মন্ত্রী-প্রতিমন্ত্রীর পিএস পদে বিচারকের বৈধতা জানতে চেয়ে হাইকোর্টের রুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ অক্টোবর ২০২৬, ১৪:৪২ আপডেট : ২৯ অক্টোবর ২০২৬, ১৪:৪২

বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিসের তিন সদস্যকে মন্ত্রী ও প্রতিমন্ত্রীর একান্ত সচিব (পিএস) হিসেবে পদায়ন কেন অবৈধ হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিচারপতি মো. তৌফিক এনামের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এই রুল জারি করেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী চঞ্চল কুমার বিশ্বাস। 

এর আগে বিচারিক দায়িত্বের বাইরে নির্বাহী বিভাগে বিচারকদের পদায়নের বৈধতা চ্যালেঞ্জ করে গত ২১ সেপ্টেম্বর এই রিট আবেদন করেন আইনজীবী রাশেদুল হক খোকন।

রিটে জুডিসিয়াল সার্ভিস গঠন বিধিমালা, ২০২৫-এর ৪(১) বিধির বরাত দিয়ে বলা হয়েছে, তফসিলে থাকা পদগুলোকে সার্ভিসের ক্যাডার পদ হিসেবে নির্ধারণ করা হয়েছে। কিন্তু সম্প্রতি তিন বিচারককে নির্বাহী বিভাগের যে পদ দেওয়া হয়েছে, তা ওই বিধিমালার তফসিলে নেই। 

যাদের পদায়ন করা হয়েছে, তাদের মধ্যে আইন ও বিচার বিভাগের জ্যেষ্ঠ সহকারী সচিব ও যুগ্ম জেলা ও দায়রা জজ কামরুল হাসানকে গত ২৫ ফেব্রুয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর পিএস হিসেবে পদায়ন করা হয়। এরপর ৯ মার্চ যুগ্ম জেলা জজ জি এম ফারহান ইসতিয়াককে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রীর পিএস এবং ১৬ সেপ্টেম্বর চট্টগ্রামের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আবু বকর সিদ্দিককে সমাজকল্যাণ প্রতিমন্ত্রীর পিএস হিসেবে পদায়নের প্রজ্ঞাপন জারি হয়।

রিট আবেদনে এসব প্রজ্ঞাপনকে আইনগত ‘কর্তৃত্ববহির্ভূত’ ঘোষণার পাশাপাশি জুডিসিয়াল সার্ভিস গঠন বিধিমালার তফসিলে নির্ধারিত পদের বাইরে কোনো বিচারিক কর্মকর্তাকে বদলি বা নিয়োগ না দেওয়ার নির্দেশনা চাওয়া হয়। একইসঙ্গে ওই তিন বিচারককে সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে প্রত্যাহার করে জুডিসিয়াল সার্ভিসে পদায়নের আরজি জানানো হয়েছে। 

/বিআই/এসটি/ 
সম্পর্কিত
প্রাথমিকে ভর্তি পরীক্ষা বন্ধ, প্লে-নার্সারি-কেজি নিষিদ্ধের দাবিতে আইনি নোটিশ
সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: কনস্যুলার সহায়তায় ব্যর্থতার অভিযোগে হাইকোর্টে রিট
পিতাকে হত্যার দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পুত্র হাইকোর্টে খালাস
সর্বশেষ খবর
হাসপাতালে দুই সাংবাদিকের ওপর ইন্টার্ন চিকিৎসকদের হামলা
হাসপাতালে দুই সাংবাদিকের ওপর ইন্টার্ন চিকিৎসকদের হামলা
এলপিজির প্রস্তাবিত দামের ওপর গণশুনানি বয়কট করলো অর্থনীতি সমিতি
এলপিজির প্রস্তাবিত দামের ওপর গণশুনানি বয়কট করলো অর্থনীতি সমিতি
৫ নভেম্বরের মধ্যে প্রাথমিকের সব বই সরবরাহের নির্দেশ প্রতিমন্ত্রীর
৫ নভেম্বরের মধ্যে প্রাথমিকের সব বই সরবরাহের নির্দেশ প্রতিমন্ত্রীর
১৮-এর কম বরসীদের চ্যাটবট ব্যবহার নিয়ন্ত্রণে আইন পাস করলো নিউ ইয়র্ক
১৮-এর কম বরসীদের চ্যাটবট ব্যবহার নিয়ন্ত্রণে আইন পাস করলো নিউ ইয়র্ক
সর্বাধিক পঠিত
আমজনতার তারেককে সফরসঙ্গী করায় সমালোচনা নিয়ে যা বললেন প্রধানমন্ত্রী
আমজনতার তারেককে সফরসঙ্গী করায় সমালোচনা নিয়ে যা বললেন প্রধানমন্ত্রী
বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফ সৌরির লাশের সঙ্গে যা পাওয়া গেলো
বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফ সৌরির লাশের সঙ্গে যা পাওয়া গেলো
পরিবার নিয়ে গা ঢাকা দিয়েছেন সেই এমপি, আপত্তিকর ভিডিও নিয়ে যা বললেন
পরিবার নিয়ে গা ঢাকা দিয়েছেন সেই এমপি, আপত্তিকর ভিডিও নিয়ে যা বললেন
রাস্তায় হামলার শিকার সাবেক সচিব, মার খেয়ে করলেন মামলা
রাস্তায় হামলার শিকার সাবেক সচিব, মার খেয়ে করলেন মামলা
৪ দিন আগে চাঁদা চাইলেও দেননি, দুই হাত কেটে লাশ ফেলে রাখা হলো রাস্তায়
৪ দিন আগে চাঁদা চাইলেও দেননি, দুই হাত কেটে লাশ ফেলে রাখা হলো রাস্তায়