পত্রিকায় বিজ্ঞাপন সংক্রান্ত এনআই অ্যাক্টের বিধান বেআইনি ঘোষণা চেয়ে রুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ নভেম্বর ২০২৬, ২১:১৪ আপডেট : ০১ নভেম্বর ২০২৬, ২১:১৪

নেগোশিয়েবল ইন্সট্রুমেন্ট অ্যাক্টের ২০০৬ এর সংশোধীন অনুসারে—একটা পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে চেক ডিসঅনারের মামলা করা যাবে— এমন বিধান কেন বেআইনি ঘোষণা করা হবে না, এই মর্মে রুল জারি করেছেন হাইকোর্ট।

এক রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে নবিবার (১ নভেম্বর) বিচারপতি শিকদার মাহমুদুর রাজী ও বিচারপতি ফাতেমা আনোয়ারের হাইকোর্ট বেঞ্চ এ রুল দেন।

দুই সপ্তাহের মধ্যে আইন সচিব, ঢাকা জেলা প্রশাসকসহ সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে বলা হয়েছে।

আদালতে আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী মুহাম্মদ ফখর উদ্দিন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নূর মোহাম্মদ আজমী।

আইনজীবী মুহাম্মদ ফখর উদ্দিন জানান, ২০০৬ সালে এসে নেগোশিয়েবল ইন্সট্রুমেন্ট অ্যাক্ট সংশোধন করা হয়। ধারা ১৩৮ (১এ) (সি) সংশোধনের মাধ্যমে বলা হলো যে নোটিশ তিনভাবে সার্ভ করা যাবে। একটা হচ্ছে হাতে হাতে দেওয়া, আরেকটা হচ্ছে রেজিস্টার্ড ডাকযোগে, আরেকটা হচ্ছে যেকোনো একটা বাংলা বহুল প্রচারিত পত্রিকায় বিজ্ঞাপন দেওয়া যাবে। আমার যে রিট পিটিশনার, ২ কোটি ৫০ লাখ টাকার চেক ডিসঅনারের মামলায় তার সাজা হয়। আমার ক্লায়েন্টের কাছ থেকে আমি জানতে পারি, উনি এই মামলা সম্পর্কে কিছুই জানেন না। ওনার একটা চেক হারিয়ে গিয়েছিল ২০২২ সালে, সেই হারানো চেক দিয়ে তারা একটা চক্র এই মামলা করেছে।

তিনি আরও জানান, মামলা করার সময় তারা কেবলমাত্র নোটিশ দিয়েছে একটা পত্রিকায়। রেজিস্টার্ড ডাকযোগে কোনো নোটিশও দেয় নাই, হাতে হাতে নোটিশও দেয় নাই। কেবল একটা পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে একটা মানুষের বিরুদ্ধে আইনি প্রসিডিং ড্র করা, এটা চ্যালেঞ্জ করে রিট করা হয়।

সে রিটে ২০০৬ সালের নেগোশিয়েবল ইন্সট্রুমেন্ট অ্যাক্টের যে অ্যামেন্ডমেন্ট যেটা করছে, একটা পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে একটা লোকের বিরুদ্ধে চেক ডিসঅনারের মামলা করা যাবে, এটা কেন বেআইনি ঘোষণা করা হবে না, এই মর্মে রুল জারি করেছেন বলে জানান মুহাম্মদ ফখর উদ্দিন।

/বিআই/এপিএইচ/
সম্পর্কিত
হাইকোর্টে জামিন চাইলেন আখতারুজ্জামান 
মন্ত্রী-প্রতিমন্ত্রীর পিএস পদে বিচারকের বৈধতা জানতে চেয়ে হাইকোর্টের রুল
প্রাথমিকে ভর্তি পরীক্ষা বন্ধ, প্লে-নার্সারি-কেজি নিষিদ্ধের দাবিতে আইনি নোটিশ
সর্বশেষ খবর
আওয়ামী লীগ গোখরা সাপ, প্রধানমন্ত্রীকে সতর্ক থাকতে হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী
আওয়ামী লীগ গোখরা সাপ, প্রধানমন্ত্রীকে সতর্ক থাকতে হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী
মুম্বাইয়ে গাড়িতে ধাক্কা দিয়ে পালাতে গিয়ে পুলিশকেও চাপা দেওয়ার চেষ্টা নারীর
মুম্বাইয়ে গাড়িতে ধাক্কা দিয়ে পালাতে গিয়ে পুলিশকেও চাপা দেওয়ার চেষ্টা নারীর
গঙ্গার পানি না আসলে ভারতের পণ্যও বাংলাদেশে আসবে না: নাহিদ ইসলাম
গঙ্গার পানি না আসলে ভারতের পণ্যও বাংলাদেশে আসবে না: নাহিদ ইসলাম
এআই দিয়ে জীবিত দেখিয়ে ৪ লাখ মুক্তিপণ আদায়: সেই রাকিব পেলেন জিপিএ-৫, বাড়িতে কুলখানি
এআই দিয়ে জীবিত দেখিয়ে ৪ লাখ মুক্তিপণ আদায়: সেই রাকিব পেলেন জিপিএ-৫, বাড়িতে কুলখানি
সর্বাধিক পঠিত
রণক্ষেত্র মিরপুর-১০
রণক্ষেত্র মিরপুর-১০
ঢাকার এক শিক্ষাপ্রতিষ্ঠানেই ‘জিপিএ-৫’ কুমিল্লা বোর্ডের সমান
ঢাকার এক শিক্ষাপ্রতিষ্ঠানেই ‘জিপিএ-৫’ কুমিল্লা বোর্ডের সমান
৫২ বছর বয়সে এইচএসসি পাস করলেন শেফালী
৫২ বছর বয়সে এইচএসসি পাস করলেন শেফালী
স্কুলে শিক্ষকদের জিনস-টি-শার্ট পরা নিষিদ্ধ, বন্ধ হচ্ছে ডিজে পার্টি
স্কুলে শিক্ষকদের জিনস-টি-শার্ট পরা নিষিদ্ধ, বন্ধ হচ্ছে ডিজে পার্টি
অর্ধশতাধিক নেতাকর্মী নিয়ে পুকুরে জামায়াতের লংমার্চের বাস, নিহত ১: ঘটনাস্থলে দুই এমপি
অর্ধশতাধিক নেতাকর্মী নিয়ে পুকুরে জামায়াতের লংমার্চের বাস, নিহত ১: ঘটনাস্থলে দুই এমপি