যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়া উদ্যানে নেতাকর্মীদের ঢল

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২৭ অক্টোবর ২০২৬, ১২:৩৭ আপডেট : ২৭ অক্টোবর ২০২৬, ১২:৩৭

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিস্থল জিয়া উদ্যানে নেতাকর্মীদের ঢল নেমেছে।

সকাল থেকেই নগরীর বিভিন্ন এলাকা থেকে মিছিল সহকারে সেখানে সমবেত হন তারা। 

মঙ্গলবার (২৭ অক্টোবর) সরেজমিনে দেখা গেছে বিজয় সরণি মোড় থেকে জিয়া উদ্যানের দুই পাশে ব্যানার-ফেস্টুন নিয়ে নানা স্লোগান দিচ্ছেন শতশত নেতাকর্মী।  ‘তারেক রহমানের জন্য বাংলাদেশ ধন্য’, ‘আপস না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম’, ‘আজকের এই দিনে জিয়া তোমায় মনে পড়ে’ এবং ‘জিয়ার সৈনিক এক হও, লড়াই করো’সহ বিভিন্ন স্লোগানে মুখর হয়ে উঠে আশপাশের এলাকা।

বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পুরো উদ্যান লোকে লোকারণ্য হয়ে গেছে। 

যুবদলের কেন্দ্রীয় কমিটি এবং ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের নেতাকর্মীদের উপস্থিতিতে সেখানে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়।

যুবদল কেন্দ্রীয় কমিটির উদ্যোগে শ্রদ্ধা নিবেদনে উপস্থিত ছিলেন সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও  সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নসহ মহানগর উত্তর ও দক্ষিণের নেতারা। 

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে  রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। এ সময় তিনি দোয়া ও মোনাজাতে অংশগ্রহণ করেন। 

/এমকে/এসটি/ 
সম্পর্কিত
গণতান্ত্রিক আন্দোলন থেকে কখনও পিছপা হয়নি যুবদল: রিজভী
মোটরসাইকেলে বসে ছিলেন যুবক, গুলি করে চলে গেলো দুজনে
যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ
সর্বশেষ খবর
বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হলে রাষ্ট্র আর রাষ্ট্র থাকে না: তথ্য উপদেষ্টা
বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হলে রাষ্ট্র আর রাষ্ট্র থাকে না: তথ্য উপদেষ্টা
উইন্ডোজ ১১-তেই ফোনের সব কাজ, ফিচারটি চালু করবেন যেভাবে
উইন্ডোজ ১১-তেই ফোনের সব কাজ, ফিচারটি চালু করবেন যেভাবে
‘কিং’-এর নতুন পোস্টারে শাহরুখের চমক, নেটদুনিয়ায় ঝড়
‘কিং’-এর নতুন পোস্টারে শাহরুখের চমক, নেটদুনিয়ায় ঝড়
ছাত্রদল নেতা শাকিল হত্যার ঘটনায় ডিবি হেফাজতে এমপি আজিজের ছেলে
ছাত্রদল নেতা শাকিল হত্যার ঘটনায় ডিবি হেফাজতে এমপি আজিজের ছেলে
সর্বাধিক পঠিত
বন্ধ হয়ে গেলো ঢাকার দুই দশক পুরোনো শপিং মল
বন্ধ হয়ে গেলো ঢাকার দুই দশক পুরোনো শপিং মল
অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেলো আরেক পোশাক কারখানা
অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেলো আরেক পোশাক কারখানা
সাড়ে ৩৪ হাজার প্রধান শিক্ষক নিয়োগের উদ্যোগ
সাড়ে ৩৪ হাজার প্রধান শিক্ষক নিয়োগের উদ্যোগ
আঞ্চলিক নিরাপত্তা ফোরামে যোগ দিতে নয়াদিল্লিতে এনএসআই প্রধান
আঞ্চলিক নিরাপত্তা ফোরামে যোগ দিতে নয়াদিল্লিতে এনএসআই প্রধান
প্রথম স্ত্রীকে সঙ্গে নিয়ে শ্যালিকাকে বিয়ে, এরপর যা ঘটলো মাসুদের সঙ্গে
প্রথম স্ত্রীকে সঙ্গে নিয়ে শ্যালিকাকে বিয়ে, এরপর যা ঘটলো মাসুদের সঙ্গে