দেশজুড়ে সতর্ক পাহারায় আনসার ব্যাটালিয়ন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ নভেম্বর ২০২৬, ১৮:৫০ আপডেট : ২৪ নভেম্বর ২০২৬, ১৮:৫০

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, জননিরাপত্তা নিশ্চিত করা, রাষ্ট্রীয় সম্পদ ও গুরুত্বপূর্ণ স্থাপনার সুরক্ষা এবং যেকোনও নাশকতা ও সহিংসতা প্রতিরোধে নিরাপত্তা কার্যক্রম জোরদার রেখেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা এবং বাহিনীর মহাপরিচালকের সুনির্দিষ্ট পরিকল্পনা মোতাবেক দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় আনসার ব্যাটালিয়ন সদস্যরা নিরাপত্তা দায়িত্ব পালন করছেন। 

বর্তমানে ৯টি জেলায় মোট ৫৭ প্লাটুন আনসার ব্যাটালিয়ন সদস্য মোতায়েন রয়েছেন। সম্ভাব্য অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলা ও সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে তারা দিন-রাত পালাক্রমে দায়িত্ব পালন করছেন। আনসারের মিডিয়া বিভাগ থেকে এমন তথ্য জানানো হয়।

আনসার সদরদফতর জানায়, সাম্প্রতিক সময়ে শিল্পাঞ্চলসহ দেশের বিভিন্ন স্থানে শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ ও সড়ক অবরোধের প্রেক্ষাপটে নিরাপত্তা কার্যক্রমে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। বিশেষ করে দেশের অন্যতম প্রধান শিল্পাঞ্চল গাজীপুরে শিল্পকারখানার উৎপাদন কার্যক্রম সচল রাখা, শ্রমিক ও শিল্পপ্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করা এবং গুরুত্বপূর্ণ সড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে আনসার ব্যাটালিয়ন সদস্যরা দায়িত্ব পালন করছেন। শিল্পাঞ্চলের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে সতর্ক অবস্থান, টহল ও নজরদারির মাধ্যমে উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বিতভাবে কাজ করছেন তারা।

জেলা-ভিত্তিক মোতায়েনের মধ্যে গাজীপুরে ১৭ প্লাটুন, গোপালগঞ্জে ১৫ প্লাটুন, ফরিদপুরে ৫ প্লাটুন এবং নারায়ণগঞ্জে ৪ প্লাটুন আনসার ব্যাটালিয়ন সদস্য দায়িত্ব পালন করছেন। এ ছাড়া খুলনা, মাদারীপুর ও শরীয়তপুরে ৪ প্লাটুন করে এবং সাতক্ষীরা ও ময়মনসিংহে ২ প্লাটুন করে সদস্য মোতায়েন রয়েছেন। এসব জেলার শিল্পাঞ্চল, প্রশাসনিক ভবন, গুরুত্বপূর্ণ স্থাপনা, সড়ক ও জনসমাগমস্থলে নিরাপত্তা ও নজরদারি জোরদার করা হয়েছে।

মোতায়েনকৃত সদস্যরা সংশ্লিষ্ট রেঞ্জ উপমহাপরিচালক, জেলা কমান্ড্যান্ট ও ব্যাটালিয়ন অধিনায়কদের তত্ত্বাবধানে দায়িত্ব পালন করছেন। নিয়মিত টহল, গুরুত্বপূর্ণ স্থানে অবস্থান, মোবাইল টিম পরিচালনা এবং প্রয়োজনীয় নজরদারির মাধ্যমে নিরাপত্তা কার্যক্রম অব্যাহত রয়েছে। পাশাপাশি স্থানীয় প্রশাসন ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় বজায় রেখে যেকোনও জরুরি পরিস্থিতি মোকাবিলায় সদা তৎপর রয়েছে।

দেশের আইনশৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি শিল্পকারখানার উৎপাদন পরিবেশ সুরক্ষা, রাষ্ট্রীয় সম্পদ রক্ষা এবং সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা বজায় রাখতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী নিরলসভাবে দায়িত্ব পালন করে যাচ্ছে। পেশাদারত্ব, শৃঙ্খলা ও দায়িত্বশীলতার সঙ্গে বাহিনীর সদস্যদের এ কার্যক্রম দেশের সার্বিক নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।

/আইএ/ইউএস/
সম্পর্কিত
রাজধানীতে নামবে যাত্রীবান্ধব ও আরামদায়ক ৩ হাজার বৈদ্যুতিক বাস: মন্ত্রী
ঢামেক হাসপাতালে মৃত্যুদণ্ডপ্রাপ্ত কারাবন্দির মৃত্যু
কানাডায় ২০৩২ সাল পর্যন্ত শুল্কমুক্ত বাজার সুবিধার আশ্বাস
সর্বশেষ খবর

মিথ্যা নিয়ে পিএইচডি থাকলে শেখ হাসিনা পেতেন: বাণিজ্যমন্ত্রী
মিথ্যা নিয়ে পিএইচডি থাকলে শেখ হাসিনা পেতেন: বাণিজ্যমন্ত্রী
কানাডায় ২০৩২ সাল পর্যন্ত শুল্কমুক্ত বাজার সুবিধার আশ্বাস
কানাডায় ২০৩২ সাল পর্যন্ত শুল্কমুক্ত বাজার সুবিধার আশ্বাস
সর্বাধিক পঠিত
দেশে ফিরতে রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান চান শেখ হাসিনা, প্রতিক্রিয়ায় যা বললেন চিফ প্রসিকিউটর
দেশে ফিরতে রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান চান শেখ হাসিনা, প্রতিক্রিয়ায় যা বললেন চিফ প্রসিকিউটর
পোশাকশ্রমিকদের ন্যূনতম ১৫৮০০ টাকা দিতে চান মালিকরা, শ্রমিকরা চান ২২ হাজার
পোশাকশ্রমিকদের ন্যূনতম ১৫৮০০ টাকা দিতে চান মালিকরা, শ্রমিকরা চান ২২ হাজার
১৬ ডিসেম্বর বাংলাদেশ বিমানে দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স
১৬ ডিসেম্বর বাংলাদেশ বিমানে দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স
পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি হতে যাচ্ছে ১৬ হাজার টাকা
পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি হতে যাচ্ছে ১৬ হাজার টাকা
ভূমিকম্পে কাঁপলো ঢাকাসহ দেশের একাংশ
ভূমিকম্পে কাঁপলো ঢাকাসহ দেশের একাংশ