রাজধানীতে নামবে যাত্রীবান্ধব ও আরামদায়ক ৩ হাজার বৈদ্যুতিক বাস: মন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ নভেম্বর ২০২৬, ১৮:৫৯ আপডেট : ২৪ নভেম্বর ২০২৬, ১৮:৫৯

রাজধানীর গণপরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা ফেরাতে পর্যায়ক্রমে ৩ হাজার আধুনিক বৈদ্যুতিক বাস চালুর উদ্যোগ নিয়েছে সরকার। প্রাথমিক পর্যায়ে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) মাধ্যমে সরকারি উদ্যোগে এ কার্যক্রম শুরু হবে। পরে বেসরকারি বাস মালিকদেরও এ ব্যবস্থার আওতায় আনার পরিকল্পনা রয়েছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী, রেলপথ এবং নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম এ উদ্যোগের কথা জানান। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সভাকক্ষে বিশ্বব্যাংকের সহায়তাপুষ্ট ‘বাংলাদেশ ক্লিন এয়ার প্রজেক্টের (বিসিএপি)’ আওতায় গণপরিবহন সংস্কার ও ‘গ্রস-কস্ট’ মডেল বাস্তবায়ন নিয়ে আয়োজিত এক সভায় তিনি এ কথা বলেন।

সভায় মন্ত্রী শেখ রবিউল আলম বলেন, ঢাকা শহরের গণপরিবহন ব্যবস্থার আধুনিকায়নে পর্যায়ক্রমে ৩ হাজার আধুনিক বৈদ্যুতিক বাস চালু করা হবে। এসব বাস হবে যাত্রীবান্ধব, নিরাপদ, সাশ্রয়ী ও আরামদায়ক। গতানুগতিক ব্যবস্থার মধ্যে সীমাবদ্ধ না থেকে গণপরিবহনে কাঠামোগত পরিবর্তন আনতে হবে।

তিনি বলেন, পুরো ব্যবস্থায় প্রয়োজনীয় পরিবর্তন আনতে দুই থেকে তিন বছর সময় লাগতে পারে। এ ক্ষেত্রে বিশ্বব্যাংক বাংলাদেশের পাশে রয়েছে।

প্রস্তাবিত ব্যবস্থায় প্রচলিত রুট পারমিট পদ্ধতির পরিবর্তে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ), বাস অপারেটর ও যানবাহন সরবরাহকারী প্রতিষ্ঠানের মধ্যে ত্রিপক্ষীয় চুক্তির ভিত্তিতে বাস পরিচালিত হবে।

‘গ্রস-কস্ট’ মডেলে যাত্রীদের কাছ থেকে ভাড়া সংগ্রহ করবে কর্তৃপক্ষ। পরে নির্ধারিত মানদণ্ড অনুযায়ী বাস পরিচালনার বিপরীতে অপারেটরদের প্রতি কিলোমিটারে নির্দিষ্ট হারে অর্থ পরিশোধ করা হবে।

সভায় আরও উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. হাবিবুর রশিদ হাবিব, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব মো. জিয়াউল হক এবং বিশ্বব্যাংকের বাংলাদেশ ও ভুটানের ডিভিশন ডিরেক্টর জ্যাঁ পেসমেসহ সংস্থাটির প্রতিনিধিরা ও সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা।

/এএইচএস/ইউএস/
সম্পর্কিত
ঢামেক হাসপাতালে মৃত্যুদণ্ডপ্রাপ্ত কারাবন্দির মৃত্যু
দেশজুড়ে সতর্ক পাহারায় আনসার ব্যাটালিয়ন
কানাডায় ২০৩২ সাল পর্যন্ত শুল্কমুক্ত বাজার সুবিধার আশ্বাস
সর্বশেষ খবর
ঢামেক হাসপাতালে মৃত্যুদণ্ডপ্রাপ্ত কারাবন্দির মৃত্যু
ঢামেক হাসপাতালে মৃত্যুদণ্ডপ্রাপ্ত কারাবন্দির মৃত্যু
মিথ্যা নিয়ে পিএইচডি থাকলে শেখ হাসিনা পেতেন: বাণিজ্যমন্ত্রী
মিথ্যা নিয়ে পিএইচডি থাকলে শেখ হাসিনা পেতেন: বাণিজ্যমন্ত্রী
দেশজুড়ে সতর্ক পাহারায় আনসার ব্যাটালিয়ন
দেশজুড়ে সতর্ক পাহারায় আনসার ব্যাটালিয়ন
কানাডায় ২০৩২ সাল পর্যন্ত শুল্কমুক্ত বাজার সুবিধার আশ্বাস
কানাডায় ২০৩২ সাল পর্যন্ত শুল্কমুক্ত বাজার সুবিধার আশ্বাস
সর্বাধিক পঠিত
দেশে ফিরতে রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান চান শেখ হাসিনা, প্রতিক্রিয়ায় যা বললেন চিফ প্রসিকিউটর
দেশে ফিরতে রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান চান শেখ হাসিনা, প্রতিক্রিয়ায় যা বললেন চিফ প্রসিকিউটর
পোশাকশ্রমিকদের ন্যূনতম ১৫৮০০ টাকা দিতে চান মালিকরা, শ্রমিকরা চান ২২ হাজার
পোশাকশ্রমিকদের ন্যূনতম ১৫৮০০ টাকা দিতে চান মালিকরা, শ্রমিকরা চান ২২ হাজার
১৬ ডিসেম্বর বাংলাদেশ বিমানে দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স
১৬ ডিসেম্বর বাংলাদেশ বিমানে দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স
পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি হতে যাচ্ছে ১৬ হাজার টাকা
পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি হতে যাচ্ছে ১৬ হাজার টাকা
ভূমিকম্পে কাঁপলো ঢাকাসহ দেশের একাংশ
ভূমিকম্পে কাঁপলো ঢাকাসহ দেশের একাংশ