মুক্তির পর থেকেই একের পর এক নজির গড়ছে নীতেশ তিওয়ারির এবং রণবীর ও যশ অভিনীত ‘রামায়ণ’ সিনেমা। এবার তৃতীয় রবিবারের আয়েও বড়সড় চমক দিল এই পৌরাণিক মহাকাব্য। ১৮ দিনে ছবির মোট আয় পৌঁছে গেল ৯৪২ কোটি রুপি।
২০২৬ সালের অন্যতম প্রতীক্ষিত ছবি নীতেশ তিওয়ারির ‘রামায়ণা’। মুক্তির আগে থেকেই এই ছবিকে ঘিরে দর্শকদের মধ্যে উন্মাদনা ছিল তুঙ্গে। প্রেক্ষাগৃহে আসার পর সেই প্রত্যাশাকেও ছাপিয়ে যাচ্ছে।
স্যাকনিল্ক -এর রিপোর্ট অনুযায়ী, মুক্তির ১৮তম দিনে অর্থাৎ রবিবার ছবিটি ভারতে আনুমানিক ৩৫ দশমিক ৬০ কোটি রুপি ব্যবসা করেছে। এর ফলে দেশে ছবির মোট আয় বেড়ে দাঁড়িয়েছে ৯৪২ দশমিক ৭৫ কোটি রুপি। বক্স অফিসে এই ধারাবাহিক সাফল্য ছবিটির জনপ্রিয়তারই প্রমাণ।
তৃতীয় রবিবারের ‘রামায়ণ’
শুধু মোট আয়ের নিরিখেই নয়, তৃতীয় রবিবারের কালেকশনেও নতুন নজির তৈরি করেছে ‘রামায়ণ’। রিপোর্ট অনুযায়ী, এই দিনের আয়ের নিরিখে একাধিক বড় বাজেটের ছবিকে পিছনে ফেলেছে রণবীর-যশের ছবি। সেই তালিকায় রয়েছে ‘ধুরন্ধর ২’, ‘ছাবা’ এবং ‘জওয়ান’-এর মতো জনপ্রিয় ছবিও। সব মিলিয়ে তৃতীয় রবিবারের বক্স অফিস পারফরম্যান্স ছবিটিকে নতুন রেকর্ডের জায়গায় পৌঁছে দিয়েছে।
যে ৮ সিনেমা পেছনে ফেললো
ধুরন্ধর ২ (৩০ কোটি), ছাবা (২৪ দশমিক ৩ কোটি), স্ত্রী-২ (২২ কোটি), মহাবতার নরসিমা (১৮ কোটি), গদর ২ (১৬ দশমিক ১ কোটি), জাওয়ান (১৩ দশমিক ৯ কোটি), দঙ্গল (১৩ দশমিক ৬৮ কোটি), অ্যানিমাল (১৩ দশমিক ৫ কোটি)।
কারা আছেন ‘রামায়ণ’ ছবিতে
নীতেশ তিওয়ারি পরিচালিত এই ছবিতে ভগবান রামের চরিত্রে অভিনয় করেছেন রণবীর কাপুর। সীতার ভূমিকায় সাই পল্লবী, রাবণ হিসেবে যশ, হনুমানের চরিত্রে সানি দেওল এবং লক্ষ্মণের ভূমিকায় রয়েছেন রবি দুবে। এ ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে লারা দত্ত, অরুণ গোভিল এবং রাকুল প্রীত সিংকে।
দুই পর্বে তৈরি হয়েছে এই মহাকাব্যিক ছবি। হিন্দি, তামিল, তেলুগু, কন্নড় ও মালয়ালম ভাষায় মুক্তির পরিকল্পনা রয়েছে নির্মাতাদের। প্রথম পর্ব মুক্তি পেয়েছে ৫ নভেম্বর ২০২৬। দ্বিতীয় পর্ব আসার কথা ২০২৭ সালের দীপাবলিতে।
গঠিত হচ্ছে ‘জেমস ফাউন্ডেশন’, কী থাকছে এই উদ্যোগে