রুমি দেশেই আছেন, হাইকোর্টে আগাম জামিনের আবেদন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ অক্টোবর ২০২৬, ১৮:৫৭ আপডেট : ২৭ অক্টোবর ২০২৬, ১৮:৫৭

টঙ্গীর মাদ্রাসায় সাত বছরের শিশুকে যৌন নিপীড়নের অভিযোগের ঘটনায় আলোচনায় আসা শিশুটির বাবা শাহজালাল রুমি দেশেই রয়েছেন। তাঁর বিরুদ্ধে দায়ের করা মারধর, হত্যাচেষ্টা ও চুরির মামলায় হাইকোর্টে আগাম জামিনের আবেদন করেছেন তিনি।

মঙ্গলবার (২৭ অক্টোবর) রুমির আইনজীবী এইচ. এম. রুহুল আমীন মোল্লা (হাসান) এ তথ্য নিশ্চিত করেন।

আইনজীবী জানান, আইনি সহায়তা নিতে সোমবার বিকাল থেকে দীর্ঘ সময় তাঁর চেম্বারে অবস্থান করেন শাহজালাল রুমি। তাঁর বিরুদ্ধে টঙ্গী পশ্চিম থানায় দায়ের করা মামলায় আগাম জামিন চেয়ে হাইকোর্টে আবেদন করা হয়েছে। তবে আবেদনের শুনানির তারিখ এখনও জানা যায়নি।

রুমির আইনজীবী আরও বলেন, তাঁর মক্কেল আইনের প্রতি শ্রদ্ধাশীল। বিচারব্যবস্থার ওপর আস্থা রেখে আইনি প্রক্রিয়ার মাধ্যমে নিজের ও পরিবারের নিরাপত্তা এবং সুবিচার নিশ্চিত করতে চান তিনি।

উল্লেখ্য, গত ২১ অক্টোবর টঙ্গীর আউচপাড়া এলাকার ক্বারিউল কুরআন ইন্টারন্যাশনাল ক্যাডেট মাদ্রাসার সাত বছরের এক শিক্ষার্থীর বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ ওঠে। এ ঘটনায় অভিযুক্ত শিক্ষক মো. মোসলেম উদ্দিনকে মারধর করেন শিশুটির বাবা শাহজালাল রুমি। পরে ওই শিক্ষককে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে দেশজুড়ে আলোচনা-সমালোচনা শুরু হয়। এর পরপরই যৌন নিপীড়নের অভিযোগে টঙ্গী পশ্চিম থানায় মামলা করেন শিশুটির বাবা।

অন্যদিকে, মাদ্রাসার অধ্যক্ষের পক্ষ থেকে দায়ের করা পাল্টা মামলায় রুমির বিরুদ্ধে ১৭ লাখ টাকা চুরি, মারধর ও হত্যাচেষ্টার অভিযোগ আনা হয়। এ মামলা দায়েরের পর থেকে তাঁকে প্রকাশ্যে দেখা যাচ্ছিল না।

এরই মধ্যে সোমবার রাতে সাংবাদিকদের কাছে দেশ ছেড়ে যাওয়ার কথা জানান রুমি। তিনি বলেন, ‘আমি এই দেশে আর নাই। এগুলো নিয়ে আর ভাবছি না, যা হয় হোক, আপনারা ভালো থাকেন।’

তবে তাঁর আইনজীবীর দেওয়া তথ্য অনুযায়ী, দেশ ছাড়ার কথা জানালেও শাহজালাল রুমি বাংলাদেশেই রয়েছেন এবং মামলায় আইনি প্রতিকার পেতে হাইকোর্টে আগাম জামিনের আবেদন করেছেন।

আরও পড়ুন:  ‘আপনারা ভালো থাকেন’, দেশ ছাড়ার কথা জানালেন সেই রুমি

/এআই/এপিএইচ/
সম্পর্কিত
রিমান্ড শেষে কারাগারে দিলীপ আগরওয়ালা
সন্ত্রাসবিরোধী মামলায়  আ.লীগের ১৪ জন রিমান্ডে
সুনামগঞ্জে ধর্ম অবমাননার অভিযোগে আটক যুবক পুলিশের মামলায় কারাগারে
সর্বশেষ খবর
সিঙ্গাপুরকে উড়িয়ে দিলো বাংলাদেশ
সিঙ্গাপুরকে উড়িয়ে দিলো বাংলাদেশ
দিনদুপুরে অস্ত্রের মুখে নারীকে জিম্মি করে ২৫ লাখ টাকা ছিনতাই
দিনদুপুরে অস্ত্রের মুখে নারীকে জিম্মি করে ২৫ লাখ টাকা ছিনতাই
যাত্রাবাড়ীতে ছিনতাইকারী সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা
যাত্রাবাড়ীতে ছিনতাইকারী সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা
রাশিয়ার যুদ্ধে বাংলাদেশসহ ২৯ দেশের নাগরিকদের পাচার: জাতিসংঘে প্রতিবেদন
রাশিয়ার যুদ্ধে বাংলাদেশসহ ২৯ দেশের নাগরিকদের পাচার: জাতিসংঘে প্রতিবেদন
সর্বাধিক পঠিত
বন্ধ হয়ে গেলো ঢাকার দুই দশক পুরোনো শপিং মল
বন্ধ হয়ে গেলো ঢাকার দুই দশক পুরোনো শপিং মল
অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেলো আরেক পোশাক কারখানা
অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেলো আরেক পোশাক কারখানা
২১ লাখ ফলোয়ার, ভোট পেলেন মাত্র ৩৩টি
২১ লাখ ফলোয়ার, ভোট পেলেন মাত্র ৩৩টি
প্রথম স্ত্রীকে সঙ্গে নিয়ে শ্যালিকাকে বিয়ে, এরপর যা ঘটলো মাসুদের সঙ্গে
প্রথম স্ত্রীকে সঙ্গে নিয়ে শ্যালিকাকে বিয়ে, এরপর যা ঘটলো মাসুদের সঙ্গে
এ বছর শীতের তীব্রতা কেমন হবে
এ বছর শীতের তীব্রতা কেমন হবে