সময় দিন নিজেকে...

আশিকুর রহমান চৌধুরী
১১ মে ২০১৬, ১৫:০৭আপডেট : ১১ মে ২০১৬, ১৫:১৬
image

সময় দিন নিজেকে
পুরোটা দিনই কেটে যায় বিভিন্ন কাজে। এছাড়া বন্ধু ও আত্মীয়স্বজনদের সময় দেওয়া কিংবা অন্যান্য ব্যস্ততা তো রয়েছেই। এসবের ফাঁকে নিজেকে সময় দেওয়া হচ্ছে কতটুকু? একা থাকা মানেই যে খুব কষ্টকর কিছু- বিষয়টা মোটেও এমন নয়। বরং মাঝে মাঝে একাকী থাকাটাও জরুরি।

দৈনন্দিন ব্যস্ততা মস্তিষ্কে চাপ তৈরি করে। এজন্য দিনের নির্দিষ্ট সময় একা থাকুন। এ সময়ে নিজের যা ভালো লাগে সেটাই করুন। দেখবেন ক্লান্তি দূর হবে অনেকটাই। বারান্দা, ছাদ অথবা প্রিয় কোনও স্থানে নিজের মতো সময় কাটাতে পারেন। সম্ভব হলে কিছুদিনের জন্য ছুটি নিয়ে দূরে কোথাও চলে যেতে পারেন। এতে ক্লান্তি দূর হবে ও কাজের স্পৃহা বাড়বে।

নির্জনতা জীবনকে সহজ করে। গবেষণায় দেখা গেছে, আমরা যখন সময় একা থাকি তখন আমাদের মস্তিষ্ক ফলপ্রসূ সিদ্ধান্ত তৈরি করতে পারে। এতে অনেক ধরনের জটিল সমস্যার সমাধান করা সম্ভব হয়। সারাদিন কী কী করলেন, আপনার দিনের পরিকল্পনা কতটুকু সফল হলো, কতটুকু অসম্পূর্ণ থাকলো, সফল হতে আর কী করা যেতে পারে- এগুলো চিন্তাভাবনা ও সিদ্ধান্ত নেওয়ার সময় দিনের এ ভাগটাই। এসব ছাড়াও সম্পর্কের জটিলতা ও সমস্যাগুলো সমাধানের পথ হতে পারে গুরুত্বপূর্ণ এ সময়টি।

/এনএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম