সকালের নাস্তায় ডিম ভাজি না দেওয়ায় ঘুমন্ত মাকে ছুরিকাঘাতে হত্যা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ অক্টোবর ২০২৬, ১৮:৪০ আপডেট : ৩১ অক্টোবর ২০২৬, ১৮:৪০

রাজধানীর ধানমন্ডিতে মাকে ছুরিকাঘাতে হত্যা করেছে ছেলে। সকালের নাস্তায় ডিম ভাজি করে না দেওয়ায় ক্ষোভ থেকে মাকে এলোপাতারি ছুরিকাঘাত করেন ছেলে তাহসিন আরিফ অর্ণব (৩০)।এতে মা আফিয়া আক্তারের (৬৮)  মৃত্যু ঘটে।

শনিবার (৩১ অক্টোবর) সকালে ৯/এ সড়কের নিজ বাসার ফ্ল্যাটে নির্মম হত্যাকাণ্ডের শিকার হন আফিয়া।

পুলিশ জানায়, অর্ণব মানসিকভাবে অসুস্থ এবং মাদকাসক্ত। দীর্ঘদিন রিহ্যাবে থেকে চিকিৎসা নেওয়ার পর মাসখানেক আগে বাসায় ফেরেন। শনিবার সকালে ঘুম থেকে উঠে নাস্তা খেতে চান। কিন্তু নাস্তায় ডিম ভাজি না পেয়ে ক্ষোভে ঘুমন্ত মাকে এলোপতারি ছুরিকাঘাত করেন। মায়ের চিৎকার শুনে প্রতিবেশিরা পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে অর্ণবকে আটক করে। এছাড়া ঘটনাস্থলেই নিহত আফিয়ার মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়।

ধানমন্ডি থানার ওসি মুহাম্মদ ইমদাদুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘‘সুরতহাল প্রতিবেদন তৈরির পর নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মাকে হত্যার অভিযোগে ছেলেকে আটক করা হয়েছে। মামলার প্রক্রিয়া চলছে।’’

ওসি আরও জানান, অর্ণব মানসিক রোগী ও মাদাসক্তও। দীর্ঘদিন রিহ্যাবে ছিলেন। সেখান থেকে মাসখানেক আগে বাসায় ফেরেন। আজ সকালে নাস্তায় ডিম ভাজি না পেয়ে মাকে ছুরিকাঘাতে হত্যা করেন তিনি। নিহতের মুখ ও গলায় ধারালো অস্ত্রের একাধিক গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে।

ঘটনার তদন্ত চলছে জানিয়ে ওসি বলেন, নিহতের মেয়েরা বিদেশে থাকেন। তাদের খবর দেওয়া হয়েছে। তারা আসার পর মরদেহ দাফন ও পরবর্তী আইনি প্রক্রিয়া সম্পন্ন হবে।

/এসএনকে/এপিএইচ/
সম্পর্কিত
রাজধানীবাসীর জন্য সুখবর, ৬ রুটে একক কোম্পানির বাস চালু হচ্ছে রবিবার
দীপ যা বলছে আসলে তা প্রশ্নবিদ্ধ: তাহসিফের বাবা
শাকিল হত্যা মামলা: এমপির ছেলের পর কারাগারে আরও দুই আসামি
সর্বশেষ খবর
আন্দোলন করে সরকার পরিবর্তন নয়, নির্বাচনই একমাত্র পথ: চিফ হুইপ
আন্দোলন করে সরকার পরিবর্তন নয়, নির্বাচনই একমাত্র পথ: চিফ হুইপ
রাজধানীবাসীর জন্য সুখবর, ৬ রুটে একক কোম্পানির বাস চালু হচ্ছে রবিবার
রাজধানীবাসীর জন্য সুখবর, ৬ রুটে একক কোম্পানির বাস চালু হচ্ছে রবিবার
প্রথমবার উড়বে চীনের পুনর্ব্যবহারযোগ্য মহাকাশযান
প্রথমবার উড়বে চীনের পুনর্ব্যবহারযোগ্য মহাকাশযান
ডিজেলের দাম বাড়ালো পাকিস্তান, বাড়তে পারে নিত্যপণ্যের দামও
ডিজেলের দাম বাড়ালো পাকিস্তান, বাড়তে পারে নিত্যপণ্যের দামও
সর্বাধিক পঠিত
লাগেজ কাটা-চুরি বন্ধে নতুন ব্যবস্থা: কতটা বদলালো শাহজালাল বিমানবন্দর
লাগেজ কাটা-চুরি বন্ধে নতুন ব্যবস্থা: কতটা বদলালো শাহজালাল বিমানবন্দর
পাসের হারে শীর্ষে কোন বোর্ড, তালানিতে কোনটি
পাসের হারে শীর্ষে কোন বোর্ড, তালানিতে কোনটি
এইচএসসি ও সমমানের ফল প্রকাশ আজ
এইচএসসি ও সমমানের ফল প্রকাশ আজ
কনস্টেবলের স্ত্রীর সঙ্গে ‘শারীরিক সম্পর্ক’, সেই এএসপি বাধ্যতামূলক অবসরে
কনস্টেবলের স্ত্রীর সঙ্গে ‘শারীরিক সম্পর্ক’, সেই এএসপি বাধ্যতামূলক অবসরে
এইচএসসিতে সাফা, ফারিণ থেকে হিমি: কে কত পেয়েছিলেন
এইচএসসিতে সাফা, ফারিণ থেকে হিমি: কে কত পেয়েছিলেন