সম্প্রসারিত রূপনগর আবাসিক এলাকায় দখল-চাঁদাবাজির অভিযোগ

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০৫ অক্টোবর ২০২৬, ১৯:৪৬ আপডেট : ০৫ অক্টোবর ২০২৬, ১৯:৪৬

রাজধানীর মিরপুরের রূপনগর থানাধীন দুয়ারীপাড়ায় সম্প্রসারিত রূপনগর আবাসিক এলাকায় জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের (জাগৃক) বরাদ্দকৃত প্লট, রাস্তা ও সরকারি সম্পত্তি অবৈধ দখল এবং চাঁদাবাজির অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী প্লট মালিক ও সংশ্লিষ্টরা দখলদার ও চাঁদাবাজদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

এ বিষয়ে সম্প্রসারিত রূপনগর আবাসিক এলাকার ভুক্তভোগীদের পক্ষ থেকে  সোমবার (৫ অক্টোবর) ক্র্যাব মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও গণপূর্ত মন্ত্রীর জরুরি হস্তক্ষেপ কামনা করা হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়, রূপনগর থানাধীন সম্প্রসারিত রূপনগর আবাসিক এলাকার ব্লক ‘ক’ ও ‘খ’, সেকশন-৮ এলাকায় সরকারি প্লট ঘিরে দীর্ঘদিন ধরে একটি চক্র দখল ও চাঁদাবাজি চালিয়ে আসছে।  

অভিযোগকারীদের দাবি, গভীর রাতে ইট, বালু ও টিন দিয়ে স্থাপনা নির্মাণ, ইটের দেয়াল ও গেট নির্মাণ, প্লটের ভেতরে সাইনবোর্ড স্থাপন এবং ২০ ফুট প্রশস্ত রাস্তার ওপর অ্যাঙ্গেল দিয়ে ওয়েল্ডিং করে চলাচলের পথ বন্ধ করে দেওয়ার মতো ঘটনা ঘটছে।

এছাড়া প্লট মালিকরা নিজেদের জায়গায় ভবন বা স্থাপনা নির্মাণ করতে গেলে তাদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা দাবি করা হচ্ছে বলেও অভিযোগ করা হয়। চাঁদার টাকা দিতে অস্বীকৃতি জানালে নির্মাণ শ্রমিকদের ভয়ভীতি দেখানো, মারধর এবং নির্মাণকাজ বন্ধ করে দেওয়ার অভিযোগও রয়েছে।

লিখিত বক্তব্যে আরও দাবি করা হয়, প্রায় অর্ধশত প্লট মালিক বর্তমানে কথিত চাঁদাবাজদের হয়রানির শিকার। এর বাইরে প্রকল্পের ‘খ’ ব্লকের পূর্ব পাশে প্রায় ৯০ কাঠা সরকারি জায়গা এবং ৪০ ফুট প্রশস্ত রাস্তা অবৈধভাবে দখলের অভিযোগও করা হয়েছে। দখল করা জায়গার কিছু অংশে রিকশা গ্যারেজসহ বিভিন্ন স্থাপনা গড়ে তোলা হয়েছে এবং সেখানে মাদক ব্যবসা পরিচালনার অভিযোগও রয়েছে।

অভিযোগকারীরা জানান, এসব বিষয়ে জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের পক্ষ থেকে রূপনগর থানায় একাধিক সাধারণ ডায়েরি (জিডি) ও লিখিত অভিযোগ করা হলেও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। তাদের দাবি, একাধিকবার অভিযোগ করার পরও দখল ও চাঁদাবাজি বন্ধ হয়নি।

সংবাদ সম্মেলনে আরও অভিযোগ করা হয়, সম্প্রসারিত রূপনগর আবাসিক এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের উদ্যোগে দীর্ঘদিন ধরে একটি ২২ সদস্যের আনসার ক্যাম্প ছিল। ক্যাম্পটি অপসারণের দিন রাতেই একটি চক্র আনসার ক্যাম্পসহ দুটি প্লটের জায়গা দখল করে নেয় বলে অভিযোগ করা হয়।

অভিযোগকারীদের দাবি, দখল ও চাঁদাবাজির কারণে সম্প্রসারিত রূপনগর আবাসিক এলাকার সাধারণ প্লট মালিকরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। তারা সরকারি সম্পত্তি ও রাস্তা অবৈধ দখলমুক্ত করা, চাঁদাবাজি বন্ধ, অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্ত এবং জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

/আইএ/এসটি/ 
সম্পর্কিত
ফুড ভ্লগিংয়ের ছড়াছড়ি, কিন্তু দর্শকদের কে বলবে খাবারে কী আছে
রাজধানীতে একটি বাসা থেকে পুলিশ কর্মকর্তার লাশ উদ্ধার
‘অটোরিকশা ডাম্পিং করলে সারা দেশ কাঁপিয়ে দেবো’
সর্বশেষ খবর
আমরা সবাই নিরাপত্তহীন হয়ে পড়ছি: জামায়াত সেক্রেটারি
আমরা সবাই নিরাপত্তহীন হয়ে পড়ছি: জামায়াত সেক্রেটারি
ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২৭৫১ মামলা
ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২৭৫১ মামলা
মসজিদেই মুয়াজ্জিনকে উপর্যুপরি ছুরিকাঘাত, শেষ করতে পারলেন না আজানও
মসজিদেই মুয়াজ্জিনকে উপর্যুপরি ছুরিকাঘাত, শেষ করতে পারলেন না আজানও
দুর্গাপূজায় ২০ থেকে ২২ অক্টোবর ছুটি, সাধারণ ছুটি ৭ নভেম্বর
দুর্গাপূজায় ২০ থেকে ২২ অক্টোবর ছুটি, সাধারণ ছুটি ৭ নভেম্বর
সর্বাধিক পঠিত
ওরা তোকে বাঁচতে দেবে না বাবা: আমি জমি বেচে দিচ্ছি, তুই বিদেশে চলে যা
ওরা তোকে বাঁচতে দেবে না বাবা: আমি জমি বেচে দিচ্ছি, তুই বিদেশে চলে যা
২৫০ কোটি ডলারের স্টেডিয়াম নির্মাণ স্থগিত করলো সৌদি আরব
২৫০ কোটি ডলারের স্টেডিয়াম নির্মাণ স্থগিত করলো সৌদি আরব
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
বিচ্ছেদের ঘোষণা প্রীতম ও শেহতাজের
বিচ্ছেদের ঘোষণা প্রীতম ও শেহতাজের
পিচ্চি রাজা পালিয়ে যাওয়ার চাঞ্চল্যকর তথ্য, দুই পুলিশ কর্মকর্তা গ্রেফতার
পিচ্চি রাজা পালিয়ে যাওয়ার চাঞ্চল্যকর তথ্য, দুই পুলিশ কর্মকর্তা গ্রেফতার