বিলের ছাড় নিয়ে বিরোধ, মোহাম্মদপুরে সিটি হাসপাতালে ভাঙচুর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ নভেম্বর ২০২৬, ১২:৪২ আপডেট : ০৪ নভেম্বর ২০২৬, ১২:৪২

রাজধানীর মোহাম্মদপুরে চিকিৎসা বিলের ছাড় নিয়ে বিরোধের জেরে সিটি হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এই ঘটনায় মোহাম্মদপুর থানার মামলায় কয়েকজন গ্রেফতারও করা হয়েছে। তাদের বিষয়ে যাচাই-বাছাই করার কথা জনিয়েছে পুলিশ।

মঙ্গলবার (৩ নভেম্বর) রাত ১২টার দিকে একদল যুবক হাসপাতালে ঢুকে ভাঙচুর চালায়। হাসপাতালের সামনের অংশ ও নিচতলার রিসেপশনে ভাঙচুর করা হয়। এতে ক্ষতিগ্রস্ত হয়েছে আসবাবপত্র ও চিকিৎসা সরঞ্জাম।

হাসপাতাল সূত্রে জানা গেছে, আসমা নামে এক রোগী ঠোঁটে আঘাতের কারণে ওই হাসপাতালে চিকিৎসা নেন। তার বিল করা হয় ২ হাজার ৭৮০ টাকা। সেখান থেকে কিছু টাকা ছাড় দেওয়ার অনুরোধ করেন তার স্বজনরা।

হাসপাতাল কর্তৃপক্ষ কিছু টাকা ছাড় দিলেও এ নিয়ে বাগবিতণ্ডা হয়। এক পর্যায়ে ওই রোগী চিকিৎসা নিয়ে চলে যাওয়ার পর সেখানে বেশ কয়েকজন যুবক জড়ো হয়ে হামলা চালায়।

সিটি হাসপাতাল লিমিটেডের সহকারী ব্যবস্থাপক মোহাম্মদ উসমান গনী জানান, গ্রাফিক আর্টস ইনস্টিটিউটের ভেতর থেকে লোকজন এসে হামলা চালিয়েছে। ভাঙচুরের পাশাপাশি লুটপাটও করা হয়। এতে প্রায় ৫০ থেকে ৬০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি।

এদিকে, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে হামলায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ। ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষ মামলা দায়ের করেছে।

মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম বলেন, এ ঘটনা মামলা হলে কয়েকজনকে গ্রেফতার করা হয়। তাদের বিষয়ে যাচাই-বাছাই চলছে।

/এসএনকে/আরকে/
সম্পর্কিত
একদিনে হামের উপসর্গে আরও ৬ জনের মৃত্যু, আক্রান্ত ১৪০০
হাসপাতালে অনিয়ম, দুই নার্সকে বরখাস্তের নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর
সাভার-আশুলিয়ায় শ্রমিক বিক্ষোভে দুই মামলা, আটক ১৩
সর্বশেষ খবর
কংগ্রেসের দুই কক্ষের নিয়ন্ত্রণই ডেমোক্র্যাটদের হাতে, ফলাফল মেনে নিলেন ট্রাম্প
কংগ্রেসের দুই কক্ষের নিয়ন্ত্রণই ডেমোক্র্যাটদের হাতে, ফলাফল মেনে নিলেন ট্রাম্প
শিল্পাঞ্চলে ২৪ প্লাটুন বিজিবি মোতায়েন
শিল্পাঞ্চলে ২৪ প্লাটুন বিজিবি মোতায়েন
সাকিব-রিশাদের পর বিগ ব্যাশে বাংলাদেশের তৃতীয় ক্রিকেটার মোস্তাফিজ
সাকিব-রিশাদের পর বিগ ব্যাশে বাংলাদেশের তৃতীয় ক্রিকেটার মোস্তাফিজ
সুপ্রিম কোর্টে পর্যাপ্ত বিচারপতি নিয়োগ চেয়ে রিট
সুপ্রিম কোর্টে পর্যাপ্ত বিচারপতি নিয়োগ চেয়ে রিট
সর্বাধিক পঠিত
‘আমি গরিবের ছেলে, লোভ সামলাতে পারিনি’, জবানবন্দিতে ‘সমন্বয়ক’ রিয়াদ
চাঁদাবাজির মামলায় চার্জশিট দাখিল ‘আমি গরিবের ছেলে, লোভ সামলাতে পারিনি’, জবানবন্দিতে ‘সমন্বয়ক’ রিয়াদ
নতুন দায়িত্বে ইশরাক হোসেন
নতুন দায়িত্বে ইশরাক হোসেন
কোটার বাইরেও যাওয়া যাবে ইতালি, বাংলাদেশিদের জন্য নতুন সুযোগ
কোটার বাইরেও যাওয়া যাবে ইতালি, বাংলাদেশিদের জন্য নতুন সুযোগ
দ্বিতীয় পদ্মা সেতু হবে ওয়াই-টাইপ
দ্বিতীয় পদ্মা সেতু হবে ওয়াই-টাইপ
যুক্তরাষ্ট্র পারমাণবিক হামলা চালালে কী করতে হবে, জনগণকে জানিয়ে দিলো ইরান
যুক্তরাষ্ট্র পারমাণবিক হামলা চালালে কী করতে হবে, জনগণকে জানিয়ে দিলো ইরান