনমন্ত্রীর ভাইয়ের স্ত্রী জেবুন্নেসার ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ
সর্বশেষ খবর
বিয়ের আলাপ রূপ নিলো সংঘর্ষে, মোটরসাইকেলে আগুন ও বাড়িঘর ভাঙচুর
বিয়ের আলাপ রূপ নিলো সংঘর্ষে, মোটরসাইকেলে আগুন ও বাড়িঘর ভাঙচুর
দুই বোনকে একসঙ্গে বিয়ে করা সেই যুবককে তালাক দিলেন দ্বিতীয় স্ত্রী
দুই বোনকে একসঙ্গে বিয়ে করা সেই যুবককে তালাক দিলেন দ্বিতীয় স্ত্রী
শুধু বাংলাদেশের নয়, ঢাকা হবে ইসলামী আন্দোলন ও রাষ্ট্রের রাজধানী: এমপি মাসুদ
শুধু বাংলাদেশের নয়, ঢাকা হবে ইসলামী আন্দোলন ও রাষ্ট্রের রাজধানী: এমপি মাসুদ
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বাধিক পঠিত
নভেম্বর থেকে কর্মী যাবে মালয়েশিয়ায়, খরচ জানালেন প্রতিমন্ত্রী
নভেম্বর থেকে কর্মী যাবে মালয়েশিয়ায়, খরচ জানালেন প্রতিমন্ত্রী
কে হচ্ছেন ইসরায়েলের নতুন প্রধানমন্ত্রী
কে হচ্ছেন ইসরায়েলের নতুন প্রধানমন্ত্রী
এখন কী করবেন নেতানিয়াহু
এখন কী করবেন নেতানিয়াহু
নেশার কারণে গান ছাড়িনি: আনুশেহ আনাদিল
নেশার কারণে গান ছাড়িনি: আনুশেহ আনাদিল
ইউরোপের ট্রেনের সঙ্গে বন্দে ভারতের তুলনা করে যা জানালেন পোল্যান্ডের পর্যটক
ইউরোপের ট্রেনের সঙ্গে বন্দে ভারতের তুলনা করে যা জানালেন পোল্যান্ডের পর্যটক