স্ত্রীকে পিটিয়ে হত্যা করেছিল নুরুল, দেওয়া হলো মৃত্যুদণ্ড

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ নভেম্বর ২০২৬, ১৩:৫৯ আপডেট : ২৩ নভেম্বর ২০২৬, ১৪:০৩

রাজধানীর মোহাম্মদপুরে স্ত্রী খাবিরুন নেছাকে পিটিয়ে হত্যার দায়ে স্বামী মো. নুরুল আবসারকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ২০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

সোমবার (২৩ নভেম্বর) ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা জজ-১৩ আদালতের বিচারক মো. জাহিদুল ইসলাম এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মো. আবুল কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করেছেন।

দণ্ডপ্রাপ্ত নুরুল আবসার কক্সবাজারের চকরিয়া উপজেলার চকরিয়া পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পশ্চিম করাইয়াঘোনার আমান উল্লাহর ছেলে। তিনি মোহাম্মদপুরের নবীনগর হাউজিংয়ের ১২ নম্বর রোডের ৬১ নম্বর বাসায় বসবাস করতেন।

মামলার বিবরণ

আদালত ও মামলার নথি সূত্রে জানা যায়, প্রায় ১৬-১৭ বছর আগে নুরুল আবসারের সঙ্গে খাবিরুন নেছার বিয়ে হয়। তাদের সংসারে দুটি কন্যাসন্তান রয়েছে। বিয়ের পর থেকেই নুরুল আবসার স্ত্রীকে শারীরিক ও মানসিক নির্যাতন করতেন বলে অভিযোগ রয়েছে। প্রতিবাদ করলে হাত-পা বেঁধে তাকে মারধর করা হতো।

মামলার বিবরণ অনুযায়ী, ২০২৩ সালের ১০ সেপ্টেম্বর খাবিরুন নেছা গ্রামের বাড়ি থেকে স্বামীর বাসায় ফেরেন। পরদিন ১১ সেপ্টেম্বর সকাল আনুমানিক ৮টার দিকে নবীনগর হাউজিংয়ের ওই বাসায় তার হাত-পা বেঁধে বেধড়ক মারধর করা হয়। পরে দুপুর দেড়টার দিকে তাকে শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহতের ভাই মো. জুব্বার ২০২৩ সালের ১২ সেপ্টেম্বর মোহাম্মদপুর থানায় হত্যা মামলা করেন। তদন্ত শেষে ২০২৪ সালের ২২ এপ্রিল মোহাম্মদপুর থানার এসআই মোহাম্মদ নাজমুল ইসলাম নুরুল আবসারের বিরুদ্ধে দণ্ডবিধির ৩০২ ধারায় আদালতে অভিযোগপত্র দাখিল করেন। ওই বছরের ৮ অক্টোবর আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের মধ্য দিয়ে মামলার বিচার শুরু হয়।

বিচার চলাকালে রাষ্ট্রপক্ষ আদালতে মোট ১০ জন সাক্ষীকে উপস্থাপন করে। অন্যদিকে, আসামি নিজেকে নির্দোষ দাবি করে সাফাই সাক্ষ্য দেন। তার দাবি ছিল, স্ত্রী স্ট্রোক করে স্বাভাবিকভাবে মারা গেছেন।

তবে রাষ্ট্রপক্ষের উপস্থাপিত সাক্ষ্য-প্রমাণ ও নথিপত্র পর্যালোচনা শেষে আদালত আসামির বিরুদ্ধে আনা অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে বলে সিদ্ধান্ত দেন। পরে আদালত তাকে মৃত্যুদণ্ড ও ২০ হাজার টাকা অর্থদণ্ডের আদেশ দেন।

/এআই/আইএএম/
সম্পর্কিত
দুই বছর কোথায় আত্মগোপনে ছিলেন সুইডেন আসলাম
ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হলেন জিয়াদুর রহমান
‘আইনজীবী সুরক্ষা আইন’ প্রণয়নের দাবি গণতান্ত্রিক আইনজীবী সমিতির
সর্বশেষ খবর
গঠিত হচ্ছে ‘জেমস ফাউন্ডেশন’, কী থাকছে এই উদ্যোগে
গঠিত হচ্ছে ‘জেমস ফাউন্ডেশন’, কী থাকছে এই উদ্যোগে
বৃষ্টিতে টস হতে দেরি, চার পেসার খেলানোর ভাবনায় বাংলাদেশ
বৃষ্টিতে টস হতে দেরি, চার পেসার খেলানোর ভাবনায় বাংলাদেশ
প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করতে সচিবালয়ে এনসিপি নেতারা
প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করতে সচিবালয়ে এনসিপি নেতারা
চাকরির সাক্ষাৎকার দিতে এসে আটক নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় নেত্রী
চাকরির সাক্ষাৎকার দিতে এসে আটক নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় নেত্রী
সর্বাধিক পঠিত
চীন থেকে বাংলাদেশগামী জাহাজে ৪০৫ টন বিস্ফোরক তৈরির উপাদান, আটক করলো ইন্দোনেশিয়া
চীন থেকে বাংলাদেশগামী জাহাজে ৪০৫ টন বিস্ফোরক তৈরির উপাদান, আটক করলো ইন্দোনেশিয়া
গোয়েন্দা তথ্য নিতে গিয়ে হামলায় পুলিশ সদস্য নিহত, দৌড়ে বাঁচলেন এএসআই
গোয়েন্দা তথ্য নিতে গিয়ে হামলায় পুলিশ সদস্য নিহত, দৌড়ে বাঁচলেন এএসআই
প্লাটুন কী, এক প্লাটুনে কত জনবল থাকে
প্লাটুন কী, এক প্লাটুনে কত জনবল থাকে
গোপালগঞ্জে বিজিবির কার্যক্রম কী, স্পষ্ট করলো বাহিনীটি
গোপালগঞ্জে বিজিবির কার্যক্রম কী, স্পষ্ট করলো বাহিনীটি
বেনাপোল সীমান্তে ভারতের হিন্দু সুরক্ষা সমিতির সমাবেশ: ছিলেন মন্ত্রী-বিধায়ক
বেনাপোল সীমান্তে ভারতের হিন্দু সুরক্ষা সমিতির সমাবেশ: ছিলেন মন্ত্রী-বিধায়ক