জুলাই আন্দোলনের হত্যাচেষ্টা মামলায় গ্রেফতার দেখানো হলো আনিসুল-পলককে

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
১৮ অক্টোবর ২০২৬, ১৬:৪১ আপডেট : ১৮ অক্টোবর ২০২৬, ১৬:৪১

জুলাই আন্দোলনের সময় রাজধানীর যাত্রাবাড়ীতে মো. মামুন নামে এক চালককে হত্যাচেষ্টার মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছেন আদালত।

রবিবার (১৮ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ্ ফারজানা হক এ আদেশ দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী মুহাম্মদ শামছুদ্দোহা সুমন এ তথ্য নিশ্চিত করেছেন।

মামলার তদন্ত কর্মকর্তা যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) আওলাদ হুসাইন গত ৩০ সেপ্টেম্বর তাদের গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। আদালত এ বিষয়ে শুনানির জন্য রবিবার দিন ধার্য করেন।

এদিন শুনানিতে আসামিদের আদালতে হাজির করা হয়। রাষ্ট্রপক্ষে প্রসিকিউটর সুমন তাদের গ্রেপ্তার দেখানোর পক্ষে শুনানি করেন। অন্যদিকে, আসামিপক্ষে আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখীসহ কয়েকজন গ্রেপ্তার না দেখানোর পক্ষে শুনানি করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত তাদের গ্রেপ্তার দেখানোর আদেশ দেন। পরে তাদের কারাগারে পাঠানো হয়।

মামলার বিবরণ অনুযায়ী, ২০২৪ সালের ১৮ জুলাই জুলাই আন্দোলনের সময় যাত্রাবাড়ী থানার সামনে ফ্লাইওভারের ওপর আন্দোলনে অংশ নেন মামুনসহ কয়েকজন। মিছিল চলাকালে তাদের লক্ষ্য করে গুলি চালানো হয়। এতে শরীরের বিভিন্ন স্থানে গুলিবিদ্ধ হন মামুন। পরে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নেন তিনি।

চিকিৎসা শেষে সুস্থ হয়ে গত বছরের ২১ জানুয়ারি যাত্রাবাড়ী থানায় মামলাটি করেন মামুন।

/এআই/এম/
সম্পর্কিত
তুহিন হত্যা মামলায় জামিন পেলেন আইভী, আদালত থেকে বেরিয়ে বললেন ‘জয় বাংলা’
হত্যাচেষ্টা মামলায় গ্রেফতার দেখানো হলো সাবেক এমপি নূর মোহাম্মদকে
খালেদা জিয়া ও তারেক রহমানের দীর্ঘ ত্যাগেই চব্বিশের গণঅভ্যুত্থান: রিজভী
সর্বশেষ খবর
বিএনপি নেতাকর্মীরাও অপরাধ করলে ছাড় নয়: চিফ হুইপ
বিএনপি নেতাকর্মীরাও অপরাধ করলে ছাড় নয়: চিফ হুইপ
বাংলাদেশের পর্যটন খাতে বড় বিনিয়োগের আগ্রহ জাপানিদের
বাংলাদেশের পর্যটন খাতে বড় বিনিয়োগের আগ্রহ জাপানিদের
হুথি হামলার শঙ্কায় সৌদিতে ৯৯ তলা ভবন বন্ধ ঘোষণা
হুথি হামলার শঙ্কায় সৌদিতে ৯৯ তলা ভবন বন্ধ ঘোষণা
ভারতীয় উড়োজাহাজে আকাশসীমা নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ালো পাকিস্তান
ভারতীয় উড়োজাহাজে আকাশসীমা নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ালো পাকিস্তান
সর্বাধিক পঠিত
এখন থেকে লাগেজ লাইভ দেখতে পারবেন শাহজালালের যাত্রীরা
এখন থেকে লাগেজ লাইভ দেখতে পারবেন শাহজালালের যাত্রীরা
সৌদিতে দুই বাংলাদেশিকে শাস্তি: যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
সৌদিতে দুই বাংলাদেশিকে শাস্তি: যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
শাহজালাল বিমানবন্দরের এমন রূপ কেউ কখনও দেখেননি আগে 
শাহজালাল বিমানবন্দরের এমন রূপ কেউ কখনও দেখেননি আগে 
‘আমির হামজার মাহফিলে রাজনৈতিক ও উসকানিমূলক বক্তব্য যেন দেওয়া না হয়’
‘আমির হামজার মাহফিলে রাজনৈতিক ও উসকানিমূলক বক্তব্য যেন দেওয়া না হয়’
সেনা সদস্যদের জীবনমান আরও উন্নত করতে ‘ওয়ান র‍্যাংক ওয়ান পেনশন’ বাস্তবায়ন প্রক্রিয়াধীন
সাভার ক্যান্টনমেন্টে প্রধানমন্ত্রী  সেনা সদস্যদের জীবনমান আরও উন্নত করতে ‘ওয়ান র‍্যাংক ওয়ান পেনশন’ বাস্তবায়ন প্রক্রিয়াধীন