জেলি মিশিয়ে চিংড়ি বিক্রির দায়ে ব্যবসায়ীর কারাদণ্ড

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ এপ্রিল ২০১৬, ১৯:৪০আপডেট : ২২ এপ্রিল ২০১৬, ১৯:৪৩

জেলি মিশিয়ে চিংড়ি বিক্রির দায়ে ব্যবসায়ীর কারাদণ্ড চিংড়ি মাছে জেলি মিশিয়ে বিক্রির দায়ে এক মাছ ব্যবসায়ীকে একবছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার উত্তরার আব্দুল্লাহপুরের সুলতান শাহের মাছ আড়তে অভিযান চালিয়ে ওই ব্যবসায়ীকে সাজা দেওয়া হয়। একই সঙ্গে আড়ৎ থেকে ২০ কেজি চিংড়ি মাছ জব্দ করা হয়েছে।

র‌্যাব-১ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তুহিন মোহাম্মদ মাসুদ জানান, সাম্প্রতিক সময়ে রাজধানীসহ আশপাশের এলাকায় জেলি মিশিয়ে চিংড়ি মাছ বিক্রি করছেন কিছু অসাধু ব্যবসায়ী। গোপন সংবাদ পেয়ে শুক্রবার সকালে ডিএডি মো. সেলিম খান ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফিরোজ আহমেদের নেতৃত্বে সুলতান শাহ মাছের আড়তে অভিযান চালায় র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত।

এসময় ওজন বাড়িয়ে চিংড়ি বিক্রির অভিযোগে মো. আতাউল্লাহকে (৩৭) ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে এক বছরের সশ্রম কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত। আতাউল্লাহ দীর্ঘদিন থেকে অবৈধভাবে জেলি মিশিয়ে বিভিন্ন ধরনের মাছ বিক্রি করে সাধারণ ক্রেতাদের প্রতারিত করে আসছিলো বলেও জানান তিনি।

আরও পড়তে পারেন:  জেলি মিশিয়ে চিংড়ি বিক্রির দায়ে ব্যবসায়ীর কারাদণ্ড ফের ৫ দিনের রিমান্ডে শফিক রেহমান

/জেইউ/এমও/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান