ইন্টারপোল বায়োসিকিউরিটি সম্মেলনে যোগ দিতে ফ্রান্স গেলেন আইজিপি

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০১ নভেম্বর ২০২৬, ১৫:৫৫ আপডেট : ০১ নভেম্বর ২০২৬, ১৫:৫৯

আইজিপি আলী হোসেন ফকির ‌‌‘২য় ইন্টারপোল গ্লোবাল বায়োসিকিউরিটি কনফারেন্স’-এ যোগ দিতে ফ্রান্সের উদ্দেশে রবিবার (১ নভেম্বর) সকালে ঢাকা ত্যাগ করেছেন। পুলিশ সদর দফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ইন্টারপোলের বায়োটেররিজম প্রিভেনশন ইউনিটের উদ্যোগে আগামী ৩-৫ নভেম্বর ২০২৬ তারিখে ফ্রান্সের লিয়ঁতে ইন্টারপোল সদর দফতরে এ সম্মেলন অনুষ্ঠিত হবে।

তিন দিনব্যাপী এ সম্মেলনে বিশ্বের বিভিন্ন অঞ্চলের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সহযোগী সংস্থা, জীবাণু নিরাপত্তা বিশেষজ্ঞ এবং শিক্ষাবিদগণ অংশগ্রহণ করবেন। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্মেলনে বর্তমান ও ভবিষ্যতে বায়োসিকিউরিটি হুমকির পরিস্থিতি পর্যালোচনা এবং সম্ভ্যাব্য হুমকি মোকাবিলায় বাস্তবসম্মত ও কার্যকর পদক্ষেপ গ্রহণের উপায় নিয়ে আলোচনা করা হবে।

সম্মেলন শেষে আইজিপি আগামী ৭ নভেম্বর দেশে ফিরবেন।

/জেইউ/আইএএম/
সম্পর্কিত
‘অপরাধ দমনে দৃঢ় অবস্থান বোঝাতেই ‘ক্রসফায়ার’ শব্দের ব্যবহার করেছেন আইজিপি’
জননিরাপত্তায় আইজিপির বক্তব্য সময়োপযোগী: পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন
আইজিপির বক্তব্য দেশের ক্ষতি, সরকারকে বিব্রত ও ভীত করবে: রিজভী
সর্বশেষ খবর
যে সংসারে ভালোবাসার কোনো হিসাব ছিল না
যে সংসারে ভালোবাসার কোনো হিসাব ছিল না
চার মাসে রফতানি আয় ছাড়ালো ১৭ বিলিয়ন ডলার, প্রবৃদ্ধি ৬ শতাংশ
চার মাসে রফতানি আয় ছাড়ালো ১৭ বিলিয়ন ডলার, প্রবৃদ্ধি ৬ শতাংশ
কিস্তিতে পণ্য কিনলে জরুরি প্রয়োজনে নগদ টাকা ‘ধার’ দেবে ওয়ালটন
কিস্তিতে পণ্য কিনলে জরুরি প্রয়োজনে নগদ টাকা ‘ধার’ দেবে ওয়ালটন
মজুরি বোর্ড কীভাবে কাজ করে, কারা থাকেন এই বোর্ডে
মজুরি বোর্ড কীভাবে কাজ করে, কারা থাকেন এই বোর্ডে
সর্বাধিক পঠিত
এইচএসসিতে সাফা, ফারিণ থেকে হিমি: কে কত পেয়েছিলেন
এইচএসসিতে সাফা, ফারিণ থেকে হিমি: কে কত পেয়েছিলেন
কনস্টেবলের স্ত্রীর সঙ্গে ‘শারীরিক সম্পর্ক’, সেই এএসপি বাধ্যতামূলক অবসরে
কনস্টেবলের স্ত্রীর সঙ্গে ‘শারীরিক সম্পর্ক’, সেই এএসপি বাধ্যতামূলক অবসরে
রণক্ষেত্র মিরপুর-১০
রণক্ষেত্র মিরপুর-১০
ঢাকার এক শিক্ষাপ্রতিষ্ঠানেই ‘জিপিএ-৫’ কুমিল্লা বোর্ডের সমান
ঢাকার এক শিক্ষাপ্রতিষ্ঠানেই ‘জিপিএ-৫’ কুমিল্লা বোর্ডের সমান
অর্ধশতাধিক নেতাকর্মী নিয়ে পুকুরে জামায়াতের লংমার্চের বাস, নিহত ১: ঘটনাস্থলে দুই এমপি
অর্ধশতাধিক নেতাকর্মী নিয়ে পুকুরে জামায়াতের লংমার্চের বাস, নিহত ১: ঘটনাস্থলে দুই এমপি