১৮ দিন আগে নতুন বাসায় উঠলেন নারী, মিললো গলাকাটা লাশ

চাঁদপুর প্রতিনিধি 
১৯ নভেম্বর ২০২৬, ০৬:২২ আপডেট : ১৯ নভেম্বর ২০২৬, ০৬:২২

চাঁদপুর শহরের একটি আবাসিক ভবন থেকে লুৎফর নাহার (৬৫) নামে এক নারীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৮ নভেম্বর) রাত ৯টার দিকে শহরের জোড়পুকুরপাড় এলাকার নাজিরা কমপ্লেক্সের সাততলা ভবনের একটি বাসা থেকে হাত ও গলা বাঁধা অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

নিহত লুৎফর নাহার চাঁদপুরের ঢালিরঘাট এলাকার নাজির খান বাড়ির মৃত জয়নাল আবেদীন খানের স্ত্রী। তার এক ছেলে ও পাঁচ মেয়ে রয়েছেন। মাত্র ১৮ দিন আগে তিনি জোড়পুকুর পাড়ের নাজিরা কমপ্লেক্সে একটি বাসা ভাড়া নিয়ে বসবাস শুরু করেন। সেখানে তিনি একাই থাকতেন। তবে মাঝেমধ্যে মেয়েরা তার সঙ্গে থাকতেন। তার একমাত্র ছেলে বর্তমানে জাপানে অবস্থান করছেন।

নিহত লুৎফর নাহারের মেয়ে নাহিদা জানান, পরিকল্পিতভাবে আমার মাকে হত্যা করা হয়েছে। দুর্বৃত্তরা গলায় ওড়না পেঁচিয়ে জানালার সঙ্গে বেঁধে এবং মাথায় গুরুতর আঘাত করে হত্যা করেছে। খবর পেয়ে আমরা বাসার বিছানায় রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখি। 

এদিকে তার নিথর দেহ দেখে কান্নায় ভেঙে পড়েন মেয়ে ও স্বজনরা। এতে স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে আশপাশের পরিবেশ।

এ বিষয়ে চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার নাদিরা নূর বলেন, এখন পর্যন্ত হত্যাকাণ্ডের কোনও ক্লু পাওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে গলা কেটে হত্যা করা হয়েছে। হাত ও গলা বাঁধা অবস্থায় তার রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। গলায় কোপানোর চিহ্ন রয়েছে। এ ঘটনায় চাঁদপুর সদর থানা পুলিশ ও পিবিআই হত্যার রহস্য উদঘাটনে কাজ করছে। ঘটনায় জড়িতদের শনাক্ত করার চেষ্টা চলছে।

/এএম/এএস/
সম্পর্কিত
‘আলো আসবেই’ গ্রুপের অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি গ্রেফতার
সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেফতার
সার্বক্ষণিক পুলিশ পাহারায় থাকা ড. ইউনূসের বাসায় কীভাবে আগুন দিলো দুর্বৃত্তরা?
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (১৯ নভেম্বর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (১৯ নভেম্বর, ২০২৬)
রাজধানীতে ছাত্রদলের প্রতিবাদী বাইক মিছিল
রাজধানীতে ছাত্রদলের প্রতিবাদী বাইক মিছিল
‘আলো আসবেই’ গ্রুপের অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি গ্রেফতার
‘আলো আসবেই’ গ্রুপের অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি গ্রেফতার
সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেফতার
সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেফতার
সর্বাধিক পঠিত
মিছিলে আ.লীগের হামলায় বিএনপির দুই নেতা নিহত
মিছিলে আ.লীগের হামলায় বিএনপির দুই নেতা নিহত
ওসমান ফারুকের পর একাধিক নেতার পদত্যাগের গুঞ্জন, যা বললো বিএনপি
ওসমান ফারুকের পর একাধিক নেতার পদত্যাগের গুঞ্জন, যা বললো বিএনপি
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
পোশাক শ্রমিকের ন্যায্য মজুরি ২৪ হাজার ২০৪ টাকা নির্ধারণের প্রস্তাব সিপিডির
পোশাক শ্রমিকের ন্যায্য মজুরি ২৪ হাজার ২০৪ টাকা নির্ধারণের প্রস্তাব সিপিডির
কে এই গ্রেনেড বাবু, যার ভয়ে কাঁপছে খুলনা
কে এই গ্রেনেড বাবু, যার ভয়ে কাঁপছে খুলনা