ফ্রিজে মাছ মাংস কিছুই নেই? ঝটপট রান্না করে ফেলুন মজাদার ডিমের তরকারি। জেনে নিন কীভাবে তৈরি করবেন মসলা ডিম ফ্রাই-
উপকরণ
সেদ্ধ ডিম- ৪টি
পেঁয়াজ কুচি- ১ কাপ
টমেটো কুচি- ১ কাপ
পেঁয়াজের কালি কুচি- ১ কাপ
কাঁচামরিচ- ৫/৬টি
মরিচ গুঁড়া- ১/২ চা চামচ
জিরা গুঁড়া- ১/২ চা চামচ
ধনিয়া গুঁড়া- ১/২ চা চামচ
রসুন- ৪ কোয়া
লবণ ও তেল- স্বাদ মতো
প্রস্তুত প্রণালী
টমেটো, রসুন ও সামান্য পানি একসঙ্গে মিশিয়ে ব্লেন্ড করুন। প্যানে তেল গরম করে পেঁয়াজ কুচি ও মরিচ কুচি ভাজুন। টমেটো ও রসুনের মিশ্রণ দিয়ে নাড়তে থাকুন। ধনিয়া গুঁড়া, মরিচ গুঁড়া ও জিরা গুঁড়া দিয়ে দিন। সেদ্ধ ডিম অর্ধেক করে মসলার মিশ্রণে দিন। লবণসহ বাকি সব উপকরণ দিয়ে নাড়তে থাকুন। ভাজা ভাজা হলে ধনিয়া পাতা কুচি ছিটিয়ে পরিবেশন করুন।
/এনএ/








