অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা হাফিজকে ৭ দিনের রিমান্ডে চায় পুলিশ  

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০১ নভেম্বর ২০২৬, ১৫:৪৫ আপডেট : ০১ নভেম্বর ২০২৬, ১৫:৪৫

ঢাকার পল্লবী থানার রাষ্ট্রদ্রোহ, সন্ত্রাসবিরোধী আইন ও সাইবার সুরক্ষা আইনের মামলায় সাবেক সেনা কর্মকর্তা অবসরপ্রাপ্ত মেজর আব্দুল হাফিজকে জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেছে ডিবি পুলিশ।

মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (দক্ষিণ) বিভাগের ইন্সপেক্টর শেখ বশির আহমেদ রবিবার এ রিমান্ড আবেদন করেন।

প্রসিকিউশন বিভাগের এসআই আবু বকর ছিদ্দিক রিমান্ড আবেদনের তথ্য নিশ্চিত করে বলেন, ‘ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাকিবুল হাসানের আদালতে রিমান্ড বিষয়ে শুনানি হবে।’

এর আগে শনিবার দিবাগত রাতে ঢাকার বনানী এলাকা থেকে আব্দুল হাফিজকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।  

এ মামলায় অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল দেবাশীষ কুমার বড়ুয়া ও লেফটেন্যান্ট গুলশান আরা গ্রেফতার হয়ে কারাগারে রয়েছেন।

মামলার বিবরণ থেকে জানা যায়, আসামিরা নিজ বাসায় অবস্থান করে ‘বাংলাদেশ আওয়ামী লীগ সাপোর্টারস আলফা’ এবং ‘বিবিএম ট্রান্সপারেন্সি’ নামে সরকারবিরোধী হোয়াটসঅ্যাপ গ্রুপের সঙ্গে যুক্ত থেকে তহবিল সংগ্রহ ও সহিংস উসকানিমূলক ডিজিটাল কন্টেন্ট তৈরি করে বিভিন্ন সামাজিক প্লাটফর্মে প্রচার করছেন।

/এআই/আইএএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কিস্তিতে পণ্য কিনলে জরুরি প্রয়োজনে নগদ টাকা ‘ধার’ দেবে ওয়ালটন
কিস্তিতে পণ্য কিনলে জরুরি প্রয়োজনে নগদ টাকা ‘ধার’ দেবে ওয়ালটন
মজুরি বোর্ড কীভাবে কাজ করে, কারা থাকেন এই বোর্ডে
মজুরি বোর্ড কীভাবে কাজ করে, কারা থাকেন এই বোর্ডে
যুক্তরাজ্যের দুই বাহিনীকে ‘সন্ত্রাসী সংগঠন’ ঘোষণা তেহরানের
যুক্তরাজ্যের দুই বাহিনীকে ‘সন্ত্রাসী সংগঠন’ ঘোষণা তেহরানের
ভাইফোঁটার আনন্দে বিশ্বরঙে কেনাকাটায় ছাড়
ভাইফোঁটার আনন্দে বিশ্বরঙে কেনাকাটায় ছাড়
সর্বাধিক পঠিত
এইচএসসিতে সাফা, ফারিণ থেকে হিমি: কে কত পেয়েছিলেন
এইচএসসিতে সাফা, ফারিণ থেকে হিমি: কে কত পেয়েছিলেন
কনস্টেবলের স্ত্রীর সঙ্গে ‘শারীরিক সম্পর্ক’, সেই এএসপি বাধ্যতামূলক অবসরে
কনস্টেবলের স্ত্রীর সঙ্গে ‘শারীরিক সম্পর্ক’, সেই এএসপি বাধ্যতামূলক অবসরে
রণক্ষেত্র মিরপুর-১০
রণক্ষেত্র মিরপুর-১০
ঢাকার এক শিক্ষাপ্রতিষ্ঠানেই ‘জিপিএ-৫’ কুমিল্লা বোর্ডের সমান
ঢাকার এক শিক্ষাপ্রতিষ্ঠানেই ‘জিপিএ-৫’ কুমিল্লা বোর্ডের সমান
অর্ধশতাধিক নেতাকর্মী নিয়ে পুকুরে জামায়াতের লংমার্চের বাস, নিহত ১: ঘটনাস্থলে দুই এমপি
অর্ধশতাধিক নেতাকর্মী নিয়ে পুকুরে জামায়াতের লংমার্চের বাস, নিহত ১: ঘটনাস্থলে দুই এমপি