রাজধানীতে চালের বস্তায় মিললো ১৩২ বোতল ফেন্সিডিল

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
০৪ অক্টোবর ২০২৬, ১৬:২২ আপডেট : ০৪ অক্টোবর ২০২৬, ১৬:২২

চালের বস্তার মধ্যে বিশেষ কৌশলে লুকিয়ে পরিবহনের সময় ১৩২ বোতল ফেন্সিডিলসহ মো. ইমরান খান (৩৬) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর।

রবিবার (৪ অক্টোবর) সকাল ৬টার দিকে দারুস সালাম থানাধীন গাবতলী বাগবাড়ীর সড়কে অভিযান চালানো হয়। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে এসপি গোল্ডেন লাইন পরিবহনের একটি যাত্রীবাহী বাস তল্লাশি করা হয়।

এ সময় চালের বস্তার মধ্যে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ১৩২ বোতল ফেন্সিডিল উদ্ধার ও জব্দ করা হয়। এছাড়া ৪৫ কেজি চাল, একটি বাসের টিকিট ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

গ্রেফতাকৃত ইমরান খান বর্তমানে ঢাকার গুলশান এলাকায় বসবাস করেন।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দারুস সালাম থানায় একটি নিয়মিত মামলা করা হয়েছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর জানিয়েছে, মাদকবিরোধী ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে মাদকের অবৈধ পরিবহন, সরবরাহ ও বিস্তারের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

/আইএ/এম/
সম্পর্কিত
এবার সালমান মুক্তাদিরের শ্বশুরের ফু-ওয়াং ক্লাবে এনবিআরের অভিযান
খুবি শিক্ষার্থীদের মাদক-সংশ্লিষ্টতা নিয়ে ফেসবুক পোস্ট, রাতে ক্যাম্পাসে উত্তেজনা
‘মাদক থেকে সেরে ওঠা সম্ভব, দরকার সহমর্মিতা ও সহায়তা’
সর্বশেষ খবর
আমরা দিনে এনে দিনে খাওয়া মানুষ, এভাবে দাম বাড়লে কীভাবে বাঁচবো
আমরা দিনে এনে দিনে খাওয়া মানুষ, এভাবে দাম বাড়লে কীভাবে বাঁচবো
এলডিসি উত্তরণের পরও শুল্কমুক্ত সুবিধা পাবে বাংলাদেশে: ব্রিটিশ হাইকমিশনার 
এলডিসি উত্তরণের পরও শুল্কমুক্ত সুবিধা পাবে বাংলাদেশে: ব্রিটিশ হাইকমিশনার 
সাইরেন-বিস্ফোরণের মধ্যেই কিয়েভে পৌঁছালেন জার্মান চ্যান্সেলর
সাইরেন-বিস্ফোরণের মধ্যেই কিয়েভে পৌঁছালেন জার্মান চ্যান্সেলর
২৫২ টাকা বাড়লো ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম
২৫২ টাকা বাড়লো ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম
সর্বাধিক পঠিত
রূপপুরের বিদ্যুৎ এলে কতটা কমবে লোডশেডিং?
রূপপুরের বিদ্যুৎ এলে কতটা কমবে লোডশেডিং?
সিটি করপোরেশনের প্রশাসকের বিরুদ্ধে আন্দোলনে বিএনপি নেত্রী
সিটি করপোরেশনের প্রশাসকের বিরুদ্ধে আন্দোলনে বিএনপি নেত্রী
সরকার নির্ধারিত দামে এলপিজি বিক্রি নিশ্চিত করতে দেশব্যাপী অভিযান
সরকার নির্ধারিত দামে এলপিজি বিক্রি নিশ্চিত করতে দেশব্যাপী অভিযান
অসুস্থতায় ৯ মাস শুটিংয়ে নেই, এবার ফিরতে চান তানিয়া বৃষ্টি
অসুস্থতায় ৯ মাস শুটিংয়ে নেই, এবার ফিরতে চান তানিয়া বৃষ্টি
আখতারুজ্জামান জামায়াতের নেতা নন, সহযোগী সদস্য: এটিএম আজহার
আখতারুজ্জামান জামায়াতের নেতা নন, সহযোগী সদস্য: এটিএম আজহার