স্পাইসি চিকেন কারি

লাইফস্টাইল ডেস্ক
১২ মে ২০১৬, ২০:০৩আপডেট : ১২ মে ২০১৬, ২০:২০
image

যারা ঝাল খাবার খেতে পছন্দ করেন, এই রেসিপিটি তাদের জন্য। ব্যতিক্রমীভাবে রান্না করা মুরগির মাংসের ঝাল তরকারি স্বাদ ফেরাবে মুখে। জেনে নিন কীভাবে তৈরি করবেন স্পাইসি চিকেন কারি-

স্পাইসি চিকেন কারি

উপকরণ
মুরগির মাংস- ৫০০ গ্রাম
পেঁয়াজ কুচি- ২ কাপ
টমেটো কুচি- ১ কাপ
আদা-রসুন বাটা- ১ চা চামচ
কাঁচামরিচ- ৫টি
দই- ১ কাপ
মরিচ গুঁড়া- ১/২ চা চামচ
তেল ও লবণ- পরিমাণ মতো

প্রস্তুত প্রণালী  
প্যানে তেল গরম করে পেঁয়াজ বাদামি করে ভাজুন। সামান্য পানি দিয়ে ৫ মিনিট নাড়ুন। টমেটো, আদা-রসুন বাটা ও কাঁচামরিচ কুচি দিয়ে দিন প্যানে। ১০ মিনিট নাড়ুন। অন্য আরেকটি প্যানে মুরগির মাংসের টুকরা হালকা করে ভেজে নিন। ভাজা মুরগির মাংস মসলার মিশ্রণে দিয়ে দিন। সামান্য পানি দিন। দই ও মরিচের গুঁড়া দিয়ে নাড়তে থাকুন। ঝোল ঘন হয়ে আসলে নামিয়ে সাদা ভাত কিংবা পোলাওয়ের সঙ্গে পরিবেশন করুন ঝাল মুরগির মাংস।

/এনএ/    

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম