তিন মন্দিরে স্বর্ণালঙ্কার চুরিতে জড়িত একই চক্র, দাবি পুলিশের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ অক্টোবর ২০২৬, ১৮:১৫ আপডেট : ১৩ অক্টোবর ২০২৬, ১৮:২০

রাজধানীর রমনা ও সিদ্ধেশরী কালী মন্দির, নারায়ণগঞ্জের বাবা লোকনাথ মন্দির থেকে স্বর্ণালঙ্কার চুরির সঙ্গে একই চক্র জড়িত। স্বর্ণচুরিতে জড়িত এক দম্পতিসহ চারজনকে গ্রেফতারের তথ্য দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।

মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকালে ডিএমপি মিডিয়া সেন্টারে এক ব্রিফিংয়ে এ ব্যাপারে জানানো হয়।

এ সময় ডিএমপির যুগ্ম কমিশনার ফারুক হোসেন বলেন, শারদীয় দুর্গাপূজা ঘিরে কোনও সহিংসতার তথ্য নেই। পূজার আয়োজন নির্বিঘ্ন করতে সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে।

সাম্প্রতিক সময়ে ঢাকার তিনটি মন্দিরে স্বর্ণচুরি নিয়ে তিনি বলেন, ৭ অক্টোবর বিকালে রমনা কালী মন্দির থেকে ৬ আনা স্বর্ণ চুরি হয়। এ ঘটনায় শাহবাগ থানায় অভিযোগ জমা পড়লে, তদন্ত নামে পুলিশ। পরে উত্তরখান থেকে লিপি কর্মকার ও অর্ণব রায় নামে এক দম্পতিকে গ্রেফতার করা হয়।

তাদের দেওয়া তথ্যে ২ আনা স্বর্ণসহ আরও একজন জুয়েলার্স মালিককে গ্রেফতার হন।

জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পারে, সম্প্রতি নারায়ণগঞ্জের লোকনাথ মন্দির, সিদ্ধেশ্বরী কালী মন্দিরে চুরি ঘটনায়ও তাদের সম্পৃক্ততা রয়েছে। গ্রেফতার চারজন নিজেদের দায় স্বীকার করেছেন।

ঢাকা মহানগর পুলিশের এই কর্মকর্তা জানান, আর কোনও চুরির ঘটনায় তাদের সম্পৃক্ততা রয়েছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে।

/আইএ/এপিএইচ/
সম্পর্কিত
চাঁদাবাজ-দখলদার-মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ
রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৭৬, শীর্ষে মিরপুর
লাখ টাকায় আইফোন কিনে বাড়িতে নেওয়ার পরই গেলো পুলিশ
সর্বশেষ খবর
ডেঙ্গুর ভ্যাকসিন অনুমোদনে কেন এত সতর্ক সরকার? জানালেন প্রতিমন্ত্রী
ডেঙ্গুর ভ্যাকসিন অনুমোদনে কেন এত সতর্ক সরকার? জানালেন প্রতিমন্ত্রী
ওভিসিতে নাঈলা নাঈম, পরিচালনায় সৈকত রেজা
ওভিসিতে নাঈলা নাঈম, পরিচালনায় সৈকত রেজা
তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস
তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস
‘বিনয় নিয়ে বলছি, বার্সেলোনাই বিশ্বের সেরা ফুটবল খেলছে’
‘বিনয় নিয়ে বলছি, বার্সেলোনাই বিশ্বের সেরা ফুটবল খেলছে’
সর্বাধিক পঠিত
আগুন কখন নিয়ন্ত্রণে আসবে নিশ্চিত নয়: ফায়ার সার্ভিস
আগুন কখন নিয়ন্ত্রণে আসবে নিশ্চিত নয়: ফায়ার সার্ভিস
ড. ইউনূসের প্রতিষ্ঠান ‘কর ফাঁকি দেওয়ার একটি ধ্রুপদি উদাহরণ’: হাইকোর্ট
ড. ইউনূসের প্রতিষ্ঠান ‘কর ফাঁকি দেওয়ার একটি ধ্রুপদি উদাহরণ’: হাইকোর্ট
প্রেমে আকর্ষণ বাড়াতে গোসল না করা, ‘ফেরোমোন ম্যাক্সিং’ ট্রেন্ড আসলে কী
প্রেমে আকর্ষণ বাড়াতে গোসল না করা, ‘ফেরোমোন ম্যাক্সিং’ ট্রেন্ড আসলে কী
‘আওয়ামী সন্ত্রাসীদের’ এ ধরনের কর্মকাণ্ড বিনা চ্যালেঞ্জে ছেড়ে দেওয়া হবে না
ড. ইউনূসের হেনস্তা ইস্যুতে তথ্য উপদেষ্টা  ‘আওয়ামী সন্ত্রাসীদের’ এ ধরনের কর্মকাণ্ড বিনা চ্যালেঞ্জে ছেড়ে দেওয়া হবে না
আলাদা থাকছেন সাবিলা নূর, বিচ্ছেদের গুঞ্জন
আলাদা থাকছেন সাবিলা নূর, বিচ্ছেদের গুঞ্জন