ধানম‌ন্ডি‌তে গৃহকর্মী‌কে নির্যাতন-ধর্ষণের অ‌ভি‌যোগে ২ জন গ্রেফতার

বাংলা ট্রিবিউন রি‌পোর্ট 
০১ অক্টোবর ২০২৬, ১০:৪৮ আপডেট : ০১ অক্টোবর ২০২৬, ১০:৪৮

রাজধানীর ধানমন্ডি এলাকায় এক গৃহকর্মীকে শারীরিক নির্যাতন ও ধর্ষণের অভিযোগ উঠেছে। এই ঘটনায় মামলা হয়েছে। ওই মামলায় দুজন‌কে গ্রেফতা‌রের কথা জা‌নি‌য়ে‌ছে পু‌লিশ।  

বুধবার (৩০ সেপ্টেম্বর) রাতে ভুক্তভোগীর পক্ষে ধানম‌ন্ডি থানায় অভিযোগ করেন গৃহকর্মী জাতীয় ফোরাম বাংলাদেশের সাধারণ সম্পাদক জাহানারা আক্তার স্বপ্না। 

তিনি বলেন, ‘মেয়েটি দীর্ঘদিন ধরে নির্যাতনের শিকার হ‌চ্ছিল। আমরা বিষয়টি জানার পর থানায় মামলা ক‌রে‌ছি।’  

নির্যাতনের বর্ণনা দিয়ে স্বপ্না বলেন, ‘ওকে দিয়ে গভীর রাত পর্যন্ত কাজ করানো হতো। ঘুমানোর সময় দেওয়া হতো না। পরদিন কাজের সময় ঝিমুনি এলে মারধর করা হতো। বেঁধে মারধর ছাড়াও শরীরে গরম খুন্তির ছ্যাঁকা দেওয়া হতো। এমনকি তাকে ধারাবাহিকভাবে ধর্ষণ করা হয়েছে।’ 

ধানমন্ডি থানার ওসি ইমদাদুল ইসলাম তৈয়ব বাংলা ট্রিবিউন‌কে বলেন, ‘ধানমন্ডি এলাকার ৪/এ সড়‌কের ৪৫ নম্বর বা‌ড়ির বাসিন্দা নাসিরুল হক সিদ্দিকী ও শাহনাজ সিদ্দিকী দম্পতির বিরুদ্ধে পাশবিক নির্যাতন, মারধর ও ধর্ষণের অভিযোগ মামলা হয়েছে। প্রাথমিকভাবে অ‌ভি‌যো‌গের সত‌্যতা পাওয়া‌ গে‌ছে। গৃহকর্মী‌কে শারী‌রিক পরীক্ষার জন‌্য ঢাকা মে‌ডি‌ক্যাল ক‌লেজ হাসপাতা‌লের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টা‌রে পাঠা‌নো হ‌য়ে‌ছে।’ 

/এসএন‌কে/এসটি/ 
সম্পর্কিত
সেই কুরিয়ারের ওয়্যারহাউসে হামলা চালিয়ে লুটপাট, দুই গাড়িতে আগুন
মোহাম্মদপুরে ফার্মেসিতে গুলির ঘটনায় ‘চাঁদাবাজি’, নেপথ্যে কারা
‘টাকা দিলি না কেন’ বলেই প্রতিষ্ঠানে ঢুকে গুলি, মুখে ছিল মাস্ক মাথায় ক্যাপ
সর্বশেষ খবর
মহিউদ্দিন রুদ্রের গ্রেফতারের ঘটনায় একাই প্রতিবাদ জানালেন এক আইনজীবী
মহিউদ্দিন রুদ্রের গ্রেফতারের ঘটনায় একাই প্রতিবাদ জানালেন এক আইনজীবী
শুরুর আঘাত ইতালির, এরপর গুণে গুণে ৪ গোল দিলো বেলজিয়াম
শুরুর আঘাত ইতালির, এরপর গুণে গুণে ৪ গোল দিলো বেলজিয়াম
৪৩ ম্যাচ পর হারলো বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন, লাল কার্ডেও থামানো যায়নি ইংল্যান্ডকে
৪৩ ম্যাচ পর হারলো বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন, লাল কার্ডেও থামানো যায়নি ইংল্যান্ডকে
বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন বিল পরীক্ষা-নিরীক্ষা করছে সংসদীয় কমিটি
বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন বিল পরীক্ষা-নিরীক্ষা করছে সংসদীয় কমিটি
সর্বাধিক পঠিত
অনুষ্ঠানের ব্যানারে ছিল না শহীদ জিয়ার ছবি, বলেছেন বঙ্গবন্ধুর কথা: সেই ডিসি প্রত্যাহার
অনুষ্ঠানের ব্যানারে ছিল না শহীদ জিয়ার ছবি, বলেছেন বঙ্গবন্ধুর কথা: সেই ডিসি প্রত্যাহার
সবজি চাষে শীর্ষে জেলাটি, বছরে আয় ২৬৫৫ কোটি
সবজি চাষে শীর্ষে জেলাটি, বছরে আয় ২৬৫৫ কোটি
ভূখণ্ডের বিনিময়ে ইউক্রেনকে ন্যাটো সদস্যপদের প্রস্তাব যুক্তরাষ্ট্রের: জেলেনস্কি
ভূখণ্ডের বিনিময়ে ইউক্রেনকে ন্যাটো সদস্যপদের প্রস্তাব যুক্তরাষ্ট্রের: জেলেনস্কি
এবার আরেক জেলা শহরে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে শতাধিক রাউন্ড গুলি নিক্ষেপ
এবার আরেক জেলা শহরে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে শতাধিক রাউন্ড গুলি নিক্ষেপ
ব্যাংকে না গিয়েই মিলবে ৫০ হাজার টাকা ঋণ, সুদ মাত্র ৯ শতাংশ
ব্যাংকে না গিয়েই মিলবে ৫০ হাজার টাকা ঋণ, সুদ মাত্র ৯ শতাংশ