শিশুদের পণ্যসামগ্রী নিয়ে উত্তরায় যাত্রা শুরু করলো ‘মি অ্যান্ড মম।' গত বৃহস্পতিবার এর আনুষ্ঠানিক যাত্রা ঘোষণা করেন সিনহা গ্রুপের প্রাক্তন চেয়ারম্যন নাসির-উর-রহমান।
উদ্বোধন উপলক্ষে সীমিত সংখ্যক পণ্যে রাখা হয়েছে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি অফার। এছাড়া থাকছে বিশেষ ডিস্কাউন্ট। মি অ্যান্ড মম-এর উত্তরার আউটলেটে থাকছে শিশুদের পোশাক, জুতা, খেলনা, গিফট আইটেম, বেবি ফুডসহ নানান ধরনের পণ্য। এছাড়াও পাবেন কসমেটিকস, জুয়েলারি ও বেবি কেয়ার পণ্য। শিশুর ঘর সাজিয়ে তুলতে হরেক রকম ফার্নিচারও রয়েছে এখানে। তিনতলা বিশিষ্ট এ আউটলেটের প্রতিটি তলা সাজানো হয়েছে শিশুদের প্রয়োজন ও পছন্দকে মাথায় রেখে।
এটি মি অ্যান্ড মম-এর দ্বিতীয় আউটলেট। প্রথম শাখাটি রয়েছে মোহাম্মদপুরে।
ঠিকানা: মি এন্ড মম, বাড়ি-২৯, সেক্টর-৭, সোনারগাঁও জনপদ রোড, উত্তরা।
/এনএ/








