খেলনার চালান খুলতেই মিললো কোটি টাকার ড্রোন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ সেপ্টেম্বর ২০২৬, ২২:১৫ আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২৬, ২২:১৫

রিমোট কন্ট্রোল খেলনা ঘোষণা দিয়ে আমদানি করা ১ হাজার ৯৮০টি ড্রোন জব্দ করেছে কাস্টম হাউস আইসিডির কমলাপুর বিভাগ। জব্দ করা এসব ড্রোনের আনুমানিক বাজারমূল্য প্রায় ১ কোটি টাকা।

জাতীয় রাজস্ব বোর্ডের জনসংযোগ বিভাগ থেকে এ তথ্য জানানো হয়েছে।

এনবিআর জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (৩০ সেপ্টেম্বর) বিল অব এন্ট্রি (বি/ই নং-১২৩৬৭, তারিখ: ২৭/০৯/২০২৬) অনুযায়ী আমদানিকারক মিম কালেকশন, চকবাজার, ঢাকা কর্তৃক বিভিন্ন ধরনের খেলনা ঘোষণায় আমদানি করা পণ্যচালানটির কায়িক পরীক্ষা করা হয়। এ সময় চালান থেকে ড্রোনগুলো শনাক্ত করা হয়।

আমদানি করা ড্রোনগুলোর সঙ্গে সংশ্লিষ্ট রাজস্ব ও প্রযোজ্য জরিমানা আদায় করা হবে। আটক ড্রোনগুলোর উড্ডয়নসীমা এবং সংশ্লিষ্ট দলিলাদি যাচাই সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। কাস্টমস আইন, ২০২৩ ও সংশ্লিষ্ট বিধিমালা অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

কমিশনার কাজী মুহাম্মদ জিয়াউদ্দীন বলেন, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যানের নির্দেশনা অনুযায়ী আমদানি নীতির পরিপন্থী কর্মকাণ্ড এবং রাজস্ব ফাঁকি রোধে কাস্টম হাউস আইসিডি, ঢাকা কঠোর অবস্থানে রয়েছে।

/আইএ/এম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মোবাইল ছিনতাই করে দৌড়, ট্রাফিক পুলিশের হাতে আটক
মোবাইল ছিনতাই করে দৌড়, ট্রাফিক পুলিশের হাতে আটক
রাজধানীতে ছুরিকাঘাতে রিকশাচালক নিহত, পরিচয় শনাক্তে সহযোগিতা চায় পুলিশ
রাজধানীতে ছুরিকাঘাতে রিকশাচালক নিহত, পরিচয় শনাক্তে সহযোগিতা চায় পুলিশ
৫০ হাজার টাকায় ককটেল বিস্ফোরণের চুক্তি, ধানমন্ডিতে গ্রেফতার ১
৫০ হাজার টাকায় ককটেল বিস্ফোরণের চুক্তি, ধানমন্ডিতে গ্রেফতার ১
ঢাকা মহানগর উত্তর বিএনপির কমিটি বিলুপ্ত, ৩ নেতা বহিষ্কার
ঢাকা মহানগর উত্তর বিএনপির কমিটি বিলুপ্ত, ৩ নেতা বহিষ্কার
সর্বাধিক পঠিত
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রয়ে বাধা নিয়ে মধ্যরাতে আসিফ নজরুলের পোস্ট
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রয়ে বাধা নিয়ে মধ্যরাতে আসিফ নজরুলের পোস্ট
পুলিশ পরিদর্শককে কল করে এমপি বললেন ‘এসব ফাইজলামি বাদ দেন’
পুলিশ পরিদর্শককে কল করে এমপি বললেন ‘এসব ফাইজলামি বাদ দেন’
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে কল করে যা বললেন মন্ত্রী
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে কল করে যা বললেন মন্ত্রী
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে মন্ত্রীর ফোন, জিএম বরখাস্ত
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে মন্ত্রীর ফোন, জিএম বরখাস্ত
পুলিশের ঊর্ধ্বতন দুই কর্মকর্তা বরখাস্ত
পুলিশের ঊর্ধ্বতন দুই কর্মকর্তা বরখাস্ত