অফিসার্স ক্লাব থেকে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ উদ্ধার

বাংলা ট্রিবিউন রি‌পোর্ট 
১৭ অক্টোবর ২০২৬, ০৯:১৫ আপডেট : ১৭ অক্টোবর ২০২৬, ০৯:১৫

রাজধানীর রমনার অফিসার্স ক্লাবের ভেতরে নির্মাণাধীন ভবন থেকে একজন সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ উদ্ধার করা হয়েছে। তার নাম মো. মোশাররফ হোসেন। শুক্রবার (১৬ অক্টোবর) বেলা পৌনে ১২টার দিকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।

মোশাররফ হোসেন অফিসার্স ক্লাবের সদস্য। তিনি বনানীর একটি বাড়িতে পরিবারসহ বসবাস করতেন। 

জানা গেছে, শুক্রবার সকাল ১০টার দিকে মোশাররফ হোসেন তার ছোট মেয়েকে নিয়ে অফিসার্স ক্লাবে ‌ঢু‌কেন। সেখানে নির্মাণাধীন একটি ভবনের পাশে সামনের সুইমিংপুলে মেয়েকে দিয়ে তিনি ভবনের ভেতরে যান। ঘণ্টা খানেক পর নিচতলায় সিঁড়ির পাশে রক্তাক্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।

ডিএম‌পির রমনা বিভাগের ডিসি শেখ জাহিদুল ইসলাম বলেন, ‌মোশাররফ হো‌সেন চোখে কম দেখতেন। ওই ভবনের তৃতীয় তলা থেকে নিচতলার ফাঁকা অংশে পড়ে যান। আমরা মরদেহের সুরতহাল সম্পন্ন করেছি।

ডিসি জাহিদুল বলেন, এ বিষয়ে তার পরিবার ময়নাতদন্ত করতে না চাওয়ায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। তার বড় মেয়ে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন। তিনি বাংলাদেশে এলে তার বাবা মোশাররফ হোসেনের দাফনকাজ সম্পন্ন করা হবে ব‌লে প‌রিবার জা‌নি‌য়ে‌ছে। 

/এসএন‌কে/আইএএম/
সম্পর্কিত
ঢাকেশ্বরী মন্দিরে বোম্ব ডিসপোজাল ইউনিটের মহড়া
গুলশান-বনানী পূজামণ্ডপ জলজ ভাবনায় হারিয়ে যেতে বসা নদী ও জীবন-সংস্কৃতির আখ্যান
মোহাম্মদপুর তিন রাস্তার মোড় ‘সন্ধ্যায় এই সড়কে এলে মনে হয় ভুল করে বাজারে ঢুকে পড়েছি’
সর্বশেষ খবর
বাংলাদেশ লোক-প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে ৩৯ পদে নিয়োগ
বাংলাদেশ লোক-প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে ৩৯ পদে নিয়োগ
ধ্বংসের মুখে কোটি টাকার অবকাঠামো, কবে চালু হবে চিলাহাটি-হলদিবাড়ী ট্রেন?
ধ্বংসের মুখে কোটি টাকার অবকাঠামো, কবে চালু হবে চিলাহাটি-হলদিবাড়ী ট্রেন?
মিরাকল মাইক: মাথাবিহীন যে মোরগ বেঁচেছিল ১৮ মাস
মিরাকল মাইক: মাথাবিহীন যে মোরগ বেঁচেছিল ১৮ মাস
ছয় মাসের শিশুকে নিয়ে ভারত সফর, অভিজ্ঞতা ভাগ করলেন আমেরিকান মা
ছয় মাসের শিশুকে নিয়ে ভারত সফর, অভিজ্ঞতা ভাগ করলেন আমেরিকান মা
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
পঞ্চগড়ের কোথায় দাঁড়ালে দেখা মিলবে কাঞ্চনজঙ্ঘার?
পঞ্চগড়ের কোথায় দাঁড়ালে দেখা মিলবে কাঞ্চনজঙ্ঘার?