রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৭৬ জন গ্রেফতার হয়েছে। একই সময়ে ৫১টি মামলা দায়ের করা হয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে ডিএমপি মিডিয়া থেকে এ তথ্য জানানো হয়।
গ্রেফতারকৃতদের মধ্যে রমনা বিভাগ ২৬ জন, লালবাগ বিভাগ ৬৫ জন, ওয়ারী বিভাগ ৬০ জন, মতিঝিল বিভাগ ৭০ জন, তেজগাঁও বিভাগ ৭৫ জন, মিরপুর বিভাগ ১১৬ জন, গুলশান বিভাগ ৩৫ জন, উত্তরা বিভাগ ২৬ জন, গোয়েন্দা বিভাগ ২ জন ও সিটিটিসি বিভাগ ১ জনকে গ্রেফতার করেছে।
অভিযানকালে ৩৮১৮ পিস ইয়াবা, ৩৫০ গ্রাম গাঁজা, ১১৪ পুরিয়া হেরোইন, ১০ লিটার দেশীয় মদ, ৩ বোতল বিদেশি মদ, ২টি মোটরসাইকেল, ২টি ব্যাগ, ৭টি মোবাইল ও একজন ভুক্তভোগীকে উদ্ধার করা হয়।
রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলেও জানানো হয়।