তীব্র গরমের দিনে এক গ্লাস ঠাণ্ডা পুদিনার শরবত আপনাকে রাখতে পারে সুস্থ। পুদিনার ভেষজ গুণাগুণ সুস্থ ও সতেজ রাখার পাশাপাশি সাহায্য করে হজমেও। জেনে নিন কীভাবে তৈরি করবেন পুদিনার শরবত-
উপকরণ
পুদিনা পাতা- ১ কাপ
দই- ২৫০ মিলি
ধনিয়া পাতা- ১/২ কাপ
কাঁচামরিচ- ২টি
আমচুর পাউডার- ১/৪ চা চামচ
গোলমরিচ গুঁড়া- ১/৪ চা চামচ
লবণ- পরিমাণ মতো
প্রস্তুত প্রণালী
পুদিনা পাতা ও ধনিয়া পাতা ভালো করে পরিস্কার করুন। দই, কাঁচামরিচ, আমচুর পাউডার, গোলমরিচ গুঁড়া, লবণ, পুদিনা পাতা ও ধনিয়া পাতা ব্লেন্ডারে দিন। আধা কাপ পানি দিয়ে ভালো করে ব্লেন্ড করুন। পাত্রে ঢেলে বরফের টুকরা দিয়ে পরিবেশন করুন।
/এনএ/








