যাত্রাবাড়ীতে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগ সদস্য গ্রেফতার

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৭:৫৬ আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৭:৫৬

রাজধানীর যাত্রাবাড়ী থানাধীন কাজলার পাড় এলাকা থেকে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ। গ্রেফতারকৃতের নাম— মো. সাজ্জাদ হাসান (২৫)। 

যাত্রাবাড়ী থানা পুলিশের বরাত দিয়ে ডিএমপি ডিসি (মিডিয়া) মো. আকতার হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার (২৭ সেপ্টেম্বর) রাতে কাজলার পাড় এলাকায় অভিযান চালিয়ে সাজ্জাদ হাসানকে গ্রেফতার করা হয়। 

গ্রেফতারকৃত সাজ্জাদ হাসান কার্যক্রম নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার থানাধীন ব্রাহ্মণদী ৩ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন। ২০২৪ সালের ৫ আগস্টের পরবর্তী সময়ে তিনি যাত্রাবাড়ী থানা এলাকায় নিষিদ্ধ সংগঠনটির পক্ষে বিভিন্ন কর্মকাণ্ড পরিচালনা করছিলেন বলে প্রাথমিকভাবে জানা যায়। 

গ্রেফতারকৃত সাজ্জাদকে আদালতে পাঠানো হয়েছে।

/এসএনকে/এসটি/ 
সম্পর্কিত
মিরপুরে স্বাস্থ্যসেবা কেন্দ্র গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় আসকের নিন্দা ও উদ্বেগ
ইয়াবাসহ গ্রেফতার পুলিশ সদস্যের ৩ দিনের রিমান্ড 
মোহাম্মদপুরের শীর্ষ গ্যাং লিডার আরমান গ্রেফতার
সর্বশেষ খবর
মসজিদের পাশের কক্ষে ইমামের লাশ, একই কক্ষে আহত বন্ধু
মসজিদের পাশের কক্ষে ইমামের লাশ, একই কক্ষে আহত বন্ধু
‘সিঙ্গেল লাইনের’ ফাঁদে রেল
‘সিঙ্গেল লাইনের’ ফাঁদে রেল
আইনজীবী অসুস্থ, পেছালো আবেদপুত্র সিয়ামের দুর্নীতি মামলার যুক্তি উপস্থাপন 
আইনজীবী অসুস্থ, পেছালো আবেদপুত্র সিয়ামের দুর্নীতি মামলার যুক্তি উপস্থাপন 
ইন্দোনেশিয়ায় জাহাজডুবি, মৃতের সংখ্যা বেড়ে ৬৬
ইন্দোনেশিয়ায় জাহাজডুবি, মৃতের সংখ্যা বেড়ে ৬৬
সর্বাধিক পঠিত
নতুন ভবনে নিজের নাম দেখেই উদ্বোধন করেননি হাসনাত, বললেন দেশের নাম দিতে
নতুন ভবনে নিজের নাম দেখেই উদ্বোধন করেননি হাসনাত, বললেন দেশের নাম দিতে
বাংলাদেশের অধিনায়কত্বের দায়িত্ব নিতে চেয়েছিলেন হামজা, কিন্তু...
বাংলাদেশের অধিনায়কত্বের দায়িত্ব নিতে চেয়েছিলেন হামজা, কিন্তু...
আকাশসীমার অনুমতি দেয়নি পাকিস্তান, থমকে আছে রূপপুরের ইউরেনিয়াম পরিবহন
আকাশসীমার অনুমতি দেয়নি পাকিস্তান, থমকে আছে রূপপুরের ইউরেনিয়াম পরিবহন
প্রত্যেক কর্মীর হাতে আইফোন তুলে দিলেন অফিসের বস!
প্রত্যেক কর্মীর হাতে আইফোন তুলে দিলেন অফিসের বস!
প্রাথমিকে নিয়োগবঞ্চিত ৮১৭ জনের বিষয়ে সিদ্ধান্ত জানালেন শিক্ষামন্ত্রী 
প্রাথমিকে নিয়োগবঞ্চিত ৮১৭ জনের বিষয়ে সিদ্ধান্ত জানালেন শিক্ষামন্ত্রী