অ্যাডমিনের সঞ্জয় ও পররাষ্ট্র ক্যাডারের মুসার দেশত্যাগে নিষেধাজ্ঞা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ অক্টোবর ২০২৬, ১১:৫৬ আপডেট : ২৭ অক্টোবর ২০২৬, ১১:৫৬

দুর্নীতির মামলায় ৩৮তম বিসিএসে অ্যাডমিন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত সঞ্জয় দাস ও পররাষ্ট্র ক্যাডারে সুপারিশপ্রাপ্ত আবু সালেহ মো. মুসার দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।

তদন্ত কর্মকর্তার পৃথক দুই আবেদনের প্রেক্ষিতে মঙ্গলবার (২৭ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ শাহজাহান কবির এ আদেশ দেন। 

দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম এতথ্য নিশ্চিত করেন। 

মামলার তদন্ত কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক সাজ্জাদ হোসেন তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন।

আবেদনে বলা হয়, আসামিরা সরকারি কর্মচারী হওয়ার অভিপ্রায়ে জ্ঞাতসারে অসৎ উদ্দেশ্যে আর্থিকভাবে লাভবান হওয়ার লক্ষ্যে ক্ষমতার অপব্যবহারপূর্বক প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে জাল সনদ তৈরি করেন। ওই জাল সনদকে প্রকৃত ও বৈধ দলিল হিসেবে ব্যবহার করে নিজেকে যোগ্য প্রার্থী হিসেবে প্রতীয়মান করার অপচেষ্টা করে বাংলাদেশ সরকারী কর্ম কমিশনকে বিভ্রান্ত করে ভুল সিদ্ধান্ত গ্রহণ করতে প্ররোচিত করেন।

যার ফলশ্রুতিতে সঞ্জয় দাস ৩৮তম বিসিএস এ প্রশাসন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হন এবং আবু সালেহ মো. মুসা পররাষ্ট্র ক্যাডারে সুপারিশপ্রাপ্ত। 

পরবর্তীকালে চাকুরীতে যোগদান করে বেতন-ভাতাদিসহ উত্তোলন করে সরকারি অর্থ আত্মত্মসাৎ করেছেন মর্মে প্রতীয়মান হওয়ায় হওয়ায় তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। মামলার তদন্ত চলছে। বিশ্বস্ত সূত্রে জানা যায়, আসামিরা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন। এজন্য তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা প্রয়োজন। 

/এআই/এসটি/ 
সম্পর্কিত
কক্সবাজারে ১০ পর্যটকের মৃত্যুতেও জামিনযোগ্য ধারায় মামলা, ওসিকে আদালতে তলব
ট্রাম্প প্রশাসনের আবেদন নাকচ করলো আপিল আদালত
এসবির সাবেক প্রধান মনিরুল ও স্বজনদের বিরুদ্ধে দুই মামলার সিদ্ধান্ত দুদকের
সর্বশেষ খবর
গণতান্ত্রিক আন্দোলন থেকে কখনও পিছপা হয়নি যুবদল: রিজভী
গণতান্ত্রিক আন্দোলন থেকে কখনও পিছপা হয়নি যুবদল: রিজভী
যোগের সাধনা নাকি পদকের লড়াই, কোন পথে এগোচ্ছে যোগব্যায়াম?
যোগের সাধনা নাকি পদকের লড়াই, কোন পথে এগোচ্ছে যোগব্যায়াম?
যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়া উদ্যানে নেতাকর্মীদের ঢল
যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়া উদ্যানে নেতাকর্মীদের ঢল
কুষ্টিয়ায় ৬ জনকে হত্যা: হানিফসহ ৪ নেতার বিরুদ্ধে রায় ২৯ অক্টোবর
কুষ্টিয়ায় ৬ জনকে হত্যা: হানিফসহ ৪ নেতার বিরুদ্ধে রায় ২৯ অক্টোবর
সর্বাধিক পঠিত
বন্ধ হয়ে গেলো ঢাকার দুই দশক পুরোনো শপিং মল
বন্ধ হয়ে গেলো ঢাকার দুই দশক পুরোনো শপিং মল
অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেলো আরেক পোশাক কারখানা
অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেলো আরেক পোশাক কারখানা
সাড়ে ৩৪ হাজার প্রধান শিক্ষক নিয়োগের উদ্যোগ
সাড়ে ৩৪ হাজার প্রধান শিক্ষক নিয়োগের উদ্যোগ
পিএসসির সদস্য হলেন সেই শামীমা সুলতানা
পিএসসির সদস্য হলেন সেই শামীমা সুলতানা
আঞ্চলিক নিরাপত্তা ফোরামে যোগ দিতে নয়াদিল্লিতে এনএসআই প্রধান
আঞ্চলিক নিরাপত্তা ফোরামে যোগ দিতে নয়াদিল্লিতে এনএসআই প্রধান