৯ জেলায় ৫৭ প্লাটুন আনসার মোতায়েন, শীর্ষে গাজীপুর-গোপালগঞ্জ

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২৩ নভেম্বর ২০২৬, ১৫:০১ আপডেট : ২৩ নভেম্বর ২০২৬, ১৫:০১

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে গাজীপুরসহ ৯ জেলায় ৫৭ প্লাটুন আনসার ব্যাটালিয়ন সদস্য মোতায়েন করা হয়েছে। এর মধ্যে শিল্পাঞ্চল গাজীপুরে নতুন করে চার প্লাটুন সদস্য মোতায়েন করায় সেখানে মোট সদস্যসংখ্যা দাঁড়িয়েছে ১৭ প্লাটুনে।

সোমবার (২৩ নভেম্বর) বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের অন্যতম প্রধান শিল্পাঞ্চল গাজীপুরের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং শিল্পকারখানার উৎপাদন কার্যক্রম সচল রাখতে অতিরিক্ত চার প্লাটুন আনসার ব্যাটালিয়ন সদস্য মোতায়েন করা হয়েছে। নাশকতা, বিশৃঙ্খলা ও জননিরাপত্তা বিঘ্নকারী কর্মকাণ্ড প্রতিরোধে তারা সতর্ক অবস্থানে রয়েছেন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করা এবং মহাসড়কে নির্বিঘ্ন যান চলাচল বজায় রাখতে দেশের নয়টি জেলায় এসব সদস্য দায়িত্ব পালন করছেন।

জেলাভিত্তিক মোতায়েনের মধ্যে গাজীপুরে ১৭ প্লাটুন, গোপালগঞ্জে ১৫ প্লাটুন, ফরিদপুরে পাঁচ প্লাটুন, নারায়ণগঞ্জ, খুলনা, মাদারীপুর ও শরীয়তপুরে চার প্লাটুন করে এবং সাতক্ষীরা ও ময়মনসিংহে দুই প্লাটুন করে আনসার ব্যাটালিয়ন সদস্য দায়িত্ব পালন করছেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সরাসরি তত্ত্বাবধানে নিয়মিত টহল, চেকপোস্ট পরিচালনা ও সন্দেহজনক গতিবিধি পর্যবেক্ষণ করা হচ্ছে। যেকোনও অপ্রীতিকর পরিস্থিতি তাৎক্ষণিকভাবে মোকাবিলায় সদস্যরা প্রস্তুত রয়েছেন।

জনগণের জানমালের নিরাপত্তা এবং দেশের শান্তি-শৃঙ্খলা রক্ষায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী দৃঢ়প্রতিজ্ঞ বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

/আইএ/আইএএম/
সম্পর্কিত
প্লাটুন কী, এক প্লাটুনে কত জনবল থাকে
গোপালগঞ্জে পরিস্থিতি স্বাভাবিক, শহরজুড়ে বিজিবি-আনসারের টহল
গাজীপুরে ফের মহাসড়কে পোশাকশ্রমিকেরা, সাউন্ড গ্রেনেড-টিয়ারশেলে ছত্রভঙ্গ
সর্বশেষ খবর
আ.লীগ সন্ত্রাসী সংগঠন, তাদের ঠেকাতে ঐক্যবদ্ধ হতে হবে: দুদু
আ.লীগ সন্ত্রাসী সংগঠন, তাদের ঠেকাতে ঐক্যবদ্ধ হতে হবে: দুদু
দুর্নীতির মামলায় কামালসহ ৪ জনের বিরুদ্ধে চার্জ শুনানি ১৪ ডিসেম্বর
দুর্নীতির মামলায় কামালসহ ৪ জনের বিরুদ্ধে চার্জ শুনানি ১৪ ডিসেম্বর
৮ সিনেমার রেকর্ড ভাঙলো ‘রামায়ণ’
৮ সিনেমার রেকর্ড ভাঙলো ‘রামায়ণ’
ঢাকাসহ বিভিন্ন জেলায় ৯৮ প্লাটুন বিজিবি মোতায়েন
ঢাকাসহ বিভিন্ন জেলায় ৯৮ প্লাটুন বিজিবি মোতায়েন
সর্বাধিক পঠিত
চীন থেকে বাংলাদেশগামী জাহাজে ৪০৫ টন বিস্ফোরক তৈরির উপাদান, আটক করলো ইন্দোনেশিয়া
চীন থেকে বাংলাদেশগামী জাহাজে ৪০৫ টন বিস্ফোরক তৈরির উপাদান, আটক করলো ইন্দোনেশিয়া
গোয়েন্দা তথ্য নিতে গিয়ে হামলায় পুলিশ সদস্য নিহত, দৌড়ে বাঁচলেন এএসআই
গোয়েন্দা তথ্য নিতে গিয়ে হামলায় পুলিশ সদস্য নিহত, দৌড়ে বাঁচলেন এএসআই
গোপালগঞ্জে বিজিবির কার্যক্রম কী, স্পষ্ট করলো বাহিনীটি
গোপালগঞ্জে বিজিবির কার্যক্রম কী, স্পষ্ট করলো বাহিনীটি
প্লাটুন কী, এক প্লাটুনে কত জনবল থাকে
প্লাটুন কী, এক প্লাটুনে কত জনবল থাকে
বেনাপোল সীমান্তে ভারতের হিন্দু সুরক্ষা সমিতির সমাবেশ: ছিলেন মন্ত্রী-বিধায়ক
বেনাপোল সীমান্তে ভারতের হিন্দু সুরক্ষা সমিতির সমাবেশ: ছিলেন মন্ত্রী-বিধায়ক