রাজধানী খিলগাঁওয়ের শুক্কর আলী গার্মেন্ট এর সামনে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মো. রানা নামে এক অটোচালক নিহত হয়েছেন। বুধবার (২০ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে তার মৃত্যু হয়। খিলগাঁও থানার সহকারী উপ পরিদর্শক (এএসআই) শহীদুল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
রানা খিলগাঁও মেরাদিয়া প্রাইমারি স্কুল গলির বাসিন্দা। তার বাবার নাম জমির আলী।
পুলিশ জানায়, রাত ৯টার দিকে খিলগাঁওয়ের শুক্কর আলী গার্মেন্ট এর সামনে দুর্বৃত্তরা অটোচালক রানাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। এরপর তার মামা রেজাউল করিম তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসলে রাত সাড়ে ১০টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এএসআই শহীদুল জানান, তিনি ঘটনাস্থলে গিয়েছেন। দুর্বৃত্তদের গ্রেফতারে পুলিশ অভিযান চালাচ্ছে।
আরও পড়ুন:
/এআরআর/এআর/







