হত্যাচেষ্টা মামলায় দিলীপ আগরওয়ালার ১০ দিনের রিমান্ড আবেদন

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২১ অক্টোবর ২০২৬, ১৩:২৬ আপডেট : ২১ অক্টোবর ২০২৬, ১৩:২৬

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর উত্তরা পশ্চিম থানা এলাকায় ছাত্র-জনতার ওপর সশস্ত্র হামলা ও আব্দুল জব্বার নামে এক আন্দোলনকারীকে গুলি করে গুরুতর জখম করার মামলায় ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) দিলীপ কুমার আগরওয়ালাকে ১০ দিনের পুলিশ রিমান্ডে নেওয়ার আবেদন করা হয়েছে।

বুধবার (২১ অক্টোবর) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ্ ফারজানা হকের আদালতে এ আবেদনের ওপর শুনানি হওয়ার কথা রয়েছে। মামলার তদন্ত কর্মকর্তা ও উত্তরা পশ্চিম থানার উপপরিদর্শক (এসআই) মো. সুমন মিয়া এ রিমান্ড আবেদন করেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন এ বিষয় নিশ্চিত করে বলেন, দুপুর ২টায় এ বিষয়ে  শুনানি হবে। 

মামলার নথি সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৫ আগস্ট দুপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে উত্তরা পশ্চিম থানাধীন ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিএনএস সেন্টারের পাশে শান্তিপূর্ণ অবস্থান নেন ছাত্র-জনতা। এ সময় মামলার এজাহারনামীয় এক নম্বর আসামিসহ অন্য আসামিদের নির্দেশে আগ্নেয়াস্ত্রে সজ্জিত হয়ে আন্দোলনকারীদের ওপর হামলা চালানো হয় এবং এলোপাথাড়ি গুলি করা হয়।

এতে আন্দোলনকারী আব্দুল জব্বার গুলিবিদ্ধ হয়ে মেরুদণ্ডের নিচের অংশে গুরুতর জখম হন। পরে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে দীর্ঘদিন চিকিৎসা নিতে হয়। চিকিৎসা শেষে সুস্থ হয়ে ২০২৫ সালের ২৭ মার্চ উত্তরা পশ্চিম থানায় মামলাটি দায়ের করেন তিনি।

রিমান্ড আবেদনে তদন্ত কর্মকর্তা উল্লেখ করেন, ঘটনার সময় দিলীপ কুমার আগরওয়ালা সশরীরে উপস্থিত থেকে অন্য আসামিদের সঙ্গে যোগসাজশে হামলায় অংশ নেন বলে প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে। ঘটনার প্রকৃত রহস্য উদ্‌ঘাটন, হামলায় ব্যবহৃত অস্ত্র উদ্ধার এবং এ ঘটনায় জড়িত অন্য আসামিদের নাম-ঠিকানা সংগ্রহ ও তাদের গ্রেফতারের স্বার্থে দিলীপ কুমার আগরওয়ালকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।

মামলায় দিলীপ কুমার আগরওয়ালকে ৩১ নম্বর এজাহারনামীয় আসামি করা হয়েছে।

এর আগে গতকাল মঙ্গলবার (২০ অক্টোবর) চোরাচালানের মাধ্যমে প্রায় ৬৭৮ কোটি ১৯ লাখ টাকার সোনা ও হীরা কেনাবেচা এবং মানিলন্ডারিংয়ের অভিযোগে দায়ের করা মামলায় দিলীপ কুমার আগরওয়ালার এক দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। ওই মামলায় গত ১৯ অক্টোবর রাজধানীর গুলশান থেকে তাকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ (ডিবি)। 

/এআই/এসটি/ 
সম্পর্কিত
চট্টগ্রামে ওয়াসিমসহ ৬ হত্যা  হাছান-নওফেলসহ ২২ জনের বিরুদ্ধে অভিযোগ পুনর্বিবেচনার আবেদন খারিজ
‘আওয়ামী লীগ কখনও আওয়ামী লীগকে ছেড়ে যায় না’
হত্যাচেষ্টা মামলায় সাবেক এমপি সুলতান মনসুরকে গ্রেফতার দেখালেন আদালত
সর্বশেষ খবর
রিয়াদে ভিক্ষাবৃত্তির অভিযোগে বাংলাদেশি-ভারতীয়সহ আটক ৪
রিয়াদে ভিক্ষাবৃত্তির অভিযোগে বাংলাদেশি-ভারতীয়সহ আটক ৪
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে সুযোগ পেলেন জাকের
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে সুযোগ পেলেন জাকের
দিল্লিতে যোগাযোগ করে আ.লীগের সঙ্গে আঁতাত করছে বিএনপি: গোলাম পরওয়ার
দিল্লিতে যোগাযোগ করে আ.লীগের সঙ্গে আঁতাত করছে বিএনপি: গোলাম পরওয়ার
কুমিল্লায় কর্ণফুলী ট্রেনের বগি লাইনচ্যুত, রেল যোগাযোগ বন্ধ
কুমিল্লায় কর্ণফুলী ট্রেনের বগি লাইনচ্যুত, রেল যোগাযোগ বন্ধ
সর্বাধিক পঠিত
পরিষ্কার গোয়েন্দা তথ্য আছে, দুইপক্ষ এক হয়েছে: প্রধানমন্ত্রী
পরিষ্কার গোয়েন্দা তথ্য আছে, দুইপক্ষ এক হয়েছে: প্রধানমন্ত্রী
যুদ্ধজাহাজ পাঠালো যুক্তরাষ্ট্র, পাল্টা নৌবাহিনী পাঠিয়েছে চীন: এবার প্রকাশ্যে মুখোমুখি
যুদ্ধজাহাজ পাঠালো যুক্তরাষ্ট্র, পাল্টা নৌবাহিনী পাঠিয়েছে চীন: এবার প্রকাশ্যে মুখোমুখি
পুলিশের সেই অতিরিক্ত ডিআইজিকে নিয়ে যা বললেন জামায়াত আমির
পুলিশের সেই অতিরিক্ত ডিআইজিকে নিয়ে যা বললেন জামায়াত আমির
পে-স্কেল: বেতন-ভাতা নির্ধারণে প্রস্তুতি কতদূর
পে-স্কেল: বেতন-ভাতা নির্ধারণে প্রস্তুতি কতদূর
প্রধানমন্ত্রীকে জড়িয়ে ধরতে চেয়ে প্রত্যাহার রাজশাহীর বিভাগীয় কমিশনার
প্রধানমন্ত্রীকে জড়িয়ে ধরতে চেয়ে প্রত্যাহার রাজশাহীর বিভাগীয় কমিশনার