ঘুরে আসুন নীলের রাজ্য লালাখাল থেকে

নওরিন আক্তার
০৪ মে ২০১৬, ১৫:৩৭আপডেট : ০৪ মে ২০১৬, ১৬:৪৪
image

স্বচ্ছ নীল জল কখনও সবুজ হয়ে গেছে পাহাড়ের গাঢ় ছায়ায়, আবার কখনও এঁকেবেঁকে মিশেছে অদৃশ্য কোনও বাঁকে। দূরে মেঘালয়ের নীল পাহাড় আর পাহাড়ের চূড়ায় আটকে থাকা ছন্নছাড়া মেঘের দল আপনাকে স্বাগত জানাবে। বলছি সিলেটের লালাখেলের কথা। শীতকাল লালাখাল ভ্রমণের জন্য আদর্শ হলেও সবসময়ই কমবেশি দেখা মিলবে এর নীলচে রূপের। বর্ষাকালে খালের পানি খানিকটা ঘোলা হয়ে যায়। তাই বর্ষা শুরুর আগেই একবার ঢুঁ মেরে আসতে পারেন চমৎকার লালাখাল থেকে। কাচের মতো নীল পানি আপনাকে মুগ্ধ করবেই।

লালাখাল

লালাখালের স্বচ্ছ নীল পানি

লালাখাল

লালাখালের নীল পানিতে সবুজ পাহাড়ের ছায়া

লালাখাল

নীলের রাজ্যে সবুজের ছায়া

যেভাবে যাবেন

ঢাকা থেকে সিলেটে যেতে পারেন বাসে। সিলেট শহর থেকে প্রায় ৩৫ কিলোমিটার দূরে সারিঘাট। বাস, মাইক্রো অথবা সিএনজিচালিত অটোরিকশায় যেতে পারেন এ পথটুকু। সারিঘাট থেকে নৌকায় ভ্রমণ করতে পারবেন লালাখাল। নৌকা রিজার্ভ করলে পড়বে ১৩০০ থেকে ১৫০০ টাকা।

যেখানে থাকবেন
লালাখাল দেখে দিনেই ফিরে যেতে পারেন সিলেট শহর। সেখানে থাকার জায়গা রয়েছে প্রচুর। সিলেটে ফিরতে না চাইলে জৈন্তাহিল রিসোর্ট অথবা নাজিমগড় রিসোর্টে থাকতে পারবেন।

/এনএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম