পাঁচ বছর পর তৃতীয় লিঙ্গের সদস্য জোসু হত্যার রহস্য উদঘাটন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ নভেম্বর ২০২৬, ০৪:২৮ আপডেট : ২০ নভেম্বর ২০২৬, ০৪:২৮

হত্যাকাণ্ডের পাঁচ বছর পর তৃতীয় লিঙ্গের সদস্য বাদল মিয়া ওরফে জোসু (৪০) হত্যার রহস্য উদঘাটন করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে মো. শাওন আহম্মেদ সুজন (২৮) নামে একজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারের পর তিনি আদালতে হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন।

পিবিআইয়ের তথ্য অনুযায়ী, যৌন সম্পর্ক স্থাপন নিয়ে বাগবিতণ্ডা ও হাতাহাতির একপর্যায়ে বাদলের ঘাড়ের বাঁ পাশে ঘুষি মারেন সুজন। পরে গলায় গামছা পেঁচিয়ে ফাঁস দেন এবং মুখে বালিশ চেপে ধরে তাকে হত্যা করেন।

গত ১৫ নভেম্বর রাত সাড়ে ৮টার দিকে দিনাজপুরের বীরগঞ্জ থানা এলাকা থেকে সুজনকে গ্রেফতার করে পিবিআই ঢাকা জেলা।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাজধানীর উত্তরায় পিবিআই ঢাকা জেলা কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সংস্থাটির ঢাকা জেলার পুলিশ সুপার এম এন মোর্শেদ।

তিনি বলেন, ২০২১ সালের ২৪ অক্টোবর রাত ৮টা ৪৫ মিনিট থেকে ৯টা ৪৫ মিনিটের মধ্যে ঢাকার আশুলিয়া থানার এনায়েতপুর দক্ষিণপাড়ায় আবু বকর সিদ্দিকের বাড়ির একটি ভাড়া কক্ষে বাদল মিয়াকে হত্যা করা হয়। এ ঘটনায় পরদিন নিহতের বাবা সিদ্দিকুর রহমান আশুলিয়া থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা করেন।

প্রথমে আশুলিয়া থানা পুলিশ প্রায় ছয় মাস মামলাটির তদন্ত করে। পরে পুলিশ সদর দফতরের নির্দেশে তদন্তভার নেয় অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। প্রায় এক বছর আট মাস তদন্তের পর সিআইডি আদালতে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করে। তবে আদালত ওই প্রতিবেদন গ্রহণ না করে মামলাটি অধিকতর তদন্তের জন্য পিবিআই ঢাকা জেলাকে নির্দেশ দেন।

পিবিআইয়ের তদন্তে উঠে আসে, বাদল মিয়া তৃতীয় লিঙ্গের পরিচয়ে আশুলিয়ার নবীনগর বাসস্ট্যান্ড ও নিরিবিলি এলাকায় চলাফেরা করতেন। এ সময় মোর্শেদ (৩৪) নামে আরেক তৃতীয় লিঙ্গের ব্যক্তির সঙ্গে তার ঘনিষ্ঠতা তৈরি হয়। মোর্শেদের ভাড়া বাসায় বাদলের যাতায়াত ছিল।

অন্যদিকে, ধামরাইয়ের একটি টেক্সটাইল কোম্পানিতে গাড়িচালক হিসেবে কাজ করার সময় বাদলের সঙ্গে পরিচয় হয় সুজনের। পরে তাদের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে।

পুলিশ সুপার এম এন মোর্শেদ বলেন, ঘটনার দিন সুজন মোবাইল ফোনে বাদলের সঙ্গে যোগাযোগ করেন। এক তরুণীকে সঙ্গে নিয়ে যৌন সম্পর্কের বিষয়ে কথা বলে বাদলের আমন্ত্রণে আশুলিয়ার ওই বাসায় যান তিনি। সেখানে গিয়ে ওই তরুণীকে না পেয়ে সুজন কারণ জানতে চান। এ সময় বাদল নিজেই তার সঙ্গে যৌন সম্পর্ক স্থাপনের প্রস্তাব দেন। সুজন রাজি না হলে বাদল তার শার্টের পকেট থেকে জোর করে তিন হাজার টাকা নিয়ে নেন। পাশাপাশি যৌন সম্পর্ক স্থাপন অথবা বাসা থেকে আরও পাঁচ হাজার টাকা এনে দেওয়ার দাবি করেন।

এ নিয়ে দুজনের মধ্যে কথা-কাটাকাটি ও হাতাহাতি হয়। একপর্যায়ে সুজন বাদলের ঘাড়ের বাঁ পাশে ঘুষি মারেন। এতে বাদল খাটের ওপর পড়ে গিয়ে হাঁপাতে থাকেন। পরে সুজন তার গলায় গামছা পেঁচিয়ে ফাঁস দেন এবং মুখে বালিশ চেপে ধরে হত্যা করেন। এরপর ঘটনাস্থল থেকে পালিয়ে আত্মগোপনে চলে যান।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে পিবিআইয়ের পুলিশ সুপার বলেন, আদালতের নির্দেশে অধিকতর তদন্তের দায়িত্ব পাওয়ার পর থেকেই হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন এবং জড়িত ব্যক্তিকে শনাক্ত ও গ্রেফতারে কাজ শুরু করে পিবিআই। এ ঘটনায় অন্য কেউ জড়িত রয়েছেন কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।

/এসএনকে/ইউএস/
সম্পর্কিত
১৮ দিন আগে নতুন বাসায় উঠলেন নারী, মিললো গলাকাটা লাশ
চাঁদাবাজির মামলায় চার্জশিট দাখিল ‘আমি গরিবের ছেলে, লোভ সামলাতে পারিনি’, জবানবন্দিতে ‘সমন্বয়ক’ রিয়াদ
তাহসিফ ও দীপের শেষ সাত ঘণ্টা: সিসিটিভির বাইরে কোথায় ছিলেন
সর্বশেষ খবর
সন্তানদের নির্যাতনের হাতিয়ার বানিয়ে স্ত্রীর ওপর অত্যাচার, যুক্তরাজ্যে যুবকের কারাদণ্ড
সন্তানদের নির্যাতনের হাতিয়ার বানিয়ে স্ত্রীর ওপর অত্যাচার, যুক্তরাজ্যে যুবকের কারাদণ্ড
তারেক রহমানের জন্মদিন ‍উপলক্ষে ঢাবিতে ব্যতিক্রম আয়োজন
তারেক রহমানের জন্মদিন ‍উপলক্ষে ঢাবিতে ব্যতিক্রম আয়োজন
শীতের জন্য নতুন মডেলের গিজার, কেটলি ও রুম হিটার আনলো ওয়ালটন
শীতের জন্য নতুন মডেলের গিজার, কেটলি ও রুম হিটার আনলো ওয়ালটন
তরুণ উদ্যোক্তাদের জন্য ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন দেবে সিটি ব্যাংক
তরুণ উদ্যোক্তাদের জন্য ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন দেবে সিটি ব্যাংক
সর্বাধিক পঠিত
পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর যা বললেন দীনেশ ত্রিবেদী
পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর যা বললেন দীনেশ ত্রিবেদী
থানার সামনে আওয়ামী লীগের বিক্ষোভের সময় বিএনপির সঙ্গে দফায় দফায় সংঘর্ষ
থানার সামনে আওয়ামী লীগের বিক্ষোভের সময় বিএনপির সঙ্গে দফায় দফায় সংঘর্ষ
রাতভর গোটা শহর পাহারা দিয়েছেন বিএনপির নেতাকর্মীরা
রাতভর গোটা শহর পাহারা দিয়েছেন বিএনপির নেতাকর্মীরা
পররাষ্ট্র মন্ত্রণালয়ে দফায় দফায় কূটনীতিকদের বৈঠক 
পররাষ্ট্র মন্ত্রণালয়ে দফায় দফায় কূটনীতিকদের বৈঠক 
পদ্মা সেতু হয়ে আরেক জেলা থেকে ঢাকার বাস চলাচল বন্ধ
পদ্মা সেতু হয়ে আরেক জেলা থেকে ঢাকার বাস চলাচল বন্ধ