অনলাইনে সুইচ গিয়ার বি‌ক্রি, গ্রেফতার ১

বাংলা ট্রিবিউন রি‌পোর্ট 
০৪ অক্টোবর ২০২৬, ০০:১৩ আপডেট : ০৪ অক্টোবর ২০২৬, ০০:১৩

ঢাকার ঘাটারচর লাবনী পয়েন্ট এলাকা থেকে অনলাইনে বিক্রির উদ্দেশ্যে মজুত রাখা ২০০ পিস বিভিন্ন মডেলের সুইচ গিয়ারসহ এস এম রবিন (৩৬) নামের একজনকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।

শনিবার (৩ অক্টোবর) রাতে ওই এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

এসআরবি-২-এর উপপরিচালক (মিডিয়া) মেজর এম মুবীন রহমান তাপস জানান, ঘাটারচর লাবনী পয়েন্টের একটি বাসার তৃতীয় তলায় বিভিন্ন মডেলের গিয়ার বিক্রি করেন রবিন ব‌লে গোপন সংবাদ পাওয়া যায়। পরে ওই বাসায় অভিযান চালানো হয়। 

অভিযানকা‌লে তার বাসায় কুরিয়ার সার্ভিসে পাঠানোর জন্য মজুত করা এবং বি‌ক্রির জন‌্য রাখা বিভিন্ন মডেলের ২০০ পিস সুইচ গিয়ার উদ্ধার করা হয়। 

মেজর এম মুবীন রহমান আরও জানান, এসব পণ্য অনলাইনের মাধ্যমে কিনে একটি চক্র ছিনতাইসহ নানা ধরনের অপরাধ কর্মকাণ্ড করতো। এসব সুইচ গিয়ার বিভিন্ন অপরাধীদের হাতে পড়লে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিসহ বিভিন্ন অপরাধের সম্ভাবনা ছিল।

এসআর‌বির জিজ্ঞাসাবা‌দে এস এম রবিন জানান, তিনি চকবাজার থেকে এসব মাল কিনে এনে অনলাইনে বিক্রি করতেন। এগুলো যে অবৈধ, সে বিষয়টি তার জানা ছিল না।

/এসএন‌কে/এসটি/ 
সম্পর্কিত
ছেলের বউভাতের অনুষ্ঠান থেকে বাবা গ্রেফতার, অভিযোগ গরুটি চোরাই
এভাবে রাষ্ট্র চলতে পারে না, সরকার টিকতে পারে না: আখতারুজ্জামান
গুলিস্তান-ফুলবাড়িয়ার বাস টার্মিনাল কবে সরছে, জানালেন ডিএমপি কমিশনার
সর্বশেষ খবর
কেন-সাকার জোড়া গোল, ক্রোয়েশিয়াকে ৭-০ ব্যবধানে বিধ্বস্ত করলো ইংল্যান্ড
কেন-সাকার জোড়া গোল, ক্রোয়েশিয়াকে ৭-০ ব্যবধানে বিধ্বস্ত করলো ইংল্যান্ড
কলকাতায় বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের সামনে বিক্ষোভ
কলকাতায় বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের সামনে বিক্ষোভ
দলীয় পরিচয়ে অভিযুক্তদের বিরুদ্ধে সরকার কতটা কঠোর?
দলীয় পরিচয়ে অভিযুক্তদের বিরুদ্ধে সরকার কতটা কঠোর?
ছেলের বউভাতের অনুষ্ঠান থেকে বাবা গ্রেফতার, অভিযোগ গরুটি চোরাই
ছেলের বউভাতের অনুষ্ঠান থেকে বাবা গ্রেফতার, অভিযোগ গরুটি চোরাই
সর্বাধিক পঠিত
ম্যারাডোনা-মেসিকে ছাড়িয়ে আর্জেন্টিনা দলে এক তরুণের রেকর্ড
ম্যারাডোনা-মেসিকে ছাড়িয়ে আর্জেন্টিনা দলে এক তরুণের রেকর্ড
মিজু, মৌসুমী-ডিপজল নেননি কোনও পারিশ্রমিক, জানালেন নির্মাতা
মিজু, মৌসুমী-ডিপজল নেননি কোনও পারিশ্রমিক, জানালেন নির্মাতা
সাড়ে ৬ লাখ পরিবারকে ২৫ কেজি করে চাল দেবে সরকার, পাবে যেসব জেলা
সাড়ে ৬ লাখ পরিবারকে ২৫ কেজি করে চাল দেবে সরকার, পাবে যেসব জেলা
বাংলাদেশিদের জন্য কাছেই পাহাড়-নদীর নিরিবিলি ঠিকানা, ঘুরে আসুন তুরিবাড়ি
বাংলাদেশিদের জন্য কাছেই পাহাড়-নদীর নিরিবিলি ঠিকানা, ঘুরে আসুন তুরিবাড়ি
লাল-সবুজের পতাকায় শেষ বিদায় বীরাঙ্গনা ফুলমতির, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন
লাল-সবুজের পতাকায় শেষ বিদায় বীরাঙ্গনা ফুলমতির, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন