শিশুদের পছন্দের খাবারের মধ্যে বাদামের কটকটি অন্যতম। দোকান থেকে না কিনে নিজেই ঝটপট বানিয়ে ফেলতে পারেন মজাদার বাদামের কটকটি। জেনে নিন কীভাবে বানাবেন-
উপকরণ
বাদাম- ২ কাপ (খোসা ছাড়ানো)
গুঁড়- ১ কাপ
ঘি- ১ চা চামচ
এলাচ- ৫টি (গুঁড়া)
প্রস্তুত প্রণালী
একটি বড় পাত্রে বাদাম ভেজে নিন। ভাজা বাদাম ভেঙে নিন। প্যান চুলায় দিয়ে গুঁড়, ঘি ও সামান্য পানি দিন। গুঁড় গলে গেলে বাদাম দিয়ে ১৫ মিনিট নাড়ুন। একটি প্লেটে ঘি ছড়িয়ে মিশ্রণটি ঢালুন। ১০ মিনিট পর ছুরি দিয়ে কেটে নিন বাদামের কটকটি।
/এনএ/








