রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে ২ হাজার ৯৯৯টি মামলা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ। মঙ্গলবার (৬ অক্টোবর) ডিএমপির ট্রাফিক বিভাগ কর্তৃক রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এসব মামলা করা হয়।
বুধবার (৭ অক্টোবর) ডিএমপির মিডিয়া শাখা থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
এতে বলা হয়, ট্রাফিক-রমনা বিভাগে ৫টি কাভার্ড ভ্যান, ১৪টি সিএনজি ও ৩০টি মোটরসাইকেলসহ মোট ১০৮টি মামলা হয়েছে। লালবাগ বিভাগে ৭টি বাস, ৭টি ট্রাক, ১৪টি সিএনজি ও ৮২টি মোটরসাইকেলসহ মোট ১৪৬টি মামলা হয়েছে। মতিঝিল বিভাগে ১৯টি বাস ও ২৫৯টি মোটরসাইকেলসহ মোট ৪৬২টি মামলা হয়েছে।
ওয়ারী বিভাগে ৫৪টি বাস, ৪৪টি ট্রাক, ৪০টি কাভার্ডভ্যান, ৮৩টি সিএনজিসহ ও ১৬৫টি মোটরসাইকেলসহ মোট ৫০৫টি মামলা হয়েছে।
অন্যদিকে তেজগাঁও বিভাগে ১১টি বাস, ১টি ট্রাক, ৮টি ক্যাভার্ডভ্যান, ৩২টি সিএনজি ও ৮৫টি মোটরসাইকেলসহ মোট ১৯৯টি মামলা হয়েছে। মিরপুর বিভাগে ৯টি বাস, ১২টি ট্রাক, ৩২টি কাভার্ড ভ্যান, ৪১টি সিএনজি ও ১৩৭টি মোটরসাইকেলসহ মোট ৩১৮টি মামলা হয়েছে। ট্রাফিক-উত্তরা বিভাগে ২৭টি বাস, ১২টি ট্রাক, ১৮টি ক্যাভার্ডভ্যান, ৫৫টি সিএনজি ও ১১৭টি মোটরসাইকেলসহ মোট ৪০৬টি মামলা হয়েছে।
গুলশান বিভাগে ৬৪টি বাস, ২০টি ট্রাক, ৩৫টি কাভার্ডভ্যান, ১০১টি সিএনজি ও ২৪০টি মোটরসাইকেলসহ মোট ৮৫৫টি মামলা হয়েছে। এছাড়াও অভিযানকালে ৬৩৯টি গাড়ি ডাম্পিং ও ২৮৬টি গাড়ি রেকার করা হয়েছে।
ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে ডিএমপি।
কোচিং করতে আসা রাকিব ঢাকায় বন্ধুর হাতে খুন, যেভাবে লাশ গেলো নীলফামারীতে