মোহাম্মদপুরে ফার্মেসিতে গুলির ঘটনায় ‘চাঁদাবাজি’, নেপথ্যে কারা

ইমরান আলী
১৫ নভেম্বর ২০২৬, ২৩:০৫ আপডেট : ১৫ নভেম্বর ২০২৬, ২৩:০৫

রাজধানীর মোহাম্মদপুরে বাবর রোডের অনুরাগ ফার্মেসিতে গুলির ঘটনার নেপথ্যে ৫০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে। শীর্ষ সন্ত্রাসী ‘কিলার বাদল’ ও ‘কিলার পাপ্পু’র নাম ব্যবহার করে একটি সন্ত্রাসী চক্র এই টাকা দাবি করে বলে অভিযোগ করেছেন প্রতিষ্ঠানটির মালিক সৈয়দ হাসান নূর ইসলাম রাষ্টন। চাঁদা দিতে অস্বীকার করায় ধারাবাহিকভাবে হামলা ও গুলির ঘটনা ঘটেছে বলে দাবি তার। তবে এই ঘটনার পেছনে চাঁদাবাজি নাকি রাজনৈতিক বিরোধ রয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ। এরই মধ্যে ঘটনায় জড়িত সন্দেহে সাব্বির (৩৬) নামে একজনকে গ্রেফতার করা হয়েছে।

গত শুক্রবার (১৩ নভেম্বর) রাত ১১টার দিকে অনুরাগ ফার্মেসি লক্ষ্য করে তিনটি গুলি ছোড়ে দুর্বৃত্তরা। এতে কেউ হতাহত না হলেও ফার্মেসির কাচ ভেঙে যায়। এর আগে ৫ ও ৭ নভেম্বর প্রতিষ্ঠানটির সামনে কয়েক দফায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে কয়েকজন পথচারী আহত হন।

প্রতিষ্ঠানটির মালিক সৈয়দ হাসান নূর ইসলাম রাষ্টন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৩২ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও মোহাম্মদপুর ওয়ার্ড আওয়ামী লীগের নেতা। ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে তিনি দেশের বাইরে পলাতক রয়েছেন। তবে বাবর রোডে তার পরিবারের সদস্যরা অনুরাগ নামে একটি রেস্তোরাঁ, ফার্মেসি ও সুপারশপসহ কয়েকটি প্রতিষ্ঠান পরিচালনা করছেন। একই ভবনে চায়নিজ রেস্তোরাঁ ও টেলিকম ব্যবসাও রয়েছে।

রাষ্টন জানান, গত ৬ নভেম্বর একটি বাংলাদেশি মোবাইল নম্বর থেকে ফোন করে তার কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। এ সময় শীর্ষ সন্ত্রাসী কিলার বাদল ও পাপ্পুর নাম ব্যবহার করা হয়। তিনি বিষয়টি আমলে না নিয়ে নম্বরটি ব্লক করে দেন। এরপর তার ব্যবসাপ্রতিষ্ঠান লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ ও গুলির ঘটনা ঘটে। চাঁদা দাবির সঙ্গে এসব হামলার যোগসূত্র রয়েছে বলে ধারণা তার।

ফার্মেসির কর্মী মইন উদ্দীনও একই অভিযোগ করেছেন। তিনি জানান, নভেম্বরের শুরু থেকে এ সমস্যা শুরু হয়েছে। মালিকের কাছে ৫০ লাখ টাকা চাঁদা চাওয়া হয়। টাকা না দেওয়ায় একের পর এক হামলা ও গুলি করা হচ্ছে। টাকা না দিলে প্রতিষ্ঠানে হামলা চালিয়ে আগুন ধরিয়ে দেওয়ার হুমকিও দেওয়া হয়েছে।

মইন উদ্দীন বলেন, গুলিতে ফার্মেসির কাচ ভেঙে গেছে। একটি গুলি তার মাথার পাশ দিয়ে চলে যায়। বর্তমানে তারা আতঙ্কের মধ্যে রয়েছেন। এ ঘটনায় মোহাম্মদপুর থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।

এদিকে গুলির ঘটনায় ফার্মেসির ম্যানেজার রাসেল তালুকদার অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে থানায় অভিযোগ করেন। পরে সেটি মামলা হিসেবে নথিভুক্ত হয়।

সন্দেহভাজন একজন গ্রেফতার

পুলিশ জানিয়েছে, গুলির ঘটনায় সন্দেহভাজন হিসেবে সাব্বির (৩৬) নামে একজনকে গ্রেফতার করা হয়েছে। তিনি মূলত কেরানীগঞ্জের বাসিন্দা। তবে মোহাম্মদপুরে গিয়ে বিভিন্ন অপরাধ করে আবার নিজের এলাকায় ফিরে যেতেন বলে জানিয়েছে পুলিশ। তার বিরুদ্ধে আগেও বিভিন্ন অপরাধের অভিযোগ রয়েছে।

তাকে জিজ্ঞাসাবাদ করে ঘটনার নেপথ্যের কারণ জানার চেষ্টা চলছে। এটি চাঁদা দাবিকে কেন্দ্র করে ঘটেছে, নাকি রাজনৈতিক বিরোধের জেরে হামলা চালানো হয়েছে, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম বলেন, ঘটনায় জড়িত সন্দেহে একজনকে গ্রেফতার করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে।

পুলিশ সূত্র জানায়, ঘটনার তদন্তে শুরুতেই বাধার মুখে পড়েন কর্মকর্তারা। অনুরাগ ফার্মেসিতে সিসিটিভি ক্যামেরা থাকলেও সেগুলো চালু ছিল না। ফলে প্রতিষ্ঠানটির নিজস্ব ক্যামেরার ফুটেজ পাওয়া যায়নি। তবে আশপাশের দোকান থেকে ফুটেজ সংগ্রহ করে যাচাই-বাছাই করা হচ্ছে।

তেজগাঁও বিভাগের উপকমিশনার ইবনে মিজান বলেন, এ ঘটনায় থানা পুলিশের পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একাধিক ইউনিট কাজ করছে। সন্ত্রাসী গ্রুপটিকে গ্রেফতারের চেষ্টা চলছে। গুলির ঘটনার পর ওই এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারি বাড়ানো হয়েছে।

তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) মো. জুয়েল বলেন, ঘটনার তদন্ত চলছে। প্রকৃত রহস্য উদ্‌ঘাটন ও জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করা হচ্ছে।

কে এই কিলার বাদল

মোহাম্মদপুরের অপরাধজগতে আলোচিত নাম কিলার বাদল। স্থানীয়দের অভিযোগ, তার নেতৃত্বে এলাকায় কয়েকটি কিশোর গ্যাং চক্র গড়ে উঠেছে। তার ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত কিলার পাপ্পু। বাদলের নির্দেশে এসব চক্রের সদস্যরা মোহাম্মদপুরজুড়ে ছিনতাই, মাদক বিক্রি, চাঁদাবাজি ও দখলবাজির সঙ্গে জড়িত।

পুলিশের তথ্যমতে, কিলার বাদলের বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজি ও দখলবাজিসহ অন্তত শতাধিক মামলা রয়েছে। তার অন্যতম সহযোগী লাল উদ্দিন লালু। বাদলের নির্দেশে লালু কিশোর গ্যাং সদস্যদের নিয়ন্ত্রণ করেন বলে জানা গেছে।

স্থানীয়দের ভাষ্য, বর্তমানে বাদলকে এলাকায় দেখা না গেলেও তার ইশারায় অপরাধ কর্মকাণ্ড পরিচালিত হয়। তার সহযোগী হিসেবে লালু, ইমন ওরফে জুট ইমন, ঘাট বাবু, গ্যারেজ সোহেল, বাত রাসেল ও মাহিসহ অনেকে কাজ করেন বলে অভিযোগ রয়েছে। তাদের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় হত্যা, চাঁদাবাজি ও অপহরণের একাধিক মামলা রয়েছে।

অভিযোগ রয়েছে, এসব চক্রের সদস্যরা সড়ক ও ফুটপাত দখল করে দোকানপাট বসিয়ে টাকা আদায় করেন। ব্যবসায়ীদের কাছ থেকেও মোটা অঙ্কের টাকা আদায় করা হয়। কেউ চাঁদা দিতে অস্বীকার করলে কিংবা জমি দখলে বাধা দিলে হামলা ও হত্যার ঘটনা ঘটে। বাদলের ভয়ে স্থানীয় বাসিন্দারা মুখ খুলতে সাহস পান না বলেও দাবি তাদের।

সূত্র জানায়, ১৯৯৯ সালে কিশোর গ্যাং ও ছিনতাইকারী হিসেবে বাদলের অপরাধজগতে যাত্রা শুরু। কাঁটাসুরের তৎকালীন শীর্ষ সন্ত্রাসী এনআইয়ের হাত ধরে অপরাধে জড়ান তিনি। ডিশ ব্যবসায়ী ইকবালকে হত্যার মধ্য দিয়ে কিশোর বয়সেই তার কিলিং মিশন শুরু হয়। পরে কাঁটাসুরের বাবুল হত্যার পর স্থানীয়দের কাছে বাদল পরিচিতি পান ‘কিলার বাদল’ নামে।

২০০২ সালে কমিশনার রাজু হত্যা ও মোহাম্মদপুরে বস্তাবন্দি অবস্থায় জোড়া লাশ উদ্ধারের ঘটনায় বাদল সামনে থেকে নেতৃত্ব দেন বলে সূত্রের দাবি। এরপর পেশাদার খুনি হিসেবে পরিচিতি পান তিনি। ২০০৩ সালের ২৬ ডিসেম্বর কাঁটাসুর এলাকায় ব্রাশফায়ারে দুটি হত্যাকাণ্ডের পর মিরপুর থেকে অস্ত্রসহ গ্রেফতার হন বাদল। ২০১৫ সাল পর্যন্ত তিনি কারাবন্দি ছিলেন।

অনুরাগ ফার্মেসিতে গুলির ঘটনায় কিলার বাদল ও পাপ্পুর নাম ব্যবহার করা হলেও তাদের কেউ সরাসরি জড়িত কি না, তা এখনো নিশ্চিত নয়। পুলিশ বলছে, তদন্তের মাধ্যমে ঘটনার প্রকৃত কারণ ও জড়িত ব্যক্তিদের শনাক্তের চেষ্টা চলছে।

/এসএনকে/ইউএস/
সম্পর্কিত
‘টাকা দিলি না কেন’ বলেই প্রতিষ্ঠানে ঢুকে গুলি, মুখে ছিল মাস্ক মাথায় ক্যাপ
ডিসেম্বর ঘিরে উত্তাপের শঙ্কা: সরকার বলছে ‘পরিস্থিতি নিয়ন্ত্রণে’
ডিসেম্বর ঘিরে বড় ধরনের শঙ্কা নেই: এসআরবি
সর্বশেষ খবর
ক্যামব্রিজে নাহিদ ইসলামকে হেনস্তার চেষ্টা, কড়া নিরাপত্তায় ক্যাম্পাস ত্যাগ
ক্যামব্রিজে নাহিদ ইসলামকে হেনস্তার চেষ্টা, কড়া নিরাপত্তায় ক্যাম্পাস ত্যাগ
নৈরাজ্যের প্রতিবাদে ঢাবিতে ছাত্রদলের বিক্ষোভ
নৈরাজ্যের প্রতিবাদে ঢাবিতে ছাত্রদলের বিক্ষোভ
শিশুসন্তানকে নিয়ে বাজারে যাচ্ছিলেন স্বেচ্ছাসেবক দলের নেতা, পথে থামিয়ে কুপিয়ে হত্যা
শিশুসন্তানকে নিয়ে বাজারে যাচ্ছিলেন স্বেচ্ছাসেবক দলের নেতা, পথে থামিয়ে কুপিয়ে হত্যা
সেনাবাহিনীর উচ্চপর্যায়ে রদবদল
সেনাবাহিনীর উচ্চপর্যায়ে রদবদল
সর্বাধিক পঠিত
পাকিস্তানের কাছে হেরে যা বললেন বাংলাদেশ কোচ
পাকিস্তানের কাছে হেরে যা বললেন বাংলাদেশ কোচ
সবজি চাষে শীর্ষে জেলাটি, বছরে আয় ২৬৫৫ কোটি
সবজি চাষে শীর্ষে জেলাটি, বছরে আয় ২৬৫৫ কোটি
অনুষ্ঠানের ব্যানারে ছিল না শহীদ জিয়ার ছবি, বলেছেন বঙ্গবন্ধুর কথা: সেই ডিসি প্রত্যাহার
অনুষ্ঠানের ব্যানারে ছিল না শহীদ জিয়ার ছবি, বলেছেন বঙ্গবন্ধুর কথা: সেই ডিসি প্রত্যাহার
ভূখণ্ডের বিনিময়ে ইউক্রেনকে ন্যাটো সদস্যপদের প্রস্তাব যুক্তরাষ্ট্রের: জেলেনস্কি
ভূখণ্ডের বিনিময়ে ইউক্রেনকে ন্যাটো সদস্যপদের প্রস্তাব যুক্তরাষ্ট্রের: জেলেনস্কি
ব্যাংকে না গিয়েই মিলবে ৫০ হাজার টাকা ঋণ, সুদ মাত্র ৯ শতাংশ
ব্যাংকে না গিয়েই মিলবে ৫০ হাজার টাকা ঋণ, সুদ মাত্র ৯ শতাংশ