রাজধানীর পল্লবীর সাগুফতা ফুড কার্টের সামনে ট্রাস্ট পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার (১৮ নভেম্বর) বিকাল ৫টার দিকে এই ঘটনা ঘটে।
পল্লবী থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ হাসিবুল জানান, ট্রাস্ট পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো-ব-১১-৭৭৯৪) রাস্তার পাশে দাঁড় করিয়ে সাগুফতার সামনে কাজ করাছিলেন চালক মো. সাদ্দাম। এ সময় দুর্বৃত্তরা পিছনে বাসের সিটে আগুন ধরিয়ে পালিয়ে যায়।
তিনি আরও জানান, পরে ঘটনাস্থলে থাকা বাসের কর্মচারী ও স্থানীয় লোকজনের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এতে বাসটির কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।