ডিএনসিসির সাবেক কাউন্সিলর মানিকের ১০ বছরের কারাদণ্ড

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ নভেম্বর ২০২৬, ২০:১৪ আপডেট : ২৪ নভেম্বর ২০২৬, ২০:১৪

দুর্নীতির মামলায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর কাজী জহিরুল ইসলাম মানিককে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ৫৮ লাখ ৮৭ হাজার ৯৫১ টাকা অর্থদণ্ড এবং ওই অর্থ রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্তের আদেশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) ঢাকা বিশেষ জজ আদালত-৮-এর বিচারক নূরে আলম ভূঁইয়া পৃথক দুই ধারায় এ রায় ঘোষণা করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী মারিয়াম লাকি এ তথ্য নিশ্চিত করেছেন।

রায়ে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৬(২) ধারায় মানিককে তিন বছরের সশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন আদালত। অর্থদণ্ড অনাদায়ে তাকে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।

এ ছাড়া একই আইনের ২৭(১) ধারায় তাকে সাত বছরের সশ্রম কারাদণ্ড ও ৫৮ লাখ ৮৭ হাজার ৯৫১ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। অর্থদণ্ডের এই অর্থ রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্তের নির্দেশ দিয়েছেন আদালত। তবে দুই ধারায় দেওয়া কারাদণ্ড একসঙ্গে কার্যকর হবে বলে রায়ে উল্লেখ করা হয়েছে।

মামলার অভিযোগে বলা হয়, ২০২৩ সালের ২ নভেম্বর দুদকে দাখিল করা সম্পদ বিবরণীতে ৭১ লাখ ৯৯ হাজার ৫২৩ টাকার সম্পদ অর্জনের তথ্য গোপন করে মিথ্যা ও ভিত্তিহীন তথ্য দেন কাজী জহিরুল ইসলাম মানিক। একই সঙ্গে তিনি ৯৮ লাখ ২০ হাজার ৭৭৪ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করে তা দখলে রাখেন।

এ ঘটনায় ২০২৫ সালের ৬ মার্চ দুদকের উপসহকারী পরিচালক মো. জাকির হোসেন বাদী হয়ে মামলা করেন। তদন্ত শেষে চলতি বছরের ১৮ ফেব্রুয়ারি তিনি আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

গত ২৯ জুলাই মামলাটিতে আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত। বিচার চলাকালে আদালত পাঁচজন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করেন।

/এআই/ইউএস/
সম্পর্কিত
খুলনার মেট্রোপলিটন পুলিশের কমিশনারসহ ঊর্ধ্বতন ১৪ কর্মকর্তাকে বদলি ও পদায়ন
মডেল সিয়ামের মৃত্যু: তিন সহকর্মীর তিন দিনের রিমান্ড
রাজধানীতে ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের ২ কেন্দ্রীয় নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
জামায়াত আমিরের অস্ট্রেলিয়া সফর নিয়ে ইহুদি ও হিন্দু সংগঠনের উদ্বেগ
জামায়াত আমিরের অস্ট্রেলিয়া সফর নিয়ে ইহুদি ও হিন্দু সংগঠনের উদ্বেগ
খুলনার মেট্রোপলিটন পুলিশের কমিশনারসহ ঊর্ধ্বতন ১৪ কর্মকর্তাকে বদলি ও পদায়ন
খুলনার মেট্রোপলিটন পুলিশের কমিশনারসহ ঊর্ধ্বতন ১৪ কর্মকর্তাকে বদলি ও পদায়ন
মডেল সিয়ামের মৃত্যু: তিন সহকর্মীর তিন দিনের রিমান্ড
মডেল সিয়ামের মৃত্যু: তিন সহকর্মীর তিন দিনের রিমান্ড
অভিনেতা সোহেল খানের মৃত্যু নিয়ে যা বললেন শেষ সিনেমার প্রযোজক
অভিনেতা সোহেল খানের মৃত্যু নিয়ে যা বললেন শেষ সিনেমার প্রযোজক
সর্বাধিক পঠিত
দেশে ফিরতে রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান চান শেখ হাসিনা, প্রতিক্রিয়ায় যা বললেন চিফ প্রসিকিউটর
দেশে ফিরতে রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান চান শেখ হাসিনা, প্রতিক্রিয়ায় যা বললেন চিফ প্রসিকিউটর
পোশাকশ্রমিকদের ন্যূনতম ১৫৮০০ টাকা দিতে চান মালিকরা, শ্রমিকরা চান ২২ হাজার
পোশাকশ্রমিকদের ন্যূনতম ১৫৮০০ টাকা দিতে চান মালিকরা, শ্রমিকরা চান ২২ হাজার
পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি হতে যাচ্ছে ১৬ হাজার টাকা
পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি হতে যাচ্ছে ১৬ হাজার টাকা
১৬ ডিসেম্বর বাংলাদেশ বিমানে দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স
১৬ ডিসেম্বর বাংলাদেশ বিমানে দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স
ভূমিকম্পে কাঁপলো ঢাকাসহ দেশের একাংশ
ভূমিকম্পে কাঁপলো ঢাকাসহ দেশের একাংশ