মা দিবস উপলক্ষে বিউটি সেলুন পারসোনা মায়েদের জন্য রেখেছে ‘মাকে ভালোবাসি’ শীর্ষক বিশেষ আয়োজন। দিনটি উদযাপন করা হচ্ছে তিনটি মাদারহুড প্যাকেজের মাধ্যমে। ‘প্যাকেজ এ’- তে থাকছে কুইক ফেসিয়াল, পেডিকিউর ও ম্যানিকিওর এবং হট ম্যাসাজ উইথ শ্যাম্পু। এই প্যাকেজে খরচ পড়বে ১৩০০ টাকা। ‘প্যাকেজ বি’- তে রয়েছে অ্যালোভেরা/ভেজিটেবল পিল/শাহনাজ ফেসিয়াল, প্রোটিন বা হারবাল বেজড হেয়ার ট্রিটমেন্ট এবং পেডিকিউর। খরচ ২১০০ টাকা। ‘প্যাকেজ সি’- তে থাকছে পেডিকিউর ও ম্যানিকিওর, হট ম্যাসাজ উইথ শ্যাম্পু এবং অক্সি কোলাজেন বা অক্সি ব্রাউট। এটি মিলবে ২৮০০ টাকায়। মে মাসজুড়ে চলবে মাদারহুড প্যাকেজ। এছাড়া মায়ের জন্য যেকোনও মূল্যের গিফট ভাউচার পাওয়া যাবে পারসোনা আউটলেটগুলোতে।
৮ মে বিশ্ব মা দিবসে মায়েরা পাবেন পারসোনার যেকোনও সার্ভিসে ১২ ভাগ ছাড়। সেক্ষেত্রে সঙ্গে নিয়ে আসতে হবে মা বা সন্তানকে।
/এনএ/








